চট্টগ্রামের সীতাকুণ্ডে ঋণ থেকে মুক্তি পেতে বিষপানে আত্মহত্যা করেছেন দিলীপ কুমার নাথ (৫৫) নামের এক ব্যক্তি। তিনি উপজেলা সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামের কালী কুমার বাড়ির মৃত বজেন্দ্র কুমার নাথের ছেলে। সোমবার (২৩ জুন) গভীর রাতে নিজ গৃহে এই বিষপানের ঘটনা ঘটান।স্থানীয় সূত্রে জানা যায়, বিষপানে আত্মহত্যা করা ব্যক্তি দিলীপ কুমার একটি সংস্থা থেকে ঋণ নিয়েছিলেন। সোমবার সকালে ওই ঋণের কিস্তি দেওয়ার সময়, কিন্তু কিস্তির টাকা পুরোপুরি জোগাড় না হওয়ায় রাতে এসে বিষ পান করেন। পরে তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। আত্মীয়-স্বজনরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নাম প্রকাশ না করার শর্তে তার এক প্রতিবেশী বলেন, ‘শুনেছি সকালেই কিস্তির দেওয়ার সময়। কিন্তু কিস্তির টাকা পুরোপুরি যোগাড় করতে না পেরে তিনি বিষপান করেন।’সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রোমানা খায়ের বলেন, ‘সকালে বিষপান করেছেন এমন এক ব্যক্তিকে তার স্বজনরা চিকিৎসা নিতে এসেছিলেন। কিন্তু তার শারীরিক অবস্থা ভালো না হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।’এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুয়েতের বিদ্যুৎ কেন্দ্রে ইরানের হামলায় ভারতীয় নিহত
কুয়েতের বিদ্যুৎ কেন্দ্রে ইরানের হামলায় ভারতীয় নিহত

কুয়েতের বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য শক্তি মন্ত্রণালয় জানিয়েছে, ইরানি হামলায় একটি প্রধান বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্রের একজন ভারতীয় শ্রমিক Read more

রাজধানীর হাজারীবাগ থেকে শটগান উদ্ধার
রাজধানীর হাজারীবাগ থেকে শটগান উদ্ধার

সেনাবাহিনীর অভিযানে ঢাকা জজ কোর্টের আইনজীবীর মোঃ মোশারফ হোসেন কাজলের বাসা থেকে শটগান উদ্ধার করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দুপুরে রাজধানীর Read more

চন্দনাইশে অবৈধ স্থাপনায় অভিযান
চন্দনাইশে অবৈধ স্থাপনায় অভিযান

চট্টগ্রামের চন্দনাইশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে চার দোকানিকে ১ লাখ ৬৮ হাজার টাকা Read more

জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিতে: তারেক রহমান
জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিতে: তারেক রহমান

জনগণের জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই। জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয়। অশুভ অদৃশ্য শক্তির তৎপরতা দৃশ্যমান Read more

মোদি সরকার প্রকল্প থেকে বাদ দিলেন ‘মহাত্মা গান্ধী’র নাম
মোদি সরকার প্রকল্প থেকে বাদ দিলেন ‘মহাত্মা গান্ধী’র নাম

এতদিন ভারতের বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প থেকে ধীরে ধীরে মুছে দেওয়া হচ্ছিল সাবেক প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর Read more

আলফাডাঙ্গায় দিনব্যাপী স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা
আলফাডাঙ্গায় দিনব্যাপী স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা

ফরিদপুরের আলফাডাঙ্গায় কিশোরীদের নিয়ে শারীরিক ও মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে কিশোরীদের মধ্যে স্বাস্থ্য উপকরণ বিতরণ করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন