ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও ৫১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫৬ হাজারে পৌঁছে গেছে। রোববার (২২ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৫৫ হাজার ৯৫৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।রোববার দেওয়া এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও ৫১টি মরদেহ হাসপাতালে আনা হয়েছে এবং নতুন করে আহত হয়েছেন ১০৪ জন। সব মিলিয়ে ইসরায়েলি আগ্রাসনে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩১ হাজার ২৪২ জনে।বিবৃতিতে আরও বলা হয়, “অনেক মরদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে কিংবা রাস্তায় পড়ে রয়েছে। উদ্ধারকারীরা অনেক জায়গায় পৌঁছাতে পারছেন না।”ইসরায়েল ১৮ মার্চ থেকে আবারও গাজায় হামলা শুরু করে, যার ফলে এখন পর্যন্ত আরও ৫ হাজার ৬৪৭ জন নিহত এবং ১৯ হাজার ২০১ জন আহত হয়েছেন। অথচ জানুয়ারিতে একটি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যকর হয়েছিল, যা এই হামলার মধ্য দিয়ে ভেঙে যায়।২০২৪ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োআভ গ্যালান্তের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।এছাড়া, ইসরায়েলের বিরুদ্ধে গাজায় চালানো যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতেও গণহত্যার মামলা চলছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লটারি বাদ দিয়ে আবার ভর্তি পরীক্ষার দিকে যেতে চায় সরকার
লটারি বাদ দিয়ে আবার ভর্তি পরীক্ষার দিকে যেতে চায় সরকার

শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি বাদ দিয়ে আবার পরীক্ষার দিকে যেতে চায় সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহাদী আমিন। আজ Read more

মালয়েশিয়ায় ২ হাজার অভিবাসী গ্রেফতার
মালয়েশিয়ায় ২ হাজার অভিবাসী গ্রেফতার

হত্যা, ছিনতাই ও বাসাবাড়িতে চুরিসহ বিভিন্ন ধরনের অপরাধে মালয়েশিয়ায় সেলাংগর অঙ্গরাজ্যে চলতি বছর বিদেশি নাগরিকদের জড়িত থাকার ঘটনা নথিভুক্ত হয়েছে।সেলাংগর Read more

সরকারি নির্দেশনা অমান্য, কর্মস্থলে ফিরলেন না পল্লী বিদ্যুৎ কর্মীরা
সরকারি নির্দেশনা অমান্য, কর্মস্থলে ফিরলেন না পল্লী বিদ্যুৎ কর্মীরা

সরকারি নির্দেশনা দেওয়ার পরেও কর্মস্থলে ফিরেনি নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। ফলে ষষ্ঠ দিনের মতো সকাল সাড়ে ১১ টার দিকে Read more

নওগাঁয় গাড়িচাপায় ইউপি চেয়ারম্যান নিহত
নওগাঁয় গাড়িচাপায় ইউপি চেয়ারম্যান নিহত

নওগাঁর পত্নীতলায় পাওয়ার টিলার চালিত গাড়ি ট্রলির চাপায় স্থানীয় নজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান নিহত হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর Read more

চাঁদপুরে মাইকে ঘোষণা দিয়ে ঈদ উদযাপন করছেন ৭ জন
চাঁদপুরে মাইকে ঘোষণা দিয়ে ঈদ উদযাপন করছেন ৭ জন

ঈদুল ফিতরের দিনে দেশের মানুষ বাড়ি ফেরার ব্যস্ত পথে, চাঁদপুরের হাজীগঞ্জের সাদ্রা গ্রামে দেখা গেল একটি ব্যতিক্রমী ঘটনা। আজ বৃহস্পতিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন