চট্টগ্রামের আনোয়ারায় সিএনজিচালিত অটোরিকশায় তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে চালক ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ জুন) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে আনোয়ারা থানা পুলিশ। আজ বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- অটোরিকশাচালক মো. ফোরকান (২৫) ও তাঁর সহযোগী মো. হানিফ (৩২)।গ্রেপ্তারকৃত মো. ফোরকান চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের পূর্ব বরৈয়া গ্রামের মো. সোলাইমানের ছেলে এবং মো. হানিফ একই এলাকার মঞ্জুরুল ইসলামের ছেলে।মামলার এজাহার সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে কোরিয়ান ইপিজেড (কেইপিজেড)-এর ১১ নম্বর গেট এলাকা থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন ভুক্তভোগী তরুণী। কিছুদূর যাওয়ার পর তিনি বুঝতে পারেন, তাঁকে ভুল পথে নেওয়া হচ্ছে। নেমে যেতে চাইলে চালক অটোরিকশা থামাননি। নির্জন এক এলাকায় গিয়ে চাকা নষ্ট হয়েছে বলে চালক গাড়ি থামান এবং পরে চালক ও তাঁর সহযোগী মিলে তাঁকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন।জীবন বাঁচাতে ওই তরুণী চলন্ত অটোরিকশা থেকে লাফ দেন। এতে তাঁর নাক-মুখ থেঁতলে যায় এবং একটি দাঁত পড়ে যায়। এরপর তিনি কাছাকাছি একটি হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন। পরে সন্ধ্যায় আনোয়ারা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন সময়ের  কণ্ঠস্বর-কে বলেন, “ভুক্তভোগীর অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে এবং মামলা তদন্তাধীন রয়েছে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার পুরো কাশ্মিরকেই নিজেদের ভূখণ্ড দাবি করল ভারত
এবার পুরো কাশ্মিরকেই নিজেদের ভূখণ্ড দাবি করল ভারত

এবার পুরো কাশ্মিরকেই নিজেদের ভূখণ্ড দাবি করল ভারত। পাকিস্তান কাশ্মির অবৈধভাবে দখল করে রেখেছে, তাদের এটি ছেড়ে দিতে হবে এবং Read more

ভারতে সেনাবাহিনীর সঙ্গে মাওবাদীদের সংঘর্ষ, নিহত ৮
ভারতে সেনাবাহিনীর সঙ্গে মাওবাদীদের সংঘর্ষ, নিহত ৮

ভারতের ঝাড়খণ্ডে দেশটির সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে অন্তত ৮ মাওবাদী বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী নিহত হয়েছে।সোমবার (২১ এপ্রিল) সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে Read more

বিএসএফের পুশইন, পঞ্চগড়ে ১১ বাংলাদেশি নারী-শিশু আটক
বিএসএফের পুশইন, পঞ্চগড়ে ১১ বাংলাদেশি নারী-শিশু আটক

পঞ্চগড়ের সীমান্ত দিয়ে ভারত থেকে পুশইন করা নারী ও শিশুসহ ১১ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার গভীর Read more

নুরের অবস্থা আশঙ্কাজনক, বাঁচবে কি মরবে জানি না : রাশেদ খাঁন
নুরের অবস্থা আশঙ্কাজনক, বাঁচবে কি মরবে জানি না : রাশেদ খাঁন

জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সংঘর্ষে আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক Read more

উল্লাপাড়ায় মাদ্রাসাছাত্রী অপহরণের অভিযোগ, ৭ দিনেও সন্ধান নেই
উল্লাপাড়ায় মাদ্রাসাছাত্রী অপহরণের অভিযোগ, ৭ দিনেও সন্ধান নেই

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় মারুফ হোসেন (১৯) নামে এক যুবকের বিরুদ্ধে ১০ম শ্রেণির মাদ্রাসা শিক্ষার্থী আছিয়া খাতুন (১৬) কে অপহরণের অভিযোগ Read more

ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে কলা খেতে সেচের পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল সাত্তার (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন