জেলার পৌরসভার ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি গোলাম মোস্তফা হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত। একই সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (২৩ জুন) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান এই রায় প্রদান করেন।মৃত্যুদণ্ডপ্রাপ্ত তারেকুল ইসলাম তারেক সিরাজগঞ্জ পৌর এলাকার রানীগ্রাম মহল্লার আব্দুস সামাদের ছেলে। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা একই মহল্লার মৃত কাশেম আলীর ছেলে সেলিম রেজা ও বাদল সেখ, আব্দুল কুদ্দুসের ছেলে নজরুল ইসলাম ও সাইফুল ইসলামের ছেলে সাইদুল ইসলাম খান।অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হামিদুল ইসলাম দুলাল বলেন, মামলার ১৮ জন আসামীর মধ্যে একজনকে মৃত্যুদণ্ড ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া অভিযোগ প্রমাণীত না হওয়ায় ১৩ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, নিহত গোলাম মোস্তফার সাথে আসামিদের সামাজিক, ব্যবসায়িক ও বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে ২০১৮ সালের ৩রা অক্টোবর গোলাম মোস্তফা ফজরের নামাজ আদায় শেষে বাড়ি ফিরছিলেন।এ সময় আসামিরা তাকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী শিখা খাতুন বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ১৮ জনকে অভিযুক্ত করে আদালতে চার্চিট দাখিল করে পুলিশ। মামলা চলাকালে ১৮ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। সাক্ষ্যপ্রমাণ শেষে আজ আদালত একজনের মৃত্যুদণ্ড ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। নিহত গোলাম মোস্তফা সিরাজগঞ্জ পৌর এলাকার ৭নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শার্শায় সালিশে মারপিট, বিএনপির ৫ কর্মী আহত
শার্শায় সালিশে মারপিট, বিএনপির ৫ কর্মী আহত

যশোরের শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এক সালিশে ৫ বিএনপি কর্মীকে পিটিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। আহতদের Read more

দেশব্যাপী সহিংসতার প্রতিবাদে যশোরে নাগরিক সমাজের বিক্ষোভ ও মানববন্ধন
দেশব্যাপী সহিংসতার প্রতিবাদে যশোরে নাগরিক সমাজের বিক্ষোভ ও মানববন্ধন

দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতা, হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ এবং নারী ও শিশু নির্যাতনের প্রতিরোধ ও বিচারের দাবিতে যশোরে নাগরিক সমাজ বিক্ষোভ সমাবেশ Read more

কুমিল্লায় অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার
কুমিল্লায় অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার

কুমিল্লার তিতাস উপজেলায় অজ্ঞাতনামা এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ জুলাই) সকালে উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের দড়িকান্দি এলাকার একটি Read more

রাজবাড়ীর সাবেক এমপি কাজী কেরামত আলী কারাগারে
রাজবাড়ীর সাবেক এমপি কাজী কেরামত আলী কারাগারে

রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী কেরামত আলীকে গ্রেপ্তারের পর আদালতে হাজির Read more

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে আঞ্চলিক সড়কে শ্রমিকদের অবরোধ
বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে আঞ্চলিক সড়কে শ্রমিকদের অবরোধ

গাজীপুরের কোনাবাড়ীতে গত দুই মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রায় ১০ ঘণ্টা ধরে আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কারখানার Read more

এনএসডিএ’র নির্বাহী চেয়ারম্যান হলেন রেহানা পারভীন
এনএসডিএ’র নির্বাহী চেয়ারম্যান হলেন রেহানা পারভীন

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান (সচিব) নিয়োগ পেয়েছেন ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) সচিব রেহানা পারভীন।তাকে এই নিয়োগ দিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন