স্বপ্ন পূরণ ও পরিবারের আর্থিক মুক্তির আশায় ধারদেনা করে ১৪ লাখ টাকার বিনিময়ে দালালের মাধ্যমে রাশিয়া পাড়ি জমান। কিন্তু দালালচক্র তাদের রাশিয়া নিয়ে গেলেও তাদের কথামতো চকলেট কারখানায় কাজ না দিয়ে রাশিয়ার কাছে বিক্রি করে দেয়। বাধ্য হয়ে রুশ বাহিনীর হয়ে ইউক্রেন-রাশিয়া যুদ্ধে অংশগ্রহণ করে প্রাণ গেল নরসিংদীর পলাশের সোহান মিয়া নামে এক যুবকের।নিহত সোহান মিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাখালী গ্রামের মৃত সোহরাব মিয়ার ছেলে। পরিবারে তার মা নূরুন্নাহার ও স্ত্রী হাবিবা আক্তার এবং তাঁর ১৬ মাসের ছেলে ফারহান রয়েছে।মঙ্গলবার (২৪ জুন) সকালে পলাশ উপজেলায় অবস্থিত নিহতের বাড়িতে গিয়ে দেখা যায়, সোহানের মা নূরুন্নাহারের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠছে। ছেলে হারানোর শোকে কিছু সময় পরপরই জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। নিহতের স্ত্রীকে দেখা যায় ঘরের এক কোণে পড়ে আছেন বেদনায়, হতাশায়, শোকে পাথর হয়ে। তার চোখে মুখে দুশ্চিন্তা স্বামীকে হারানোর বেদনার পাশাপাশি ফুটে উঠেছে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠা।  জানা যায়, শনিবার (২১ জুন) বিকাল সাড়ে ৩টায় রাশিয়ায় অবস্থিত সোহানের বন্ধু সহযোদ্ধা জাফরের ফোনের মাধ্যমে সোহানের মায়ের ফোনে খবর আসে সোহান যুদ্ধে মারা গেছে। পরে ফোনে সোহানের মরদেহের ছবিও পাঠায় জাফর। রবিাবর বাদ জোহর গ্রামের বাড়ির পাশের মসজিদে তার গায়েবানা জানাজা পড়েন এলাকাবাসী।পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, চাকরির আশায় বিদেশ পাড়ি জমিয়েছিলেন সোহান মিয়া ও তার বোনের জামাই আকরাম মিয়া। ইচ্ছা ছিল ইউরোপে গিয়ে নিজেদের ভাগ্য বদল করবেন। সেজন্য ধারদেনা করে ১৪ লাখ টাকার বিনিময়ে দেশ ছাড়েন তারা। কিন্তু দালালচক্র তাদের রাশিয়া নিয়ে গেলেও তাদের কথামতো চকলেট কারখানায় কাজ না দিয়ে রাশিয়ার কাছে বিক্রি করে দেয়। ফলে সে দেশে গিয়ে সোহানকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য অস্ত্রের প্রশিক্ষণে নামতে হয়েছে। তবে তার বোনজামাই আকরাম মিয়া কৌশলে পালিয়ে বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে বাড়ি ফিরে আসেন। আকরাম সরকারচর গ্রামের কাজল মিয়ার ছেলে।সোহানের বড় চাচা রেজাউল আলম রিপন বলেন, ঢাকার বনানীর ড্রিম হোম ট্রাভেলস থেকে জেরিন নামে এক দালালের মাধ্যমে সাইপ্রাস যাওয়ার জন্য কাগজপত্র জমা দেন তারা। কিন্তু দীর্ঘদিন পর দালাল চক্র রাশিয়ার ভিসা করে দেন তাদের। পরে ২০২৪ সালের ২২ ডিসেম্বর ১০ জনের একটি দল রাশিয়ার উদ্দেশে রওনা হয়।‘রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বিমানবন্দরে পৌঁছানোর পর সেখানে তাদের ৪ দিন রাখে। কিন্তু সোহানসহ আরও দু’জনকে একদিন পরই সেখান থেকে নিয়ে যায় রাশিয়ার সেনা ক্যাম্পে। নিয়েই শুরু হয় দালাল চক্রের অত্যাচার। যুদ্ধের প্রশিক্ষণে যেতে সামরিক পোশাক দেওয়া হয়। প্রশিক্ষণ নিতে না চাইলে দেওয়া হয় হত্যার হুমকি। করা হয় মারধর, দেওয়া হয় না খাবার। পরে সোহান আকরামকে এগুলো জানায় এবং সেখান থেকে পালিয়ে যেতে বলে। সোহানের দু’দিন পরে আকরামেরও যাওয়ার কথা ছিল। পরে সেখান থেকে আকরাম পালিয়ে গিয়ে বাড়ির সঙ্গে যোগাযোগ করে দেড় লাখ টাকা নিয়ে টিকিট কেটে গত ১৬ জানুয়ারি ২০২৫ ফিরে আসে।’কান্না জড়িত কণ্ঠে সোহানের মা জানান, ধারদেনা করে ৭ লাখ টাকা দিয়ে তাঁর একমাত্র ছেলেকে বিদেশে পাঠানো হয়। দালাল চক্র সোহানকে রাশিয়ায় সেনাবাহিনীর ক্যাম্পে নিয়ে যুদ্ধের প্রশিক্ষণ দিয়ে যুদ্ধে নামিয়ে ছিল তার সন্তানকে। সংসারের একমাত্র উপার্জনশীল সোহান।তিনি আরো বলেন, ‘এখন আমি কি করবো। যুদ্ধ চলাকালে মাঝে মাঝে তার সাথে কথা হতো, সে সারাক্ষণ কান্না করতো দেশে আসার জন্য। তার বন্ধু জাফর আমাকে জানায়, সোহানের শরীরে বোমা বিস্ফোরণ হলে সে মারা যায়। আমি দালালদের গ্রেপ্তারসহ বিচার চাই। আর যেন তাদের খপ্পরে পড়ে কোন মায়ের বুক খালি না হয়। সরকারের কাছে তার ছেলের মরদেহ ফিরে পাওয়ার আকুতি জানিয়েছেন তিনি।সোহানের স্ত্রী হাবিবা আক্তার জানান, আমার স্বামীকে ফিরিয়ে আনতে ড্রিম হোম ট্রাভেলসে যোগাযোগ করা হয়েছে অনেকবার। পুনরায় আড়াই লাখ টাকা দিয়ে বলেছিল জানুয়ারি ২৬ তারিখ সোহানকে এনে দিবে। কিন্তু তার বদলে সে এখন লাশ হয়ে বিদেশের মাটিতে পড়ে রয়েছে।হাবিবা অভিযোগ করে বলেন, আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়েও যোগাযোগ করেছি, তারাও কিছুই করলো না। এখন আমার ১৬ মাসের শিশু সন্তানকে নিয়ে কিভাবে বাঁচবো। আমি দালালদের বিচার ও শাস্তি চাই। সরকারের কাছে দাবি জানাই আমার স্বামীর লাশ যেন দেশে নিয়ে আসার ব্যবস্থা করে।পলাশ উপজেলা নির্বাহী অফিসার মো: আবু বকর সিদ্দিকী বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে আবেদন করলে আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সোহানের মরদেহ দেশে ফিরিয়ে আনার চেষ্টা করবো। তার পরিবারের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।এসকে/এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আরও দু’জন গ্রেফতার
ভোলায় সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আরও দু’জন গ্রেফতার

ভোলার তজুমদ্দিনে স্বামীকে আটকে রেখে মারধর করে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আরও দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- যুবদল কর্মী Read more

বাউফলে চাঁদাবাজি মামলায় খাদ্যকর্মকর্তা গ্রেফতার
বাউফলে চাঁদাবাজি মামলায় খাদ্যকর্মকর্তা গ্রেফতার

পটুয়াখালীর বাউফল উপজেলায় তরমুজ চাষির করা চাঁদাবাজি মামলায় মো. অলিউল্লাহ্ ওরফে অলি নামে এক খাদ্যকর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ Read more

আনোয়ারায় ডাকাত দলের আস্তানায় অভিযান, অস্ত্রসহ আটক ৭
আনোয়ারায় ডাকাত দলের আস্তানায় অভিযান, অস্ত্রসহ আটক ৭

চট্টগ্রামের আনোয়ারায় ডাকাতির প্রস্তুতিকালে বিপুল দেশীয় ও আগ্নেয়াস্ত্রসহ সাত সদস্যের সক্রিয় ডাকাত দলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ অক্টোবর) গভীর রাতে Read more

বগুড়ায় কারাগারে বন্দিদের সঙ্গে ঈদ শুভেচ্ছায় হিরো আলম
বগুড়ায় কারাগারে বন্দিদের সঙ্গে ঈদ শুভেচ্ছায় হিরো আলম

বগুড়া জেলা কারাগারে বন্দিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন হিরো আলম। এ সময় তিনি কারাগারের জেলার ও বন্দিদের সঙ্গে কুশল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন