ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রেলওয়ের জায়গার একটি পুকুরের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ইদ্রিস মিয়া নামে এক ব্যক্তির হাত থেকে কব্জি বিচ্ছিন্নসহ দুই পক্ষের ছয়জন আহত হয়েছেন।রবিবার(২২ জুুুন) দুপুরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের মুকুন্দপুর এলাকার চানপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত ইদ্রিস মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়াও এ ঘটনায়  প্রতিপক্ষ মোঃ ইছামউদ্দিন তার স্ত্রী পেয়ারা বেগম ও ছেলে আমিনুল ইসলাম আহত হয়েছেন। তাদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চানপুর গ্রামে রেলওয়ের একটি পুকুরের দখল নিয়ে দীর্ঘদিন ধরে ওই গ্রামের ইছাম উদ্দিনের সাথে একই গ্রামের  ইদ্রিস মিয়ার বিরোধ চলে আসছে। উভয় পক্ষের দাবী তারা পুকুরের লিজ নিয়ে রেখেছেন। এনিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। এর জের ধরে দুপুরে চানপুর গ্রামে রেললাইনের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষের লোকজন। সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে ইদ্রিস মিয়ার হাত থেকে কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় তার ছেলে মেহেদী ও তার পক্ষের হুমায়ুন কবির নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়। এছাড়াও এ ঘটনায়  প্রতিপক্ষ মোঃ ইছামউদ্দিন তার স্ত্রী পেয়ারা বেগম ও ছেলে আমিনুল ইসলামও আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে ইদ্রিস মিয়াকে  উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয় এবং অন্যান্য আহতদের জেলা সদর হাসপাতাল চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, রেলওয়ের একটি পুকুরের লিজ নেয়ার দাবি  ও দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় একজনের হাতের কবজি বিচ্ছিন্নসহ পাঁচ থেকে ছয় জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘ফ্যাসিস্টদের সঙ্গে কাজ করছে জামায়াত’
‘ফ্যাসিস্টদের সঙ্গে কাজ করছে জামায়াত’

জামায়াতে ইসলামী ‘পতিত ফ্যাসিস্টদের সঙ্গে কাজ করছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে Read more

গতকাল ১০০ আজ ৮৬, থেমে নেই ইসরায়েলি হামলায় গাজায় নিহতে সংখ্যা
গতকাল ১০০ আজ ৮৬, থেমে নেই ইসরায়েলি হামলায় গাজায় নিহতে সংখ্যা

গতকাল গণমাধ্যমে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা প্রকাশিত হয়েছিল ১০০ জন, আজ তা ৮৬। সংখ্যা যাই হোক না কেন এ Read more

রপ্তানি বাধাগ্রস্তের শঙ্কা নেই, প্রতিযোগিতামূলক অবস্থায় থাকব: বাণিজ্য উপদেষ্টা
রপ্তানি বাধাগ্রস্তের শঙ্কা নেই, প্রতিযোগিতামূলক অবস্থায় থাকব: বাণিজ্য উপদেষ্টা

বাংলাদেশের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করায় আমরা প্রতিযোগিতামূলক অবস্থায় থাকব। যুক্তরাষ্ট্রে আমাদের রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন Read more

‘ডিজিটালাইজেশনের কারণে বিদেশ গমনে দুর্নীতি-ভোগান্তি অনেক কমেছে’
‘ডিজিটালাইজেশনের কারণে বিদেশ গমনে দুর্নীতি-ভোগান্তি অনেক কমেছে’

বিদেশ গমনে যাবতীয় কার্যাবলি ডিজিটালাইজেশন করার কারণে দুর্নীতি, হয়রানি ও ভোগান্তি অনেক কমেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান Read more

পাকুন্দিয়ায় পেট্রোলের সঙ্গে ডিজেল মিশিয়ে বিক্রির অভিযোগ
পাকুন্দিয়ায় পেট্রোলের সঙ্গে ডিজেল মিশিয়ে বিক্রির অভিযোগ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বৈশাখী ফিলিং স্টেশন নামের একটি স্টেশনে পেট্রোলের সঙ্গে ডিজেল মিশিয়ে বিক্রির ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। Read more

ইটনায় ইউএনওর বাসভবনে হামলা মামলায় গ্রেপ্তারের পর বহিষ্কার ছাত্রদল নেতা
ইটনায় ইউএনওর বাসভবনে হামলা মামলায় গ্রেপ্তারের পর বহিষ্কার ছাত্রদল নেতা

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কিশোরগঞ্জের ইটনা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজাদুর রহমান সুজনকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটি। আজ শনিবার (২৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন