বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, সরকারি বাঙলা কলেজ সংসদের প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।কমিটিতে সরকারি বাঙলা কলেজের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের ছাত্র মো. আশরাফুল ইসলাম রাব্বিকে আহ্বায়ক এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের ছাত্র শাওন আহমেদ সৈকতকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।এছাড়াও মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন মিজানুর রহমান এবং মুখপাত্রের দায়িত্বে রয়েছেন সুশানু ইসলাম দোলা।শুক্রবার (২০ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নবঘোষিত এ কমিটি প্রকাশ করা হয়। সংগঠনটির কেন্দ্রীয় সংসদের মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাচ্ছির চৌধুরীর সুপারিশে এ কমিটির অনুমোদন প্রদান করেন কেন্দ্রীয় আহ্বায়ক এবং সদস্য সচিব।৫১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে আরও যুক্ত করা হয়েছে একঝাঁক উদ্যমী ও মেধাবী শিক্ষার্থীকে, যারা ছাত্র-অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, বাঙলা কলেজ সংসদের পক্ষ থেকে জানানে হয়েছে, নবগঠিত কমিটি আগামী ১ বছর দায়িত্ব পালন করবে। এই মেয়াদে শিক্ষার্থীদের স্বার্থে বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে বলেও জানান তারা।সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত কমিটির সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে আশাবাদ ব্যক্ত করা হয়, নতুন নেতৃত্ব গণতান্ত্রিক ছাত্র রাজনীতির ধারা বজায় রেখে শিক্ষার্থীদের পাশে থেকে ইতিবাচক পরিবর্তন আনবে।এ প্রসঙ্গে নব মনোনীত আহ্বায়ক মো. আশরাফুল ইসলাম রাব্বি বলেন, ‘এই দায়িত্ব আমার কাছে শুধু একটি পদ নয়—এটি একটি চেতনা, একটি দায়বদ্ধতা, একটি অঙ্গীকার। এটা আমার জন্য যেমন সম্মানের, তেমনি ছাত্র সমাজের প্রতি আমার দায়বদ্ধতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, একটি সংগঠনের প্রকৃত শক্তি আসে এর নীতির প্রতি আনুগত্য ও শিক্ষার্থীদের কল্যাণে নিরলস প্রচেষ্টা থেকে।”এছাড়াও শিক্ষার্থীর অধিকার ও মর্যাদা রক্ষা, কলেজ ক্যাম্পাসে সহনশীল, গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক পরিবেশ বজায় রাখা, শিক্ষার্থীদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অধিকার প্রশ্নে সক্রিয় ভূমিকা রাখবেন বলে ছাত্র সমাজের কাছে প্রতিজ্ঞা করেন তিনি।সদস্য সচিব শাওন আহমেদ সৈকত বলেন, “বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্রসংসদ, বাঙলা কলেজ সংসদের সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করায় কেন্দ্রীয় আহ্বায়ক, সদস্য সচিব এবং মুখ্য সংগঠকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ২৪’র সকল শহীদের স্মরণ করে বলতে চাই জুলাই বিপ্লবের যে আকাঙ্খা গনতন্ত্রের প্রয়োগ এবং সুস্থ রাজনৈতিক চর্চা আমরা এই ক্যাম্পাসে প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করে যাবো।তারই ধারাবাহিকতায় “ছাত্রদের কল্যাণে ছাত্ররাজনীতি” এই লক্ষ্যে বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্রসংসদ , বাঙলা কলেজ শাখা কাজ করে যাবে এই অঙ্গীকার করছি।”এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হিন্দুত্ববাদী ও ইসলামের নামে কেউ রাজনীতি করুক সেটা আমরা চাই না: তুহিন
হিন্দুত্ববাদী ও ইসলামের নামে কেউ রাজনীতি করুক সেটা আমরা চাই না: তুহিন

“হিন্দুত্ববাদী রাজনীতি যেমন আমরা বিশ্বাস করি না, তেমনি ইসলামের নাম ব্যবহার করে রাজনীতি করুক সেটাও আমরা চাই না।” —এমন মন্তব্য Read more

দুপুরের মধ্যে ৫ জেলায় ঝড়ের শঙ্কা
দুপুরের মধ্যে ৫ জেলায় ঝড়ের শঙ্কা

দেশের চার জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বৃহস্পতিবার (২২ Read more

জুলাই গণঅভ্যুত্থানে বরিশালের ১৫ শহীদ পরিবারকে আর্থিক সহায়তা
জুলাই গণঅভ্যুত্থানে বরিশালের ১৫ শহীদ পরিবারকে আর্থিক সহায়তা

জুলাই গণঅভ্যুত্থানে বরিশাল জেলার ১৫ শহিদ পরিবারের সদস্যদের মাঝে সঞ্চয়পত্র ও আর্থিক অনুদানের ১০ লক্ষ টাকা করে মোট ১ কোটি Read more

হবিগঞ্জ বালিভর্তি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ
হবিগঞ্জ বালিভর্তি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর একটি চৌকস টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বালিভর্তি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় Read more

স্কুলছাত্র সুমেল হত্যায় ৮ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন
স্কুলছাত্র সুমেল হত্যায় ৮ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন

সিলেটের বিশ্বনাথে চাঞ্চল্যকর স্কুলছাত্র সুমেল হত্যা মামলায় ৮ জনের মৃত্যুদণ্ড ও ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার (৩০ জুলাই) দুপুরে Read more

খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচি শুরু করেছে বিএনপি সরকার।দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের সাহাপাড়ায় খাল খননের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন