ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাঘচি মার্কিন হামলাকে ‘গর্হিত’ বলে নিন্দা জানিয়ে বলেছেন, ‘ইরান তার সার্বভৌমত্ব রক্ষার জন্য সব বিকল্প সংরক্ষণ করছে।’ খবর বিবিসির।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজ সকালের ঘটনাগুলো ভয়াবহ এবং এর পরিণতি চিরস্থায়ী হবে। জাতিসংঘের প্রতিটি সদস্যকে এই অত্যন্ত বিপদজনক, আইনহীন এবং অপরাধমূলক আচরণের জন্য সতর্ক থাকতে হবে।’জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে যুক্তরাষ্ট্র জাতিসংঘ সনদের ‘গুরুতর লঙ্ঘন’ করেছে বলেও যোগ করেছেন আব্বাস আরাঘচি।এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় সফল হামলা চালানো হয়েছে। স্থানীয় সময় শনিবার দিবাগত রাতে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি এ দাবি করেন।ট্রাম্প আরও জানান, ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান—এই তিনটি স্থাপনায় হামলা চালানো হয়েছে এবং যুক্তরাষ্ট্রের সব বিমান ইতিমধ্যে ইরানের আকাশসীমা ত্যাগ করেছে। তিনি এটিকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং পুরো বিশ্বের জন্য ‘একটি ঐতিহাসিক মুহূর্ত’ বলে উল্লেখ করেছেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচন যত দ্রুত সম্ভব আয়োজন করাই সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধান উপদেষ্টা
নির্বাচন যত দ্রুত সম্ভব আয়োজন করাই সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধান উপদেষ্টা

বাংলাদেশে জাতীয় নির্বাচন যত দ্রুত সম্ভব আয়োজন করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।তিনি Read more

সিরাজগঞ্জে মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
সিরাজগঞ্জে মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় মাদ্রাসাছাত্রী এক কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ নাইম হোসেন (২০) কে কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড Read more

আমার ভাইকে ভারতের ‘র’ বাঁচতে দেবে না: হাদির বোন
আমার ভাইকে ভারতের ‘র’ বাঁচতে দেবে না: হাদির বোন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনে সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর বিরুদ্ধে Read more

টেক্সাসে ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে ১০৯
টেক্সাসে ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে ১০৯

 যুক্তরাষ্ট্রের টেক্সাসে চারদিনের ভয়াবহ বন্যায় প্রাণহানি ছাড়িয়েছে শতাধিক। মঙ্গলবার (৮ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টা পর্যন্ত ১০৪ জনের মৃত্যুর খবর Read more

আগামীকাল শনিবার কিশোরগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা
আগামীকাল শনিবার কিশোরগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা আগামীকাল শনিবার (২৬ জুলাই) কিশোরগঞ্জে পদযাত্রা করবেন। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে Read more

প্রকৌশল শিক্ষার্থীদের পুলিশের ধাওয়া, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
প্রকৌশল শিক্ষার্থীদের পুলিশের ধাওয়া, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে ৩ দফা দাবিতে রাজধানীর শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন