কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সালুয়াদী বাজারের ব্যবসায়ী শরীফ মিয়া হত্যা মামলার আসামি শান্ত (২২) এবং জাহেদুল ইসলাম পরশ (১৯) নামের দু’জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার (১৮ জুন) রাতে গ্রেপ্তারের বিষয়টি পাকুন্দিয়া থানাধীন আহুতিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) মো. ইউসুফ নিশ্চিত করেছেন। এর আগে গত মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর উত্তরার দক্ষিণখানের ফায়দাবাদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র‍্যাব ১৪ ও পুলিশের যৌথ অভিযানিক দল। গ্রেপ্তারকৃত শান্ত মিয়া সালুয়াদী গ্রামের জালাল উদ্দীনের ছেলে এবং পরশ একই এলাকার ইমাম হোসেন মোড়লের ছেলে। এর আগে এই মামলার প্রধান আসামি ইমাম হোসেন মোড়লকে গত (১৮ মে) গ্রেফতার করা হয়েছিল। নিহত শরীফ মিয়া একই এলাকার মৃত খায়রুজ্জামানের ছেলে। তিনি পেশায় একজন ওয়ার্কশপ ব্যবসায়ী ছিলেন। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াৎ হোসেন বলেন, ‘ডিএমপি উত্তরা বিভাগের দক্ষিণখান থানাধীন ফায়দাবাদ এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে তারা আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে ওই বাসায় অভিযান চালিয়ে দুই আসামি শান্ত ও পরশকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা শরীফ হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। শান্ত ও পরশকে গ্রেপ্তারের মধ্য দিয়ে শরীফ হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হল। অন্যদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’ উল্লেখ্য, গত (২৭ মে) দিবাগত রাত সাড়ে নয়টার দিকে পূর্ব শত্রুতার জেরে ইমাম হোসেন মোড়ল, পরশ ও শান্তসহ ৭-৮ জনের একটি দল শরীফ মিয়ার দোকানে ঢুকে লাঠি ও ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

যানজটের শহর রাজধানী ঢাকা। কেনাকাটা করতে ভোগান্তি শেষে কোথাও গিয়ে দেখলেন, সেখানকার কার্যক্রম বন্ধ, তখন কাজ তো হলোই না বরং Read more

রাজউকের ১৬ বছরের কার্যক্রম পূর্ণাঙ্গ নিরীক্ষার নির্দেশ
রাজউকের ১৬ বছরের কার্যক্রম পূর্ণাঙ্গ নিরীক্ষার নির্দেশ

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) গত ১৬ বছরের কার্যক্রম নিরীক্ষার নির্দেশ দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত Read more

হোয়াটসঅ্যাপে বিরক্তিকর নম্বর ব্লক করার সহজ উপায়
হোয়াটসঅ্যাপে বিরক্তিকর নম্বর ব্লক করার সহজ উপায়

বর্তমান সময়ে যোগাযোগের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত অ্যাপগুলোর একটি হলো হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে বন্ধু, পরিবার কিংবা অফিসের সহকর্মীদের সঙ্গে সহজে Read more

ওসমান হাদি এখন কোমায় আছেন: চিকিৎসক
ওসমান হাদি এখন কোমায় আছেন: চিকিৎসক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদী গুলিবিদ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ Read more

৪৮তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ কাল
৪৮তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ কাল

আগামীকাল সোমবার ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষার ফল প্রকাশিত হবে। রবিবার (২০ জুলাই) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) Read more

সাবেক সিইসি নুরুল হুদা গ্রেফতার
সাবেক সিইসি নুরুল হুদা গ্রেফতার

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নুরুল হুদাকে গ্রেফতার করা হয়েছে।রোববার (২২ জুন) সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরায় স্থানীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন