জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘সময়ের কণ্ঠস্বর’-এ গত ২৬ মে প্রকাশিত “গৌরনদীতে পৌর অব্যবস্থাপনায় পরিবেশ বিপর্যয়, জনদুর্ভোগ চরমে” শিরোনামের প্রতিবেদনটির পরপরই নড়েচড়ে বসে পৌর প্রশাসন। শুক্রবাার (২০ জুন) বিকেলে সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, গৌরনদী পৌরসভার ১নং ওয়ার্ডের নীলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে ব্রিজের ঢালে যেখানটিতে দীর্ঘদিন ধরে ময়লা ফেলা হতো, সেই স্থান থেকে বর্জ্য সরিয়ে ফেলা হয়েছে।স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এলাকাটিতে জমে থাকা ময়লার দুর্গন্ধ ও পরিবেশ দূষণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। এখন ময়লা অপসারণের পর তারা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। তবে তারা আরও বলেন, এ জায়গাটিতে যেন পুনরায় ময়লা না ফেলা হয়, সে বিষয়ে পৌর কর্তৃপক্ষকে কঠোর নজরদারি রাখতে হবে।এ বিষয়ে গৌরনদী পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি বলেন, “এটা শুধু গৌরনদীর সমস্যা নয়, বরং দেশের প্রায় সব পৌরসভাতেই একই চিত্র। আমাদের গৌরনদীতেও এখনো কোনো নির্দিষ্ট ডাম্পিং স্টেশন নেই। স্টাফদের কাছ থেকে জেনেছি, বহু আগে থেকেই পৌরসভার বর্জ্য এই এলাকাগুলোতে ফেলা হয়ে আসছে। তবে মহাসড়কের পাশে এই জায়গাটি যাতে চলাচলের উপযোগী থাকে, সেজন্য যতটা সম্ভব ভেকু দিয়ে ময়লা অপসারণ করা হয়েছে।”তিনি আরও বলেন, “একটি স্থায়ী ডাম্পিং স্টেশন নির্মাণ আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। এখানে জমি বরাদ্দ, অর্থায়ন এবং সরকারি নীতিমালাসহ একাধিক বিষয় জড়িত। তবে বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। দ্রুততম সময়ের মধ্যে একটি নির্দিষ্ট স্থান নির্ধারণ করে ডাম্পিং স্টেশন নির্মাণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উপদেষ্টা পরিষদের ‘অনির্ধারিত বৈঠক’ এবং তাদের অবস্থান নিয়ে বিবৃতি
উপদেষ্টা পরিষদের ‘অনির্ধারিত বৈঠক’ এবং তাদের অবস্থান নিয়ে বিবৃতি

শনিবার সন্ধ্যার পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির সাথে প্রধান উপদেষ্টার বৈঠক করার কথা। Read more

গজারিয়ায় জান্নাত হোসেন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন-মহাসড়ক অবরোধ
গজারিয়ায় জান্নাত হোসেন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন-মহাসড়ক অবরোধ

মুন্সিগঞ্জের গজারিয়ায় জান্নাত হোসেন (২৭) হত্যার ঘটনায় হত্যাকারীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন Read more

একই ব্যক্তি গুরুত্বপূর্ণ তিন পদে থাকতে সমস্যা দেখছে না বিএনপি
একই ব্যক্তি গুরুত্বপূর্ণ তিন পদে থাকতে সমস্যা দেখছে না বিএনপি

ক্ষমতার বিকেন্দ্রীকরণে একই ব্যক্তি দলীয় প্রধান, প্রধানমন্ত্রী ও সংসদ নেতা হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা দেখছে না বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য Read more

ধামইরহাটে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
ধামইরহাটে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নওগাঁর ধামইরহাটে পুকুরের পানিতে ডুবে শ্রী. প্রিয়ম কুমার নামে চার বছরের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।শনিবার (২৬ এপ্রিল) দুপুর ২টায় Read more

দায়িত্ব পালনের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু
দায়িত্ব পালনের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু

সাতক্ষীরায় দায়িত্ব পালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে এসআই সাঈদুজ্জামান (৪৯) মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে ১২ টার দিকে সাতক্ষীরা Read more

প্রশাসকের সেই ‘হ্যাঁ’ ভোটের বিলবোর্ড অপসারণ
প্রশাসকের সেই ‘হ্যাঁ’ ভোটের বিলবোর্ড অপসারণ

ফরিদপুরের আলফাডাঙ্গায় গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে পৌরসভার প্রশাসকের পক্ষ থেকে লাগানো বিতর্কিত বিলবোর্ডগুলো অবশেষে অপসারণ করা হয়েছে। শনিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন