পঞ্চগড়ে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ জাল ডলারসহ ৬ সদস্যের একটি সংঘবদ্ধ চক্র ধরা পড়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত অভিযানে ৮০ হাজার জাল ইউএস ডলার, একটি মোটরসাইকেল ও মাদক সেবনের আলামত উদ্ধার করা হয়। পরে বিকেলে ধৃতদের পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী। জব্দকৃত জাল ডলারের বাজার মূল্য প্রায় ৯৭ লাখ ৭৯ হাজার ২৮০ টাকা।আটককৃতরা হলেন— পঞ্চগড় পৌরসভার ইসলামবাগ এলাকার হোসেন আলী বাবু, দেবীগঞ্জ উপজেলার চেংঠি হাজরাডাঙ্গা ইউনিয়নের বাগদহ দিলালপাড়া গ্রামের আনোয়ার হোসেন ডিপজল, ইয়াসিন আলি, দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শতগ্রামের সোহেল ইসলাম ও রমেশচন্দ্র বর্মন এবং মরিচা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোজাম্মেল হক।পঞ্চগড় আর্মি ক্যাম্প সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শহরের চৌরঙ্গী মোড়ে একটি মাইক্রোবাস আটক করে আনোয়ার, ইয়াসিন ও সোহেলকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্যে সিনেমাহল রোড এলাকা থেকে রমেশচন্দ্র, মোজাম্মেল ও বাবুকে আটক করা হয়। অভিযান চালিয়ে তাদের কাছ থেকে জাল ডলার ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পরে দেবীগঞ্জের গ্রামে ডিপজল ও ইয়াসিনের বাড়িতে তল্লাশি চালিয়ে মাদক সেবনের আলামতও উদ্ধার করা হয়।স্থানীয় সূত্র ও সেনাবাহিনীর ভাষ্য মতে, এই চক্র দীর্ঘদিন ধরে নকল ডলার সরবরাহের সাথে যুক্ত। উদ্ধারকৃত জাল ডলারগুলো তেঁতুলিয়ার বাংলাবান্ধা সীমান্ত দিয়ে ভারতে পাচারের পরিকল্পনা ছিল।এ বিষয়ে পঞ্চগড় আর্মি ক্যাম্পের ক্যাম্প কমাণ্ডার মেজর মেহেদী পিয়াস জয় বলেন, “চক্রটি পঞ্চগড় ও দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন ধরে জাল নোটের কারবার করে আসছিল। সীমান্ত পার করিয়ে ভারতে পাচারের পরিকল্পনাও ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৮০ হাজার জাল ডলারসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। এই ধরনের অপরাধ প্রতিরোধে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।”এদিকে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান বলেন, “সেনাবাহিনী আমাদের কাছে জাল ডলারসহ ৬ জনকে হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নওগাঁর তপোবন বালিকা উবিতে ভুয়া ভাউচারে প্রকল্পের টাকা আত্মসাৎ
নওগাঁর তপোবন বালিকা উবিতে ভুয়া ভাউচারে প্রকল্পের টাকা আত্মসাৎ

নওগাঁ শহরের তপোবন বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২৩-২০২৪ অর্থ বছরে সেকেন্ডারি এডুকেশন  ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ঝঊউচ) এর আওতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা Read more

আজ ১৫ জুন, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ১৫ জুন, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

বাউফলে ট্রলারসহ তরমুজ ডাকাতির পরিকল্পনাকারী গ্রেফতার
বাউফলে ট্রলারসহ তরমুজ ডাকাতির পরিকল্পনাকারী গ্রেফতার

পটুয়াখালীর বাউফল উপজেলায় তেঁতুলিয়া নদীতে তরমুজবাহী ট্রলারে ডাকাতির মূল পরিকল্পনাকারী কামাল হোসেন (৩৮) ওরফে ডাকাত কামালকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন Read more

গাংনীতে সাব-রেজিষ্ট্রারের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও হয়রানির অভিযোগ
গাংনীতে সাব-রেজিষ্ট্রারের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও হয়রানির অভিযোগ

মেহেরপুরের গাংনী উপজেলা সাব রেজিষ্ট্রার নাইমা ইসলামের বিরুদ্ধে ঘুষ দূর্নীতি ও হয়রানীর অভিযোগ উঠেছে। নিয়োগের পর প্রথম কর্মস্থল হিসেবে যোগদানের Read more

নেদারল্যান্ড সিরিজে খেলবেন না মিরাজ
নেদারল্যান্ড সিরিজে খেলবেন না মিরাজ

এশিয়া কাপকে সামনে রেখে নেদারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ৩০ আগস্ট এবং ১ ও ৩ সেপ্টেম্বর সিলেট আন্তর্জাতিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন