ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৮ বছরের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর। এরপর ঘরের মাঠ এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে সমর্থকদের সামনে ট্রফি নিয়ে উদযাপনে নেমেছিল বিরাট কোহলিরা। তবে ব্যাঙ্গালুরুর সেই বিজয় উৎসব মুহূর্তেই রূপ নেয় বিষাদে। গত ৪ জুন ট্রফি উৎসবে যোগ দিতে স্টেডিয়ামের বাইরে জড়ো হয়েছিলেন লাখো সমর্থক। ভিড়ের চাপে হুড়োহুড়ি শুরু হলে পদদলনের ঘটনা ঘটে। এতে প্রাণ হারান অন্তত ১১ জন ভক্ত এবং আহত হন আরও প্রায় ৫০ জন। হতাহতদের বেশিরভাগই ছিলেন স্থানীয় যুবক-যুবতী। দুর্ঘটনার পরপরই অনুষ্ঠান স্থগিত করা হয়, এবং গোটা শহরে নেমে আসে শোকের ছায়া।এই দুঃখজনক ঘটনার পর ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে কড়া পদক্ষেপ নিতে যাচ্ছে। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আইপিএলের যেকোনো ধরনের বিজয় উদযাপন বা জনসমাগমমূলক অনুষ্ঠান নিরাপদ রাখতে নতুন নিরাপত্তা নির্দেশিকা প্রণয়ন করা হচ্ছে।বিসিসিআইয়ের সচিব দেবজিৎ শাইকিয়া জানান, ‘আমরা নিশ্চিত করতে চাই যে, ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা আর না ঘটে। এজন্য সব দিক বিবেচনায় রেখে কিছু নতুন গাইডলাইন তৈরি করা হয়েছে, যা দলগুলোকে অনুসরণ করতে হবে।’এর আগে, দুর্ঘটনার তদন্ত ও প্রতিরোধমূলক ব্যবস্থা নির্ধারণে বিসিসিআই একটি তিন সদস্যের বিশেষ কমিটি গঠন করেছিল। সেই কমিটির দেওয়া সুপারিশ অনুযায়ীই তৈরি করা হয়েছে প্রস্তাবিত নির্দেশনাগুলো। প্রস্তাবিত ১০ দফা নির্দেশনাগুলো হল-১) ট্রফি জেতার ৩-৪ দিনের মধ্যে কোনও দল বিজয় উৎসব পালন করতে পারবে না।২) তাড়াহুড়ো করলে এবং যথাযথ পরিকল্পনা না থাকলে অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়া হবে না।৩) বিজয়ী দলকে বিসিসিআইয়ের কাছ থেকে আনুষ্ঠানিক ভাবে অনুমতি নিতে হবে।৪) বোর্ডের আগাম লিখিত অনুমতি ছাড়া এ রকম কোনও অনুষ্ঠানের আয়োজন করা যাবে না।৫) চার থেকে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।৬) অনুষ্ঠান স্থল এবং যাতায়াতের পথে বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।৭) বিমানবন্দর থেকে অনুষ্ঠানস্থল পর্যন্ত যাত্রাপথ-সহ দলের সব যাত্রাপথে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।৮) বিজয়ী দলের ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের জন্যও পর্যাপ্ত নিরাপত্তা রাখতে হবে অনুষ্ঠানের সব অংশে।৯) জেলা পুলিশ, স্থানীয় প্রশাসন এবং রাজ্য সরকারের অনুমতি ছাড়া কোনও অনুষ্ঠান করা যাবে না।১০) আইন মেনে এবং নিরাপদে অনুষ্ঠান সম্পন্ন করার জন্য প্রশাসনের সংশ্লিষ্ট সব দপ্তরকে আগে নিজেদের পরিকল্পনার কথা জানাতে হবে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হালদায় ভাসছিল এক মণ ওজনের বিপন্ন প্রজাতির ডলফিন
হালদায় ভাসছিল এক মণ ওজনের বিপন্ন প্রজাতির ডলফিন

দেশের অন্যতম মিঠা পানির মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদী থেকে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) লাল তালিকাভুক্ত Read more

বৃদ্ধা মাকে বাড়িতে ঢুকতে বাধা, সেই ছেলেসহ গ্রেফতার ৩
বৃদ্ধা মাকে বাড়িতে ঢুকতে বাধা, সেই ছেলেসহ গ্রেফতার ৩

নওগাঁয় বিলকিস আক্তার (৭০) নামে এক বৃদ্ধা মাকে বাড়িতে ঢুকতে বাধা দেওয়া সেই ছেলেসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৪ Read more

সুনামগঞ্জে কৃষকের মুখে হাসি ফুটাল আনসার ও ভিডিপি
সুনামগঞ্জে কৃষকের মুখে হাসি ফুটাল আনসার ও ভিডিপি

সুনামগঞ্জের বোরো ধান বাংলাদেশের বৃহত্তম একক ফসল হিসেবে সুপরিচিত। প্রতি বছর কয়েক লক্ষ মেট্রিক টন বোরো ধান উৎপন্ন হয় সুনামগঞ্জ Read more

শেরপুরে স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
শেরপুরে স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

শেরপুরের সদরে স্ত্রীর সঙ্গে পরকীয়ার সন্দেহে ছোট ভাইয়ের হাতে সৎ বড় ভাই খুন হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার লছমনপুর ইউনিয়নের Read more

ধ্বংসের পথে শরৎচন্দ্রের ‘মহেশ’ গল্পের কাশিপুর জমিদার বাড়ি
ধ্বংসের পথে শরৎচন্দ্রের ‘মহেশ’ গল্পের কাশিপুর জমিদার বাড়ি

অযত্ন, অবহেলা আর সংস্কারের অভাবে ধ্বংসের পথে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঙালি ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ গল্পের কাশিপুর জমিদার বাড়ি। বাড়িটির স্থাপত্য Read more

মোমের আলোয় ভাসলো শেরপুরের গারো পাহাড়
মোমের আলোয় ভাসলো শেরপুরের গারো পাহাড়

হাতে মোমবাতি, ঠোঁটে প্রার্থনার সুর—এভাবে দুই কিলোমিটারেরও বেশি আঁকাবাঁকা পাহাড়ি পথ পাড়ি দিলেন হাজারো ভক্ত। গন্তব্য ছিল মা মারিয়ার আশীর্বাদপ্রাপ্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন