নরসিংদীর শিবপুর থেকে হত্যাসহ একাধিক ডাকাতি মামলার আসামি ডাকাত মো: সবুজ ওরফে সেলিম (৩৫) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১ নরসিংদী সিপিএসসি। উপজেলার কামরাবো এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে সোমবার (২৩ জুন) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‍্যাব-১১ সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার জুয়েল রানা এই তথ্য জানান।গ্রেপ্তারকৃত সেলিম নরসিংদীর পলাশ উপজেলার সুলতানপুর গ্রামের মৃত কামাল ওরফে আলাউদ্দিনের ছেলে।র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিনগত রাত সাড়ে ১২ টায় অভিযান চালিয়ে শিবপুরের কামরাবো এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মো: সবুজ ওরফে সেলিমের বিরুদ্ধে ডিএমপি’র ভাষানটেক থানা, গাজীপুরের শ্রীপুর থানা এবং পলাশ থানায় ডাকাতি, হত্যাসহ একাধিক মামলা রয়েছে। র‍্যাব-১১ নরসিংদী ক্যাম্পের ক্যাম্প কমান্ডার জুয়েল রানা বলেন, আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পলাশ থানা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টঙ্গীতে ছিনতাইয়ে বাধা দেওয়ায় বৃদ্ধকে কুপিয়ে জখম
টঙ্গীতে ছিনতাইয়ে বাধা দেওয়ায় বৃদ্ধকে কুপিয়ে জখম

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইয়ে বাধা দেওয়ায় মোঃ মোস্তফা সরদার (৬৩) নামে এক বৃদ্ধকে কুপিয়ে জখম ও দুটি ককটেল সাদৃশ্য বিস্ফোরণ করে Read more

তিন বাহিনীর প্রধানের সাথে বৈঠক করবেন সিইসি
তিন বাহিনীর প্রধানের সাথে বৈঠক করবেন সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করবেন Read more

অবশেষে দায়মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী
অবশেষে দায়মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী

রাজ পরিবারকে অপমান করার অভিযোগ থেকে দায়মুক্তি পেয়েছেন থাইল্যান্ডের প্রভাবশালী রাজনীতিবিদ ও সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। এনিয়ে তার বিরুদ্ধে চলমান Read more

অসুস্থ মাকে দেখতে হাসপাতালে গেলেন ডা. জুবাইদা
অসুস্থ মাকে দেখতে হাসপাতালে গেলেন ডা. জুবাইদা

অসুস্থ মা সৈয়দা ইকবাল মান্দ বানুকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। মঙ্গলবার (০৬ Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

গৌরনদীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৪
গৌরনদীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৪

বরিশাল জেলার গৌরনদী উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪ জন আহত হয়েছেন। রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ৩টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন