জুন মাসের ২১ দিনে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে ১৯৮ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে দেশে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ২৪ হাজার ৪৬৪ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)। দৈনিক গড়ে রেমিট্যান্স এসেছে ৯ কোটি ৪৭ লাখ ডলার বা ১ হাজার ১৬৪ কোটি টাকা। রবিবার (২২ জুন) কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের জুন মাসের ২১ দিনে দেশে এসেছিল ১৯১ কোটি ২০ লাখ মার্কিন ডলার। এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবৃদ্ধি ৪ শতাংশ। এর আগে, দেশে চলতি বছরের মার্চ মাসে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে ৩২৯ কোটি ৫৬ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৪০ হাজার কোটি টাকার বেশি। একক মাসে এত বেশি পরিমাণ রেমিট্যান্স আগে কখনো আসেনি বাংলাদেশে। কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্টরা জানান, অর্থপাচারে বর্তমান সরকার কঠোর অবস্থান নিয়েছে। ফলে হুন্ডিসহ বিভিন্ন অবৈধ চ্যানেলে টাকা পাঠানো কমে গেছে। ফলে বৈধ পথে রেমিট্যান্স আহরণ বেড়েছে। এছাড়া মাসের শুরুতে ছিল ঈদুল আযহা। ঈদকে কেন্দ্র করে পরিবার-পরিজনের নিকট বেশি অর্থ পাঠায় প্রবাসী বাংলাদেশিরা। ফলে রেমিট্যান্স আহরণ বাড়ছে। উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরের জুলাইয়ে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে, আগস্টে এসেছে ২২২ কোটি ৪১ লাখ মার্কিন ডলার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪১ লাখ মার্কিন ডলার, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, নভেম্বর মাসে ২১৯ কোটি ৯৯ লাখ মার্কিন ডলার, ডিসেম্বর মাসে ২৬৩ কোটি ৮৭ লাখ মার্কিন ডলার, জানুয়ারি মাসে ২১৮ কোটি ৫২ লাখ মার্কিন ডলার এবং ফেব্রুয়ারিতে এসেছে ২৫২ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার, মার্চে ৩২৯ কোটি ৫৬ লাখ, এপ্রিলে ২৭৫ কোটি ২৩ লাখ ডলার এবং মে মাসে ২৯৭ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলের গোপন খননকাজ, আল-আকসার কিছু অংশ ধসে পড়ার শঙ্কা
ইসরায়েলের গোপন খননকাজ, আল-আকসার কিছু অংশ ধসে পড়ার শঙ্কা

ইসরায়েলের লাগাতার খননকার্যের কারণে আল-আকসা মসজিদের কিছু অংশ ধসে পড়ার আশঙ্কা প্রকাশ করেছে জেরুজালেম প্রশাসন। একই সঙ্গে শেখ জাররাহ মহল্লায় Read more

টিভিতে আজকের খেলা (১১ সেপ্টেম্বর)
টিভিতে আজকের খেলা (১১ সেপ্টেম্বর)

আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আবুধাবিতে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের এশিয়া কাপ অভিযান। প্রথম ম্যাচে প্রতিপক্ষ হংকং।এশিয়া কাপ ক্রিকেটবাংলাদেশ-হংকংরাত ৮টা ৩০, Read more

গোলাপগঞ্জে ভারতীয় পন্য জব্দ আটক ৩
গোলাপগঞ্জে ভারতীয় পন্য জব্দ আটক ৩

সিলেটের গোলাপগঞ্জে ১ কোটি ৩৪ লাখ ১৬,৮২০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানের পণ্য জব্দ করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।শনিবার (১১ অক্টোবর) Read more

উত্তল বঙ্গোপসাগর, পায়রায় ৩ নম্বর সতর্ক সংকেত
উত্তল বঙ্গোপসাগর, পায়রায় ৩ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে মৌসুমী বায়ুর প্রভাবে সৃষ্ট অস্বাভাবিক জোয়ারের ফলে কুয়াকাটা সংলগ্ন উপকূলীয় এলাকায় সমুদ্র বেশ উত্তাল হয়ে উঠেছে। গতকাল সন্ধ্যায় প্রচণ্ড Read more

আসিফ-মাহফুজের পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন প্রধান উপদেষ্টা
আসিফ-মাহফুজের পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৫টার মধ্যে Read more

জুনে আড়াই লাখের বেশি আফগান নাগরিক ইরান ছেড়েছেন: জাতিসংঘ
জুনে আড়াই লাখের বেশি আফগান নাগরিক ইরান ছেড়েছেন: জাতিসংঘ

জাতিসংঘের অভিবাসন সংস্থা জানিয়েছে, শুধুমাত্র জুন মাসেই আড়াই লাখের বেশি আফগান নাগরিক ইরান ত্যাগ করেছেন। প্রত্যাবাসনের জন্য তেহরান কঠোর সময়সীমা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন