নির্যাতনের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে কূটনৈতিক তৎপরতা জোরদার ও মিয়ানমারের ওপর চাপ বৃদ্ধি করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।শুক্রবার (২০ জুন) বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে দেওয়া এক ফেসবুক পোস্টে এসব বলেন তিনি।বিষয়টিকে বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকট হিসেবে উল্লেখ করে এর দ্রুত সমাধানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তারেক রহমান।বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছাপূর্ণ প্রত্যাবাসনের লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার ও মিয়ানমারের ওপর স্থায়ী চাপ সৃষ্টি করার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাচ্ছি।’আন্তর্জাতিক সম্প্রদায়কে এই সংকট-সংশ্লিষ্ট সব পক্ষকে জবাবদিহির আওতায় আনতে আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এই সংকট সমাধান থেকে এখনও অনেক দূরে।’বিশ্বজুড়ে জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের প্রতি সংহতি জানিয়ে তারেক রহমান বলেন, ‘বাংলাদেশের জন্য এই শরণার্থী সংকট শুধু একটি বৈশ্বিক উদ্বেগ নয়, বরং এটি বাস্তব জীবনের প্রতিদিনের অভিজ্ঞতা।’বর্তমানে কক্সবাজারে ১৪ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ, যা দেশের মানবিক প্রতিশ্রুতির এক উজ্জ্বল দৃষ্টান্ত বলে মন্তব্য করেন তারেক রহমান।তবে এটি বিশ্বের অন্যতম ভয়াবহ একটি সংকট হিসেবে রয়ে গেছে এবং এর বোঝা ক্রমশই এমন এক পর্যায়ে পৌঁছাচ্ছে যা বিপজ্জনকভাবে অস্থিতিশীল বলেও সতর্ক করেন তিনি।এ সময় শরনার্থীদের ঘরে ফেরানোর জন্য সবাইকে শান্তিপূর্ণ ও ন্যায়সঙ্গত ব্যবস্থা বাস্তবায়ন ও অনুসরণের প্রতিশ্রুতি নিয়ে একসঙ্গে কাজ করারও আহ্বান জানান তিনি।প্রতি বছর ২০ জুন বিশ্বব্যাপী বিশ্ব শরণার্থী দিবস পালন করা হয়। শরণার্থীদের সাহস, সহনশীলতা ও অধিকারের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাদের দুর্দশা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে নানা আয়োজনে দিনটি উদযাপন করা হয়।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রেনে পাথর নিক্ষেপ, মামলা প্রত্যাহারের দাবিতে মোমবাতি প্রজ্জ্বলন
ট্রেনে পাথর নিক্ষেপ, মামলা প্রত্যাহারের দাবিতে মোমবাতি প্রজ্জ্বলন

ভৈরবে ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় গ্রেপ্তারকৃতদের মুক্তি ও মামলা প্রত্যারহারের দাবিতে মোমবাতি প্রজ্জ্বলন করেছে ছাত্র-জনতা। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার Read more

ইরানে ৮টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে রাশিয়া
ইরানে ৮টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে রাশিয়া

ইরানে ৮টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে রাশিয়া। এ সংক্রান্ত দ্বিপাক্ষিক চুক্তিটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং চলতি সপ্তাহেই তাতে স্বাক্ষর Read more

১১ বছর আগের ছোট্ট জিহাদের মতই করুণ পরিণতি সাজিদের, ক্ষমা করো আমাদের
১১ বছর আগের ছোট্ট জিহাদের মতই করুণ পরিণতি সাজিদের, ক্ষমা করো আমাদের

রাজশাহীর তানোরে ভূগর্ভস্থ পানি তোলার জন্য খোঁড়া একটি গভীর গর্ত। অজান্তেই সেই গর্তেই পড়ে যায় মাত্র দুই বছরের শিশু সাজিদ। Read more

কুরবানির পশুর রক্তে আরোগ্য লাভ হয়?
কুরবানির পশুর রক্তে আরোগ্য লাভ হয়?

প্রাপ্তবয়স্ক ও স্বাভাবিক জ্ঞানসম্পন্ন যে কেউ ‘নিসাব’ পরিমাণ সম্পদের মালিক হলে তার জন্য কুরবানি করা ওয়াজিব বা আবশ্যক। অর্থাৎ, কেউ Read more

নির্বাচনে আইনের শাসন কাকে বলে, তা দেখাতে চাই: সিইসি
নির্বাচনে আইনের শাসন কাকে বলে, তা দেখাতে চাই: সিইসি

‘আইনের শাসন কাকে বলে-নির্বাচন কমিশন তা আগামী নির্বাচনে দেখাতে চায়’ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম Read more

Reseña del casino Betson: bonos, juegos y pagos
Reseña del casino Betson: bonos, juegos y pagos

Guía práctica del casino Betson: qué esperar Esta review está enfocada en transacciones y uso diario: cómo funcionan los promos, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন