যশোরের বেনাপোল পৌর কৃষকদলের সভাপতি জসিম উদ্দীন ধর্ষণ মামলায় কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (২৩ জুন) আদালতে জামিন চেয়ে আবেদন করলে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরনের নির্দেশ দেয়।অভিযুক্ত জসিম উদ্দীন বেনাপোল পৌর কৃষকদলের সভাপতি। তিনি বেনাপোল পৌরসভার ১নং ওয়ার্ড সাদিপুর গ্রামের মোশারফ বিশ্বাসের ছেলে।এর আগে গত ২৫ এপ্রিল যশোর কোতয়ালী মডেল থানায় এ মামলা দায়ের করেন যশোর পৌরসভার শংকরপুর ইসহাক সড়কের বাসিন্দা এক ভূক্তভোগী নারী।মামলার এজাহারে জানা যায়, জসিমের সঙ্গে ভূক্তভাগী নারীর পাঁচ মাস আগে ফেসবুকে পরিচয় হয়। একপর্যায়ে তা প্রেম ও বন্ধুত্বে রূপ নেয়। কয়েকদিনের মধ্যেই জসিম তাকে বিয়ের প্রস্তাব দেন এবং তাতে রাজি হন ওই নারী। এরপর বেনাপোলের ডায়মন্ড হোটেল এবং ঝিনাইদহে জসিমের খালার বাড়িতে নিয়ে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন জসিম। সর্বশেষ গত ২০ এপ্রিলও শহরের হোটেল শাহনাজে নিয়ে শারীরিক সম্পর্ক করেন তিনি। পরবর্তীতে জসিম জানান তিনি বিয়ে করবেন না এবং টালবাহানা শুরু করেন। গত ২৩ এপ্রিল জসিম শহরের আইনজীবী সমিতি এলাকায় উপস্থিত হয়ে একই কথা জানান এবং ওই নারীকে বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিয়ে চলে যান। এমনকি তার ক্ষমতা সম্পর্কে আমার কোন ধারনা নেই বলে। সে বলে আমি ফোন করলে তোর কোন অস্তিত্ব থাকবে না। ঐ নারী জানান, তারপরও আমি জসিমকে বিয়ে করতে বলেছি। কিন্তু সে রাজি হয়নি শুধু টালবাহানা করছে। বাধ্য হয়ে ভূক্তভোগী নারী কোতোয়ালি থানায় মামলা করেন।এ ব্যাপারে যশোর জেলা কৃষক দলের আহবায়ক উপাধ্যক্ষ মকবুল হোসেন বলেন, বেনাপোল পৌর কৃষকদলের সভাপতি জসিম উদ্দীনের পদ স্থগিত করা হয়েছে। অভিযোগের তদন্ত চলছে। অভিযোগ প্রমাণ হলে তাকে বহিস্কার করা হবে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ নয় আগামীকাল ঢাবির কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে হাদির মরদেহ
আজ নয় আগামীকাল ঢাবির কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে হাদির মরদেহ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মরদেহ দেশে এসে পৌঁছেছে। সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর Read more

ভোলায় লঞ্চের ধাক্কায় স্পিডবোটডুবি, পুলিশ সদস্য নিখোঁজ
ভোলায় লঞ্চের ধাক্কায় স্পিডবোটডুবি, পুলিশ সদস্য নিখোঁজ

ভোলার লালমোহন উপজেলার মেঘনা নদীতে ঘাটে অবস্থানরত কর্নফুলী-১২ নামে একটি যাত্রীবাহী লঞ্চের সঙ্গে ধাক্কা লেগে মৎস্য বিভাগের একটি স্পিডবোটডুবির ঘটনা Read more

বাগেরহাটে অনিয়মের অভিযোগে বিআরটিএ অফিসে দুদকের অভিযান
বাগেরহাটে অনিয়মের অভিযোগে বিআরটিএ অফিসে দুদকের অভিযান

গেরহাটে অনিয়মের অভিযোগে বিআরটিএ অফিসে অভিযান চালিয়েছে দুদকের বাগেরহাট জেলা কার্যালয়।‎বুধবার (৭ মে) দুপুরে জেলা কেন্দ্রীয় বাসস্ট্যান্ড সংলগ্ন বাগেরহাট জেলা Read more

কালিয়াকৈরে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ২
কালিয়াকৈরে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ২

গাজীপুরের কালিয়াকৈরে শুক্রবার (১৫ আগস্ট) সকালে ও দুপুরে পৃথক দুটি স্থানে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। খবর পেয়ে Read more

সাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টির প্রবণতা
সাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টির প্রবণতা

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন মিয়ানমার উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে গতকাল রবিবারই। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে, লঘুচাপটি উত্তর-উত্তরপশ্চিম বরাবর মায়ানমার-বাংলাদেশ Read more

চীনে প্রতারণা চক্রের কুখ্যাত মিং পরিবারের ১১ সদস্যকে মৃত্যুদণ্ড
চীনে প্রতারণা চক্রের কুখ্যাত মিং পরিবারের ১১ সদস্যকে মৃত্যুদণ্ড

চীনের আদালত মিয়ানমারে প্রতারণা ও অপরাধচক্র চালানো কুখ্যাত মিং পরিবার-এর ১১ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে। সোমবার পূর্বাঞ্চলীয় শহর ওয়েনঝো-তে দেওয়া রায়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন