সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পর্যটকবাহী হাউসবোট প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। রোববার (২২ জুন) রাতে জেলা প্রশাসক (রুটিন দায়িত্বরত) মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এ আদেশ জারি করা হয়। এতে বলা হয়, টাঙ্গুয়ার হাওরের জীব বৈচিত্র্য রক্ষা ও পরিবেশ প্রতিবেশের ক্ষতি রোধকল্পে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ-টাওয়ার ও আশপাশের এলাকায় পর্যটকবাহী হাউসবোটের গমনাগমন পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হলো।আদেশে আরও বলা হয়, পরিবেশের জন্য ক্ষতিকারক যাবতীয় কার্যকলাপ থেকে সকলকে বিরত থাকতে নির্দেশনা দেয়া হলো। সুনামগঞ্জের সকল পর্যটন স্পটে জেলা প্রশাসনের বিভিন্নসময় জারিকৃত নির্দেশনা আবশ্যিকভাবে পালনের নির্দেশনা দেয়া হলো। অন্যথায় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এর আগে শনিবার (২১ জুন) পর্যটকদের ভ্রমণে ১৩টি নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। হাওরের জীববৈচিত্র রক্ষায় এসব নির্দেশনা পালন করার জন্য শনিবার সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসনের ভেরিফায়েড ফেসবুক পেজে  নির্দেশনা দেয়া হয়েছিলো।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোট বর্জনের পর ছাত্রদলের বিক্ষোভ মিছিল
ভোট বর্জনের পর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন বর্জনের পর বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই Read more

পাবিপ্রবিতে গবেষণায় শিক্ষার্থীদের মাসিক ভাতা চালু
পাবিপ্রবিতে গবেষণায় শিক্ষার্থীদের মাসিক ভাতা চালু

শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণায় সম্পৃক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) প্রশাসন। গবেষণা সহকারী (রিসার্চ অ্যাসিস্ট্যান্ট) Read more

গাজীপুরে যৌথ বাহিনীর উচ্ছেদ অভিযান
গাজীপুরে যৌথ বাহিনীর উচ্ছেদ অভিযান

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে গাজীপুর সদর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যৌথ বাহিনী অভিযান Read more

মির্জাপুরে গোয়ালঘরের তালা ভেঙে ৩টি ষাঁড় গরু চুরি
মির্জাপুরে গোয়ালঘরের তালা ভেঙে ৩টি ষাঁড় গরু চুরি

টাঙ্গাইলের মির্জাপুরে গোয়ালঘরের তালা ভেঙে এক কৃষকের ৩টি ষাঁড় গরু চুরি হয়েছে। উপজেলার বহুরিয়া গ্রামে এ চুরির ঘটনা ঘটে। রোববার (১১ Read more

মিরসরাইয়ে অপরাধ-অনিয়মের ছড়াছড়ি, জনমনে বাড়ছে অস্থিরতা
মিরসরাইয়ে অপরাধ-অনিয়মের ছড়াছড়ি, জনমনে বাড়ছে অস্থিরতা

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় সম্প্রতি ঘটে যাওয়া একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় জনমনে বিরাজ করছে তীব্র উদ্বেগ ও নিরাপত্তাহীনতা। চুরি, পারিবারিক Read more

চার মাসে মোংলায় নোঙর করেছে ২৫৫টি বিদেশি জাহাজ
চার মাসে মোংলায় নোঙর করেছে ২৫৫টি বিদেশি জাহাজ

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলায় চলতি অর্থ বছরের প্রথম ১১৭ দিনে ২৫৫টি বিদেশি বাণিজ্যিক জাহাজ নোঙর করেছে। এতে রাজস্ব আয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন