পঞ্চগড়ের দেবীগঞ্জে চাঞ্চল্যকর বাদশা মিয়া হত্যা মামলার এজাহারনামীয় দুই পলাতক আসামীকে র‍্যাবের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২০ জুন) রাতে টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানার মাটিকাটা বালুরঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‍্যাব-১৩ ও র‍্যাব-১৪ এর যৌথ দল।গ্রেপ্তার হওয়া দুজন হলেন, দেবীগঞ্জ উপজেলার নাটোকটোকা (ডাকুয়াপাড়া) এলাকার হাফিজ উদ্দিনের দুই ছেলে রুহুল আমিন (৩০) ও রবিন ইসলাম (২৫)।র‍্যাব-১৩ ও দেবীগঞ্জ থানা সূত্র জানায়, ঘটনার দিন (১৫ জুন) বাদশা মিয়া তার বাড়ির আঙিনায় বাঁশের বেড়া বসাচ্ছিলেন। এ সময় প্রতিবেশী রুহুল আমিন, রবিন ইসলাম, হাফিজ উদ্দিন, রুবিনা বেগম এবং আরও কয়েকজন দেশীয় অস্ত্রসহ তাদের ওপর হামলা চালায়।হামলাকারীরা ধারালো বাঁশিলা, লোহার খোচা ও লাঠি দিয়ে বাদশা মিয়াসহ পরিবারের সদস্যদের হামলা করে। এতে বাদশা মিয়ার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দিলে তিনি গুরুতর আহত হন।আহতদের মধ্যে বাদীর ছোট ভাই সুলতান আলীর মেরুদণ্ড ভেঙে যায়, অপর ভাই সমশের আলী, ভাবী লিপি বেগম ও মা শেফালী বেগমও গুরুতর জখম হন।স্থানীয়রা আহতদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরদিন সোমবার (১৬ জুন) দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় বাদশা মিয়ার মৃত্যু হয়।এ ঘটনায় নিহতের ছেলে সইজ উদ্দিন বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২/৩ জনকে আসামী করে দেবীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।ঘটনার পর থেকে পলাতক থাকা দুই আসামীকে গ্রেপ্তারের লক্ষ্যে র‍্যাব-১৩, সিপিসি-২ নীলফামারী ক্যাম্প ও র‍্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের যৌথ টিম অভিযান পরিচালনা করে। অভিযানকালে টাঙ্গাইলের ভূঞাপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ইতিমধ্যে গ্রেপ্তারকৃতদের দেবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‍্যাব-১৩।দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা বলেন, র‍্যাবের সহযোগিতায় দুইজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। তারা এখন আমাদের হেফাজতে রয়েছে। পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ চলমান রয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লন্ডনে ড. ইউনূসের সঙ্গে বৈঠক করতে চান টিউলিপ সিদ্দিক
লন্ডনে ড. ইউনূসের সঙ্গে বৈঠক করতে চান টিউলিপ সিদ্দিক

যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী ও লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের আগ্রহ Read more

উল্লাপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
উল্লাপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিয়ের দাবিতে এক প্রেমিকা তার প্রেমিকের বাড়িতে ৩ দিন যাবৎ অনশন করছে। বৃহস্পতিবার (১৯ জুন) বেলা ১১টায় এই রিপোর্ট Read more

গাজায় দ্রুত যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার আহ্বান ফ্রান্স-মালয়েশিয়ার
গাজায় দ্রুত যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার আহ্বান ফ্রান্স-মালয়েশিয়ার

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তার অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করার জন্য Read more

চট্টগ্রামের কর্ণফুলী টানেলে প্রতিদিন লোকসান ২৭ লাখ টাকা
চট্টগ্রামের কর্ণফুলী টানেলে প্রতিদিন লোকসান ২৭ লাখ টাকা

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম সুড়ঙ্গপথ বা টানেল দিয়ে লক্ষ্যমাত্রার চেয়ে ১ কোটি ৬ লাখ ৯৪ হাজার ৩৬৬টি Read more

স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের
স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের

স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।মঙ্গলবার (২৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন