ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে দুই বছর মেয়াদী এম.ফিল প্রোগ্রামে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে নির্ধারিত ফরমে আবেদনপত্র আহ্বান করেছে বিশ্ববিদ্যালয়টি। আগামী ৩০ জুনের মধ্যে নির্ধারিত ফরমে ভর্তি সম্পন্ন করতে হবে।জানা গেছে, পাবলিক বিশ্ববিদ্যালয় বা ইউজিসি স্বীকৃত বেসরকারি বিশ্ববিদ্যালয় বা বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতক (সম্মান) মাস্টার্স ডিগ্রি প্রাপ্ত হলে প্রয়োজনীয় শর্তপূরণ সাপেক্ষে সরাসরি আবেদন করতে পারবেন। এছাড়া এম.বি.বি.এস./সমমান ডিগ্রিধারী প্রার্থীগণ তাঁদের ডিগ্রির সাথে সম্বন্ধযুক্ত সংশ্লিষ্ট বিভাগে/ইনস্টিটিউটে আবেদন করতে পারবেন।প্রার্থীদের শিক্ষা জীবনে সকল পরীক্ষায় ২য় বিভাগ/শ্রেণি এবং সিজিপিএ/জিপিএ পদ্ধতিতে ৫.০ স্কেলে ন্যূনতম ৩.৫০ এবং ৪.০০ স্কেলে ন্যূনতম ৩.০০ থাকতে হবে। প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত ও হিজড়া প্রার্থীদের ক্ষেত্রে সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি থাকতে হবে এবং সিজিপিএ/জিপিএ পদ্ধতিতে ৫.০০-এর মধ্যে ৩.০০ এবং ৪.০০-এর মধ্যে ২.৫০ থাকতে হবে।আবেদন যেভাবে: প্রার্থীদেরকে সংশ্লিষ্ট বিভাগের/ইনস্টিটিউটের শিক্ষকদের মধ্য থেকে তত্ত্বাবধায়ক নির্বাচন করে তাঁর/তাঁদের অধীনে এবং মাধ্যমে এম.ফিল. প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://du.ac.bd) ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত আবেদন ফরম ডাউনলোড করা যাবে। আবেদনপত্র স্পষ্ট করে লিখে টাইপ করে যথাযথভাবে পূরণ করে ভর্তি ফরমের ফিস বাবদ জনতা ব্যাংকে (ঢা বি, টি.এস.সি. শাখায়) ১ হাজার টাকা (অফেরৎ যোগ্য) জমা রশিদের মূলকপিসহ সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালকের অফিসে ৩০ জুনের মধ্যে জমা দিতে হবে। নির্ধারিত ৩০ জুনের পরে ভর্তি ফরমের ফিস জমা দিলে ঐ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।আবেদনপত্রের সাথে ভর্তি ফরমের ফিস বাবদ জমাকৃত ১ হাজার টাকা জমার রশিদের মূলকপি, সকল পরীক্ষা পাশের সনদ ও নম্বরপত্রের ফটোকপি, সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ১ কপি ছবি সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক/বিভাগের চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালক কর্তৃক সত্যায়িত করে জমা দিতে হবে এবং একই সাথে গবেষণার একটি রূপরেখা (সাইনপসিস) জমা দিতে হবে।এম.ফিল প্রোগ্রামে শর্তাবলী ও অন্যান্য তথ্য: বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় ব্যতীত বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিদেশ থেকে স্নাতক/স্নাতক (সম্মান) ও মাস্টার্স পরীক্ষায় উত্তীর্ণদের ভর্তির ক্ষেত্রে আবেদনপত্র গ্রহণের পূর্বে তাদের অর্জিত ডিগ্রির সমতা নিরূপণের জন্য বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সমতা নিরূপণ কমিটির আহবায়কের (ডিন, ফার্মেসী অনুষদ, মোকাররম হোসেন খন্দকার বিজ্ঞান ভবন সংলগ্ন) নিকট আবেদন করতে হবে।• এম.ফিল প্রোগ্রামের মেয়াদ দুই বছর। ১ম বর্ষ কোর্স-ওয়ার্ক ও ২য় বর্ষ থিসিস। এম.ফিল প্রোগ্রামের রেজিস্ট্রেশনের মেয়াদ (পুনঃভর্তিসহ) সর্বোচ্চ ৩ বছর। তবে ৩ বছরের মধ্যে ডিগ্রি অর্জিত না হলে নির্ধারিত জরিমানা প্রদান সাপেক্ষে এবং পূর্বের রেজিস্ট্রেশন নম্বর বহাল রেখে ৬ মাস করে সর্বোচ্চ ১ বছর এম.ফিল প্রোগ্রামের রেজিস্ট্রেশনের মেয়াদ বৃদ্ধি করতে পারবে।• চাকরিরত প্রার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানের অনাপত্তিসহ ১ বছরের ছুটি নিয়ে এম.ফিল প্রোগ্রামে যোগদান করতে হবে এবং যোগদান পত্রের সাথে ছুটির অনুমোদন পত্র জমা দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ছুটি নেয়ার প্রয়োজন নেই তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট থেকে অনুমতি নিয়ে গবেষণায় যোগদান করতে হবে।• ভর্তি ফিসের টাকা জমা দেয়ার ৩ মাসের মধ্যে ছুটির অনুমোদন পত্র জমা না দিলে রেজিস্ট্রেশনের বিষয় বিবেচনা করা হবে না। আবেদনকারী যদি কোনো উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানে অথবা গবেষণামূলক প্রতিষ্ঠানে কর্মরত থাকেন, সেক্ষেত্রে বিভাগের/ইনস্টিটিউটের একাডেমিক কমিটির এবং সংশ্লিষ্ট অনুষদ সভার সুপারিশের ভিত্তিতে একাডেমিক পরিষদ তা শিথিল করতে পারে।• সকল অনুষদের/ইনস্টিটিউটের এম.ফিল কোর্স পূর্ণকালীন কোর্স হিসেবে গণ্য হবে। এম.ফিল প্রোগ্রামের গবেষকদের জন্য রিচার্স মেথোডলজি কোর্স বাধ্যতামূলক থাকবে। এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগ ও ইনস্টিটিউট কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।• এম.ফিল প্রোগ্রামে রেজিস্ট্রেশনপ্রাপ্ত গবেষকদের জন্য সর্বমোট ২০০ নম্বরের দুই ইউনিট (প্রতি ইউনিট ১০০ নম্বর) অথবা চার ইউনিট (প্রতি ইউনিট ৫০ নম্বর) তত্ত্বীয় কোর্স ১ম বর্ষে সম্পন্ন করা আবশ্যিক। প্রতি কোর্সে ১০০ নম্বরের ইউনিটের জন্য ৪ ঘন্টার এবং ৫০ নম্বরের ইউনিটের জন্য ২ ঘন্টার পরীক্ষা দিতে হবে। এছাড়া ১০০ নম্বরের মৌখিক পরীক্ষাও থাকবে। তত্ত্বীয় পরীক্ষায় পাস নম্বর গড়ে ৫০% এবং মৌখিক পরীক্ষার পাস নম্বর ৫০%। কোনো একটি কোর্সের পরীক্ষায় ৪০% এর কম নম্বর গণনা করা হবে না। উপরোক্ত পরীক্ষায় কোনো গবেষক অনুত্তীর্ণ হলে তৎপরবর্তী শিক্ষাবর্ষে শুধুমাত্র একবার পুনঃভর্তি হয়ে পরীক্ষা দিতে পারবেন। তবে যেসব বিষয়ে তিনি ন্যূনতম ৫০% এবং অধিক নম্বর পেয়েছেন, সেই নম্বর বহাল রাখার অধিকার তাঁর থাকবে।• প্রতি ১০০ নম্বরের ইউনিটের জন্য ন্যূনতম ৪৮টি এবং ৫০ নম্বরের ইউনিটের জন্য ন্যূনতম ২৪টি ক্লাস গ্রহণ আবশ্যিক। এম.ফিল প্রোগ্রামে তত্ত্বীয় পরীক্ষায় পাস করে একজন গবেষক মৌখিক পরীক্ষায় অনুত্তীর্ণ হলে পরবর্তী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তবে সংশ্লিষ্ট বিভাগ ইচ্ছে করলে ৩ থেকে ৬ মাসের মধ্যে মৌখিক পরীক্ষা গ্রহণ করতে পারবে।• এম.ফিল কোর্স পরীক্ষায় অকৃতকার্য কোনো গবেষক কোনো একটি তত্ত্বীয় কোর্সে/মৌখিক পরীক্ষায় ৫০% এর কম নম্বর পেয়ে থাকলে সেই কোর্সে/মৌখিক পরীক্ষায় পরবর্তী সুযোগে পুনঃভর্তি ছাড়াই যথারীতি ফিস প্রদান করে অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে পরীক্ষা দিতে পারবেন। উল্লিখিত বিধি ও নীতিমালার বাইরে অনুষদসমূহ অতিরিক্ত শর্ত প্রদান করতে পারবে। তবে, অতিরিক্ত শর্ত ও বিধিসমূহ যথাযথ নিয়ম অনুসরণ করে একাডেমিক পরিষদ কর্তৃক অনুমোদিত হতে হবে।• এম.ফিল প্রথম পর্বের পরীক্ষা গ্রহণ জুলাই থেকে জুন শিক্ষাবর্ষের জুনের মধ্যে শেষ করতে হবে।• দ্বিতীয় বর্ষে প্রত্যেক গবেষক সংশ্লিষ্ট অনুষদের শিক্ষকমণ্ডলী ও গবেষকবৃন্দের উপস্থিতিতে তাঁর গবেষণাকর্ম সম্পর্কে অন্তত ২টি সেমিনার অনুষ্ঠানের ব্যবস্থা গ্রহণ করবেন। সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালকের মাধ্যমে উল্লিখিত সেমিনারের রিপোর্ট পরীক্ষা নিয়ন্ত্রক অফিসে প্রেরণ করবেন।• একজন এম.ফিল গবেষক তার তত্ত্বাবধায়কের তত্ত্বাবধানে গবেষণার কাজ চালিয়ে যাবেন এবং প্রতি ৬ মাস অন্তর অগ্রগতির বিস্তারিত প্রতিবেদন নির্ধারিত ফর্মে তাঁর তত্ত্বাবধায়কের সুপারিশসহ সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালকের অফিসে জমা দিবেন। অগ্রগতির ফরম বিভাগের চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালকের অফিসে সংরক্ষণ করা হবে এবং অগ্রগতির বিষয় বিভাগীয় চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালক যাচাই করে থিসিস জমা দেয়ার অনুমতি (ফরমে স্বাক্ষরসহ) প্রদান করবেন।• এম.ফিল প্রোগ্রামে প্রতি শিক্ষাবর্ষের আবেদনকারীদের জন্য এম.ফিল ১ম পর্ব পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধা তালিকা তৈরী করা হবে এবং বৃত্তির বিদ্যমান নীতিমালা ও এর সাথে অন্যান্য বিষয় বিবেচনা করে বৃত্তি মঞ্জুরী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গবেষকদের মধ্য থেকে ১ বছরের জন্য ৫০ (পঞ্চাশ) জনকে বৃত্তি প্রদান করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষক চাকরিরত থাকলে অথবা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে বৃত্তি/আর্থিক সহযোগিতা পেলে এই বৃত্তি ভোগ করার যোগ্য বিবেচিত হবেন না। যে সকল গবেষক প্রথম বর্ষে প্রথমবারে পাশ করতে না পারেন, তাঁদের এই বৃত্তি প্রদান করা হবে না। বৃত্তি গ্রহণ করে কোনো গবেষক গবেষণা সমাপ্ত না করলে গৃহীত টাকা বিশ্ববিদ্যালয়কে ফেরত দিতে হবে। গবেষক রেজিস্ট্রেশনের মেয়াদের মধ্যে থিসিস জমা দিলে ২য় বর্ষে এই বৃত্তি নবায়নের ব্যবস্থা থাকবে।• একজন শিক্ষক এম.ফিল ও পিএইচ.ডি. প্রোগ্রাম দুটো মিলিয়ে এক সাথে সর্বমোট অনধিক এককভাবে ৮ জন অথবা যৌথভাবে ১০ জন গবেষকের গবেষণা তত্ত্বাবধান করতে পারবেন।• অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং পিএইচ.ডি. ডিগ্রিধারী সহকারী অধ্যাপকবৃন্দ এম.ফিল প্রোগ্রামের গবেষকদের তত্ত্বাবধায়ক হতে পারবেন।• একজন এম.ফিল গবেষক সর্বোচ্চ ২ জন তত্ত্বাবধায়কের (তত্ত্বাবধায়ক ও যুগ্ম-তত্ত্বাবধায়ক) অধীনে গবেষণা করতে পারবেন। তত্ত্বাবধায়ক সংশ্লিষ্ট বিভাগের/ইনস্টিটিউটের হতে হবে; যুগ্ম-তত্ত্বাবধায়ক অন্য বিভাগের/ইনস্টিটিউটের অথবা স্বীকৃত কোনো গবেষণা প্রতিষ্ঠানেরও হতে পারবেন।• গবেষক এম.ফিল প্রোগ্রামের কাজ শুরু করার পর এম.ফিল তত্ত্বাবধায়ক কমপক্ষে ১ বছর বিশ্ববিদ্যালয়ের নিজ পদে ও কর্মস্থলে কর্মরত থাকবেন-সে বিষয়ে নিশ্চয়তা দেয়া এবং উচ্চশিক্ষা বা গবেষণার কাজে দেশের বাইরে ৬ মাসের অধিক অবস্থান করলে অন্ততঃপক্ষে ৩ মাস আগে বিভাগীয় চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালককে অবহিত করতে হবে।• আবেদনকারী যে হলের ছাত্র/ছাত্রী হিসেবে এম.ফিল প্রোগ্রামে ভর্তি হতে ইচ্ছুক সে হলের প্রাধ্যক্ষের স্বাক্ষর নেয়ার পর আবেদনপত্র সংশ্লিষ্ট বিভাগ/ইনস্টিটিউটে জমা দিতে হবে। উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলের ছাত্র/ছাত্রী হিসেবে স্নাতক সম্মান/মাস্টার্স ডিগ্রি লাভ করেছেন, সে হলের ছাত্র/ছাত্রী হিসেবে এম.ফিল প্রোগ্রামে ভর্তি হতে পারবেন না।• এম.ফিল প্রোগ্রামের বিভিন্ন ফিসের হার হিসাব পরিচালকের অফিস থেকে (কক্ষ নং-১২৪) জানা যাবে। এই বিজ্ঞপ্তিতে উল্লেখিত যোগ্যতা ও শর্ত পূরণকারী প্রার্থীরাই শুধুমাত্র এম.ফিল প্রোগ্রামে ভর্তির আবেদন করার যোগ্য বিবেচিত হবেন। পূর্ণাঙ্গ ও সঠিক তথ্য প্রদান না করলে ভর্তির আবেদন/ভর্তি বাতিল বলে গণ্য হবে।উল্লেখ্য, ভর্তিচ্ছু আবেদনকারীরা এই প্রোগ্রামে বৃত্তিও লাভ করতে পারেন। ভর্তি সংক্রান্ত তথ্য পেতে ঢাবির ওয়েবসাইট (www.du.ac.bd) ভিজিটিংয়ের মাধ্যমে জানতে পারবেন।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কক্সবাজারে ডেঙ্গুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ম্যালেরিয়া, প্রাণ হারিয়েছে ৬ জন
কক্সবাজারে ডেঙ্গুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ম্যালেরিয়া, প্রাণ হারিয়েছে ৬ জন

কক্সবাজার জেলায় স্বাস্থ্য সংকট আরও গভীর হচ্ছে। ডেঙ্গুর প্রকোপ যখন প্রতিদিনই বাড়ছে, ঠিক তখনই ম্যালেরিয়ায় মৃত্যুর মিছিল শঙ্কার নতুন মাত্রা Read more

আবুধাবিতে ৬৬ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি ট্যাক্সিচালক
আবুধাবিতে ৬৬ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি ট্যাক্সিচালক

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ২ কোটি দিরহামের (বাংলাদেশি মুদ্রায় ৬৬ কোটি টাকারও বেশি) লটারি জিতলেন বাংলাদেশি একজন ট্যাক্সিচালক। তার নাম Read more

যমুনা অভিমুখে শ্রমিকরা, পুলিশি বাধায় কাকরাইলে অবস্থান
যমুনা অভিমুখে শ্রমিকরা, পুলিশি বাধায় কাকরাইলে অবস্থান

বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে মার্চ টু যমুনা কর্মসূচিতে পুলিশের বাধার মুখে কাকরাইল মোড়ে অবস্থান নিয়েছেন পোশাক Read more

চীনের রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ
চীনের রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ

চীনের পূর্বাঞ্চলে একটি রাসায়নিক কারখানায় বড় ধরনের বিস্ফোরণ ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর ধূসর ও কমলা রঙের ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ে। Read more

হাসনাতের আবেদনে বাতিল বিএনপি প্রার্থীর মনোনয়ন
হাসনাতের আবেদনে বাতিল বিএনপি প্রার্থীর মনোনয়ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনের প্রার্থী ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর আবেদনে একই আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান Read more

ছেলেকে বাঁচাতে গিয়ে মা আহত, উভয়ের হাতের কবজি বিচ্ছিন্ন
ছেলেকে বাঁচাতে গিয়ে মা আহত, উভয়ের হাতের কবজি বিচ্ছিন্ন

পঞ্চগড়ের দেবীগঞ্জে চাচাতো ভাইয়ের লোহার অ্যাঙ্গেলের কোপে জেঠাতো ভাই ও তার মা গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন