মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যাতে সম্মতির কথা জানায় ইসরাইলও। এবার গত ১৩ জুন শুরু হওয়া এ ১২ দিনের যুদ্ধের আনুষ্ঠানিক ইতি টানল ইরানও। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এ যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেছেন বলে জানিয়েছেন কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা।ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ অনুসারে, পেজেশকিয়ান বলেন, ‘আজ, আমাদের মহান জাতির বীরত্বপূর্ণ প্রতিরোধের পর, যাদের দৃঢ় সংকল্প ইতিহাস তৈরি করেছে; আমরা একটি যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং ইসরাইলের উস্কানিমূলক এই ১২ দিনের যুদ্ধের সমাপ্তি প্রত্যক্ষ করছি।’এর আগে, পেজেশকিয়ান বলেন, তার দেশ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতির প্রতি সম্মান দেখাবে। ইরানের মানুষ আবারও দেখিয়েছে যে সমস্যা ও ক্ষোভ থাকা সত্ত্বেও তারা শত্রুর আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়।এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, ১২ দিনের ইসরাইলি আক্রমণের পরও তেহরান তার পারমাণবিক কর্মসূচি ধরে রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, ‘আমরা এই প্রযুক্তি অর্জনের জন্য বিশাল প্রচেষ্টা চালিয়েছি। আমাদের বিজ্ঞানীরা এই লক্ষ্যে ব্যাপক ত্যাগ স্বীকার করেছেন এবং এমনকি তাদের জীবনও হারিয়েছেন। আমাদের জনগণ এর জন্য চ্যালেঞ্জ সহ্য করেছে এবং এই ইস্যুতে আমাদের জাতির ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছিল। এটা নিশ্চিত যে ইরানের কেউ এই প্রযুক্তি ত্যাগ করবে না।’এদিকে যুদ্ধবিরতি কার্যকর হওয়াকে নিজেদের জয় হিসেবে দেখছে তেহরানের বাসিন্দারা। তারা তেহরানে আনন্দ মিছিলও করেছে।তেহরানে যখন জয় উৎসব চলছে তখন ইরানের বিরুদ্ধে এই আগ্রাসনকে ‘ঐতিহাসিক বিজয়’ দাবি করেছেন  ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ‘আমরা একটি ঐতিহাসিক বিজয় অর্জন করেছি, এবং এই বিজয় প্রজন্মের পর প্রজন্ম ধরে থাকবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুত্র সন্তানের বাবা হলেন হাসনাত আব্দুল্লাহ
পুত্র সন্তানের বাবা হলেন হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ পুত্র সন্তানের বাবা হয়েছেন।বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি Read more

‘জুলাইযোদ্ধা’ সুরভীকে আশ্বাস দিলেন আসিফ নজরুল
‘জুলাইযোদ্ধা’ সুরভীকে আশ্বাস দিলেন আসিফ নজরুল

ব্ল্যাকমেইল, মামলা-বাণিজ্য ও প্রতারণার অভিযোগে গ্রেফতার হওয়া ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীর বিষয়ে খোঁজ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক Read more

আদিবাসী পল্লিতে রাস্তা মেরামতে এগিয়ে এল জামায়াতের নেতাকর্মীরা
আদিবাসী পল্লিতে রাস্তা মেরামতে এগিয়ে এল জামায়াতের নেতাকর্মীরা

নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামী উমার ইউনিয়ন শাখার আয়োজনে আদিবাসীদের চলাচলের সুবিধার্থে কাঁচা রাস্তা সংস্কার কাজ শুরু করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ Read more

শনিবার রংপুরের যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
শনিবার রংপুরের যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা ছাঁটা ও নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (৮ নভেম্বর) রংপুরের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।শুক্রবার (৭ Read more

ডিবি হেফাজতে নুরুল হুদা, ‘ভুয়া নির্বাচন’ নিয়ে করা হবে জিজ্ঞাসাবাদ
ডিবি হেফাজতে নুরুল হুদা, ‘ভুয়া নির্বাচন’ নিয়ে করা হবে জিজ্ঞাসাবাদ

গ্রেপ্তারের পর সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। সেখানে Read more

ক্ষেপণাস্ত্র উৎপাদনের কাজ পুরোদমে চলছে: ইরান
ক্ষেপণাস্ত্র উৎপাদনের কাজ পুরোদমে চলছে: ইরান

তেহরানের এখন আর ক্ষেপণাস্ত্র উৎপাদনের সক্ষমতা নেই বলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করার পর ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন