বিপ্লবী সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের দাবীতে ঝিনাইদহে সংবাদ সম্মেলন করা হয়েছে।রবিবার (২২ জুন) সকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে জুলাই যোদ্ধা সংসদ জেলা শাখার আয়োজনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।এতে লিখিত বক্তব্য পাঠ করেন জুলাই যোদ্ধা সংসদ জেলা শাখার সদস্য সচিব রত্না খাতুন। সেসময় উপস্থিত ছিলেন সংগঠনটির আহ্বায়ক আনিচুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব সাইদুর রহমান, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক হুমায়ন কবির, জুলাই যোদ্ধা রাহাত মিয়া, মাসুম বিল্লাহ, সাইফুল ইসলাম মানিকসহ অন্যান্যরা।সে সময় বক্তারা বলেন, ‘আমাদের ন্যায্য ও যৌক্তিক দাবি “জুলাই ঘোষণাপত্র” প্রদানের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য যে ত্রিশ কার্যদিবসের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল, সেই সময়সীমার মধ্যে আর মাত্র তিন কার্যদিবস বাকি থাকলেও এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। আমরা মনে করি, যে কোনো প্রতিশ্রুতি পূরণ সরকারের নৈতিক ও প্রশাসনিক দায়িত্বের অন্তর্ভুক্ত। এটি আমাদের আন্দোলনের একক উদ্দেশ্য নয়, বরং দেশের সাধারণ মানুষের ন্যায্য প্রত্যাশারই প্রতিফলন।’বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব সাইদুর রহমান তার বক্তব্যে বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে গণঅভ্যুথানের পর ছাত্র-জনতার আকাঙ্ক্ষা জুলাই ঘোষণাপত্র, গণহত্যার বিচার, নির্বাচন প্রক্রিয়ার জন্য দৃশ্যমান সংস্কার প্রয়োজন। যা এখনও পর্যন্ত বর্তমান সরকার বাস্তবিক প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছে।”আমরা আশা করি দ্রুত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রদান, গণহত্যার বিচার শুরু ও নির্বাচন প্রক্রিয়ার জন্য দৃশ্যমান সংস্কার শেষ করে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিবে।’ এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
করোনাভাইরাসে আক্রান্ত নেইমার
করোনাভাইরাসে আক্রান্ত নেইমার

ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্র্যাব্রিজিয়ো রোমানার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করে লিখেছিলেন, ‘নেইমার কোভিড আক্রান্ত হয়েছেন। এরপররোমানোর এই বার্তার পর ব্রাজিলের Read more

ল্যানকাস্টার বিমানবন্দরের কাছে বিমান বিধ্বস্ত, নিহত ১
ল্যানকাস্টার বিমানবন্দরের কাছে বিমান বিধ্বস্ত, নিহত ১

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়। এতে এক যাত্রী নিহত হয়েছেন বলে জানিয়েছে ল্যানকাস্টার কাউন্টি কর্তৃপক্ষ।স্থানীয় সময় রোববার (২০ Read more

ইন্দুরকানীতে ফের অতিরিক্ত দামে সার বিক্রি
ইন্দুরকানীতে ফের অতিরিক্ত দামে সার বিক্রি

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার ঘোষেরহাট বাজারে সরকারি নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ উঠেছে ‘আতিক ট্রেডার্স এন্টারপ্রাইজ’ নামে এক Read more

বাঘায় এসিড সদৃশ হামলায় যুবক আহত, ২৬ দিনেও মেলেনি আইনি সহায়তা
বাঘায় এসিড সদৃশ হামলায় যুবক আহত, ২৬ দিনেও মেলেনি আইনি সহায়তা

রাজশাহীর বাঘা উপজেলায় প্রতিপক্ষের ছুঁড়ে মারা এসিড সদৃশ তরল পদার্থে গুরুতর আহত হয়েছেন শাহাদুল ইসলাম (২৪) নামে এক যুবক। ঘটনার Read more

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে বিশেষ সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে বিশেষ সভা

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় করণীয়’ নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৫ মার্চ) সকালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন