রাজধানীর মিরপুর ১ নম্বর এলাকায় একটি ছয়তলা ভবনের নিচতলায় গ্যারেজে আগুন লেগেছে। শনিবার (২২ জুন) রাতে সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের অফিসার রাকিবুল হাসান সংবাদ মাধ্যমকে বলেন, ‘মিরপুর ১ নম্বরের ঈদগাহ মাঠের পাশে ছয়তলা ভবনের নিচতলায় গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মিরপুর ফায়ার স্টেশনের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।’ তিনি আরও বলেন, ‘আমরা ১১টা ৪৫ মিনিটের দিকে আগুনের সংবাদ পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করি।’ স্থানীয় লোকজন জানিয়েছেন, ঈদগাহ মাঠের পাশে বাড়িটিতে হঠাৎ ধোঁয়া ও আগুন দেখা যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন দ্রুত দোকান ও আশপাশের এলাকা থেকে সরে যান। ফায়ার সার্ভিসের ইউনিট দুটি রাত পৌনে ১২টার মধ্যে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এখন পর্যন্ত আগুন কীভাবে লেগেছে তা জানা যায়নি। কেউ হতাহত হয়েছে কি না, সেটিও নিশ্চিত নয়। তবে আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। ঘটনাস্থলে লোকজনের ভিড় দেখা গেছে। আগুনে পিৎজা দোকান ও নিচতলার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ জানা যাবে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৭ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
৭ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি

ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। কেয়ামতের Read more

ফটিকছড়িতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা নিয়ে সমবায় প্রশিক্ষণ কর্মশালা
ফটিকছড়িতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা নিয়ে সমবায় প্রশিক্ষণ কর্মশালা

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সমবায় সমিতি আইন ও বিধিমালা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার অংশগ্রহণ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে Read more

টানা বৃষ্টিতে বাজার গরম, মরিচ-সবজির দাম ঊর্ধ্বমুখী
টানা বৃষ্টিতে বাজার গরম, মরিচ-সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বর্ষণে চট্টগ্রাম মহানগরের নাগরিক জীবনের ছন্দপতনের পাশাপাশি নিত্যপণ্যের বাজারেও নেমে এসেছে দামের দাবদাহ। শহরের ছোট-বড় সব বাজারেই ছড়িয়েছে সবজি Read more

নাটোরে স্টেডিয়াম উদ্বোধনীতে ডিবির বাধার মুখে অনুষ্ঠান বয়কট জেলা বিএনপি
নাটোরে স্টেডিয়াম উদ্বোধনীতে ডিবির বাধার মুখে অনুষ্ঠান বয়কট জেলা বিএনপি

নাটোর সদর উপজেলায় স্টেডিয়াম উদ্বোধনী অনুষ্ঠানে ঢুকতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বাধার মুখে পড়ে অনুষ্ঠান বয়কট করেছে জেলা বিএনপি।শনিবার (৯ Read more

সেনা কর্মকর্তাদের কোন জেলে রাখা হবে সিদ্ধান্ত নেবে সরকার: চিফ প্রসিকিউটর
সেনা কর্মকর্তাদের কোন জেলে রাখা হবে সিদ্ধান্ত নেবে সরকার: চিফ প্রসিকিউটর

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা ৩ মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের কোন জেলে রাখা হবে, সে সিদ্ধান্ত কারা কর্তৃপক্ষ অথবা সরকার Read more

১০০ আসনে প্রার্থী ঘোষণা করলো এবি পার্টি
১০০ আসনে প্রার্থী ঘোষণা করলো এবি পার্টি

আগামী জাতীয় নির্বাচনে ১০০ আসনে মনোনীত প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক সংবাদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন