অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-টোয়েন্টি ক্রিকেট লিগ বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেন্সে ডাক পেয়েছেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। এর আগে টুর্নামেন্টের গত আসরে দেশটির সাবেক তারকা রিকি পন্টিংয়ের পরামর্শে রিশাদ হোসেনকে দলে ভেড়ায় হোবার্ট হারিকেন্স। তবে নানা জটিলতায় সেবার খেলা হয়নি এই বাংলাদেশি লেগ স্পিনারের। এবার রিশাদকে নিয়ে প্রশংসায় মাতলেন আরেক সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ। বিগ ব্যাশের ড্রাফট শেষে আলোচনায় রিশাদকে নিয়ে উচ্চাশাই দেখালেন মেলবোর্ন রেনেগেডসের সাবেক এই অধিনায়ক। রিশাদকে নিয়ে ফিঞ্চ বলেন, ‘রিশাদ হোসেন একজন বাংলাদেশি লেগস্পিনার, যিনি খুব ভালো বল ঘুরাতে পারেন। সে খুবই ভিন্ন ধরনের। গত বছর হাতেগোনা কয়েকটি ম্যাচ খেলেছে, তবে টি-টোয়েন্টি ক্রিকেটের আধুনিক লেগস্পিনারদের মধ্যে সে একদম আলাদা।’রিশাদকে অন্যদের চেয়ে আলাদা কেন মনে করছেন, সেটাও ব্যাখ্যা দিয়েছেন ফিঞ্চ। তার মতে, ‘সে (রিশাদ) দ্রুত বল করতে পারে, আবার চাপের মুখে স্লোয়ার ডেলিভারিও দিতে পারে। আমি যাদের বিপক্ষে খেলেছি, তাদের মধ্যে ইশ সোধির সঙ্গে তুলনা করতে পারি। আবার কিছু কিছু জায়গায় রশিদ খানের মতো। বাতাসে দ্রুত বল ছাড়ে এবং স্টাম্প বরাবর নিখুঁত থাকে। রিশাদ দারুণ গুগলি করে, বিশ্বকাপে দারুণ কাটিয়েছে ওর সময়।’তিনি আরও যোগ করেন, ‘আমি সাধারণত স্লোয়ার বল করা লেগস্পিনারদের বিপক্ষে খেলতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। তারা রান করার সুযোগ দেয়। কিন্তু রশিদ খান বা দ্রুত গতির লেগস্পিনারদের বিপক্ষে সেটা করা কঠিন। আদিল রশিদ, ইশ সোধি, কিংবা রিশাদের মতো স্পিনাররা বল ছুঁড়ে দেয় এবং এত নিখুঁত গুগলি করে যে মাঝে মাঝে ব্যাটসম্যানদের বোকা বানিয়ে ফেলে।’এ সময় রিকি পন্টিংয়ের রিশাদকে নিয়ে আগ্রহের কথাও তুলে ধরে ফিঞ্চ বলেন, ‘রিশাদ একজন দারুণ বোলার। রিকি পন্টিং প্রায়ই তার প্রশংসা করেন। তিনি রিশাদকে নিয়ে খুবই উঁচু পর্যায়ের মন্তব্য করেন, যা আসলেই অনেক কিছু বলে দেয়।’অল্প সময়েই বিশ্ব ক্রিকেটে জায়গা করে নেওয়া রিশাদ হোসেন যে শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক মঞ্চেও নজর কেড়েছেন, তা আর বলার অপেক্ষা রাখে না। এখন দেখার পালা, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে মাঠে নামলে তরুণ এই স্পিনার কেমন পারফর্ম করেন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার এক লাফে ১০ হাজার টাকা কমল সোনার দাম
এবার এক লাফে ১০ হাজার টাকা কমল সোনার দাম

দেশের বাজারে স্বর্ণের দাম টানা কমেই চলেছে। এবার বড় আকারে আরেক দফা স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন Read more

গোলাপের মালা দিয়ে তারেক রহমানকে স্বাগত জানালেন শাশুড়ি
গোলাপের মালা দিয়ে তারেক রহমানকে স্বাগত জানালেন শাশুড়ি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গোলাপের মালা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন তার শাশুড়ি।আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর Read more

লক্ষ্মীপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু
লক্ষ্মীপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

লক্ষ্মীপুর জেলার রায়পুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে পনেরো মাসের জান্নাতুল মিম নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই সঙ্গে মোটরসাইকেল Read more

ইসরায়েলি হামলায় ইরানের ২ পরমাণু বিজ্ঞানী নিহত
ইসরায়েলি হামলায় ইরানের ২ পরমাণু বিজ্ঞানী নিহত

ইসরায়েলের বিমান হামলায় ইরানের পরমাণু বিজ্ঞানী ফিরেদুন আব্বাসি ও মোহাম্মদ মেহদি তেরাঞ্চি নিহত হয়েছেন। শুক্রবার (১৩ জুন) পারস্য উপসাগরীয় দেশটির পরমাণু Read more

ঝিনাইদহে সাড়ে ১০ বছরে ৩,৬০৪টি আত্মহত্যার মামলা
ঝিনাইদহে সাড়ে ১০ বছরে ৩,৬০৪টি আত্মহত্যার মামলা

ঝিনাইদহ সদরের হলিধানী বাজারের চা দোকানি সিরাজুল ইসলাম গত বছরের ৮ সেপ্টেম্বর ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। আত্মহত্যার আগে তিনি চিরকুটে Read more

ফ্রান্স-স্পেন সফরে যাচ্ছেন না প্রধান উপদেষ্টা
ফ্রান্স-স্পেন সফরে যাচ্ছেন না প্রধান উপদেষ্টা

জাতিসংঘের তৃতীয় ওশেন কনফারেন্সে যোগ দিতে ফ্রান্স এবং ফিন্যান্সিং ফর ডেভেলপমেন্ট (এফএফডি৪) কনফারেন্সে যোগ দিতে স্পেন যাচ্ছেন না অন্তর্বর্তীকালীন সরকারের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন