চলতি মৌসুমে বোরো ধান মাড়াই ও ঘরে তোলার ব্যস্ততা শেষে আবারও রোপা আমন ধানের বীজতলা তৈরিতে ব্যস্ততা বেড়েছে প্রান্তিক চাষিদের।সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকায় চাষিরা জমিতে আমন বীজতলা বোপণে ব্যস্ত সময় পাড় করছেন। গত দুই থেকে তিন সপ্তাহ ধরে উপজেলা জুড়ে স্থানীয় বাজারগুলোতে কৃষকদের ধান বীজ ক্রয়-বিক্রয়ে যেন হিড়িক পড়েছে।উপজেলার বালারহাট, গংগাহাট ও খরিবাড়ী হাটে গিয়ে দেখা গেছে,  দুর দুরান্ত থেকে কৃষকরা এসে মাটিতে চট বিছিয়ে আমন ধানের বীজ বিক্রি করছেন। এদিকে বীজ ক্রয় করতে বিভিন্ন দোকানে ভীড় করছেন কৃষকরা। তবে কৃষকরা এ বছর আমন ধানের বীজ কম দামে ক্রয় করতে পেরে খুশী। অপর দিকে এ বছর ধান বীজের দাম কম থাকায় বিক্রেতাদের মূখে হাসি না থাকলেও লোকসানের চিন্তা নেই। কারণ প্রত্যেক বিক্রেতার নিজস্ব (বাড়ির সংগ্রহ করা) বীজ। গজের কুটি এলাকায় কৃষক সুবল চন্দ্র রায় জানান, গত বছর ৬ কেজি আমনের বীজ (বঙ্গবন্ধু -১) ১ হাজার ৩০০ টাকা দিয়ে ক্রয় করেছি। এবছর বাড়ির বীজ ২৫ কেজি ও বাজার থেকে ২৫ কেজি ক্রয় করে আজ থেকে ছয়দিন আগে বীজ বোপণ করা হয়েছে। তবে বছর ছয় কেজি ও পাঁচ কেজি ধান বীজের দাম ২৫০ থেকে ৩০০ টাকা। পূর্বফুলমতি গ্রামের কৃষক নুরনবী জানান, গত বছরের চেয়ে এ বছর আমনের ধান বীজের দাম কম  থাকায় বাজারে স্থানীয় কৃষকদের কাছে ১০ কেজি বঙ্গবন্ধু-১ আমন ধানের বীজ মাত্র ৫০০ টাকায় ক্রয় করেছি।বালারহাট বাজারে আমন ধানের বীজ বিক্রেতা মমিন ইসলাম, মমিনুল ইসলাম  ও নরেশ চন্দ্র রায় জানান, গত বছর ৫ কেজি ধান বীজ বিক্রি করেছি কমপক্ষে ৫০০ থেকে সর্বোচ্চ ৮০০ টাকা। এ বছর ধান বীজে দাম নেই। আমরা ৫ কেজি ধান বঙ্গবন্ধু-১ এর বীজ বিক্রি করছি ২০০ থেকে ২৫০ টাকা। এ সব ধান বীজ তাদের নিজস্ব হওয়ায় তাদের কোন লোকসানের চিন্তা নেই। কৃষকরা জানিয়েছেন আরও এক থেকে দেড় সপ্তাহ ধরে ধান বীজ বোপণ করবেন তারা।    উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছা: নিলুফা ইয়াছমিন  বলেন, চলতি মৌসুমে রোপা আমন ধানের বীজতলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬৫০ হেক্টর। কৃষি বিভাগ ইতোমধ্যে কৃষি প্রনোদনা হিসাবে ১ হাজার ৬৫০ জন কৃষক-কৃষাণীর মাঝে  বিনামূল্যে রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। এ পর্যন্ত উপজেলার ৬টি ইউনিয়নে প্রায় ৪৫০ বোপণ করা হয়েছে। এ বছর রোপা আমন ধান চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১১ হাজার ৩৫০ হেক্টর।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজার বাসিন্দাদের ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র
গাজার বাসিন্দাদের ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র গাজার নাগরিকদের জন্য সব ধরনের ভিজিটর ভিসা স্থগিত করেছে। শনিবার (১৬ আগস্ট) স্টেট ডিপার্টমেন্ট জানায়, সাম্প্রতিক কিছু আবেদন প্রক্রিয়া Read more

মধ্যপ্রাচ্যের ২ দেশে হামলা চালাল ইসরায়েল
মধ্যপ্রাচ্যের ২ দেশে হামলা চালাল ইসরায়েল

মধ্যপ্রাচ্যের ২ দেশ সিরিয়া ও লেবাননে একযোগে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার (১৫ জুলাই) এসব হামলা চালানো হয় সিরিয়ার সরকারি Read more

টি-টোয়েন্টির নতুন অধিনায়ক লিটন দাস
টি-টোয়েন্টির নতুন অধিনায়ক লিটন দাস

বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টির অধিনায়ক হচ্ছেন লিটন দাস। তাকে দায়িত্ব দিয়েই সংযুক্ত আরব আমিরাত সফরের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট Read more

হরমুজে ইরানের অবরোধ, পারস্য উপসাগরে আটকা ২১৯০ জাহাজ
হরমুজে ইরানের অবরোধ, পারস্য উপসাগরে আটকা ২১৯০ জাহাজ

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের কারণে হরমুজ প্রণালি কার্যত অবরোধ করে রেখেছে ইরান। এর জেরে গত একমাসে পারস্য উপসাগরে কমপক্ষে Read more

ছাত্রদল নেতা হত্যার ঘটনায় ছাত্রীর বয়ফ্রেন্ড গ্রেপ্তার
ছাত্রদল নেতা হত্যার ঘটনায় ছাত্রীর বয়ফ্রেন্ড গ্রেপ্তার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হোসেন হত্যার ঘটনায় ছাত্রীর বয়ফ্রেন্ড মাহিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে পুলিশের কয়েক স্থানে অভিযানের পর সোমবার Read more

গাজা থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা
গাজা থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। রবিবার গাজার উত্তরাঞ্চল থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে অন্তত দু’টি ক্ষেপণাস্ত্র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন