পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিনির্দেশ বর্হিভূত সার গুদামজাতকরণ, সংরক্ষণ, বিক্রয়, বিপণন, পরিবহণ ও বিতরণ করার দায়ে তিনজন খুচরা সার ব্যবসায়ী ও একজন বিএডিসি সার ডিলারকে মোট ৫৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একই সাথে তাদের হেফাজত থেকে ৯৬০ বস্তা সার জব্দ করা হয়, যার সরকারি মূল্য ৯ লক্ষ ৫৯ টাকা।শুক্রবার (২০ জুন) দুপুর হতে রাত ১১টা পর্যন্ত শালবাহান ও তিরনইহাট ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট অভিযানে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু এ দণ্ডাদেশ প্রদান করেন।শালবাহান ইউনিয়নের কালান্দিগঞ্জ রোড বাজারের খুচরা সার ব্যবসায়ী রবিউল ইসলাম এর গুদাম থেকে বিনির্দেশ বর্হিভূত ১০০ বস্তা এমওপি সার, একই বাজারে অপর খুচরা সার ব্যবসায়ী (লাইসেন্সবিহীন) সেলিম উদ্দীনের গুদাম থেকে ১৭ বস্তা ইউরিয়া এবং ১০৮ বস্তা এমওপি সার জব্দ করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে একই দিনে তিরনইহাট ইউনিয়নের তিরনই বাজারে মেসার্স ফারুক ট্রেডার্সের গুদাম থেকে ৩১১ বস্তা এমওপি, ১১৫ বস্তা ডিএপি, ৩০৯ বস্তা ইউরিয়া সার ক্রয়-বিক্রয়ের কোন প্রকার বৈধ কাগজপত্র বা প্রমাণক প্রদর্শন করতে না পারায় সেই সারগুলোও জব্দ করা হয়।এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা তামান্না ফেরদৌস কর্তৃক জব্দকৃত সার এবং ব্যবসায়ীদের বিরুদ্ধে সার (ব্যবস্থাপনা) আইন, ২০০৬ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিনির্দেশ বর্হিভূত সার গুদামজাতকরণ, সংরক্ষণ, বিক্রয়, বিপণন, পরিবহণ ও বিতরণ করার দায়ে মোবাইল কোর্টের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট প্রসিকিউশন দাখিল করেন।এরই প্রেক্ষিতে কালান্দিগঞ্জ রোড বাজারে রবিউল ইসলাম ও সেলিম উদ্দিন এবং তিরনই বাজারের রাসেল রানা নামক তিনজন খুচরা সার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা এবং তিরনই বাজারের মেসার্স সালমা এন্টারপ্রাইজ নামের এক বিএডিসি সার ডিলারের স্বত্বাধিকারী আব্দুল বাসেতকে সার (ব্যবস্থাপনা) আইন, ২০০৬ অনুযায়ী ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল রেকর্ড ৯ কোটি ১৭ লাখ টাকা
পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল রেকর্ড ৯ কোটি ১৭ লাখ টাকা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে এবার রেকর্ড ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা পাওয়া গেছে। যা অতীতের সব রেকর্ড Read more

চোর, চোর বলে চিৎকার করে একজনকে কুপিয়ে হত্যা
চোর, চোর বলে চিৎকার করে একজনকে কুপিয়ে হত্যা

যশোরের অভয়নগরে মাছ চুরির চেষ্টার অভিযোগে নসিব তালুকদার (৫০) একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের Read more

Wazamba Casino im Überblick: Spielablauf, Bedingungen und nüchterne Fragen
Wazamba Casino im Überblick: Spielablauf, Bedingungen und nüchterne Fragen

Ein Online-Casino wirkt auf den ersten Blick oft wie eine Spielhalle, die in eine Hosentasche gezogen wurde. Doch zwischen bunten Read more

রং শনাক্ত করে বিশ্ব রেকর্ড করলো টিয়া পাখি
রং শনাক্ত করে বিশ্ব রেকর্ড করলো টিয়া পাখি

টিয়া পাখিটির নাম শাওগুই। এটি চীনের এক ব্যক্তির পোষা পাখি। টিয়া পাখিটির অনন্য একটি দক্ষতা রয়েছে। এটি দ্রুত সময়ের মধ্যে Read more

এস আলমের আরও ৫৬৩ একর জমি জব্দের আদেশ
এস আলমের আরও ৫৬৩ একর জমি জব্দের আদেশ

এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে চট্টগ্রামের বাঁশখালীতে থাকা ৫৬৩ দশমিক ৫৭ একর Read more

ব্যালন ডি’অর জিতলেন ফরাসি উইঙ্গার উসমান দেম্বেলে
ব্যালন ডি’অর জিতলেন ফরাসি উইঙ্গার উসমান দেম্বেলে

ফরাসি উইঙ্গার উসমান দেম্বেলে ব্যালন ডি'অর জিতবেন— এমন গুঞ্জন ছিল জোরেশোরে। শেষমেশ সেটাই সত্যি হলো। ঐতিহাসিক একটি মৌসুম কাটানো পিএসজির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন