রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইসরায়েলের সাথে সংঘাতের সময় ইরান মস্কোর কাছে সামরিক সহায়তা চায়নি। মস্কো এবং তেহরানের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তিতে এই ধরনের সামরিক সহায়তা অন্তর্ভুক্ত নেই বলেও জানান তিনি।রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে পুতিন বলেছেন, অতীতে রাশিয়া তার অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র ইরানের কাছে বিমান প্রতিরক্ষা বিক্রির প্রস্তাব দিয়েছে, কিন্তু তেহরান তা প্রত্যাখ্যান করেছে। পুতিন আরও বলেছেন, ইরানের ভূগর্ভস্থ সমৃদ্ধকরণ সুবিধাগুলো ইসরায়েলের মূল লক্ষ্যবস্তু হলেও সেগুলো এখনো অক্ষত রয়েছে।স্থানীয় সময় বুধবার (১৮ জুন) সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে সাংবাদিকদের সঙ্গে এক গোলটেবিল বৈঠকে পুতিন এ সব কথা বলেন। এ সময় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে পুতিন স্পষ্ট করে বলেন, ‘আমাদের ইরানি বন্ধুরা এখন পর্যন্ত আমাদের কাছে কোনো সহায়তা চায়নি।’ইসরায়েল-ইরান যুদ্ধ নিয়ে রাশিয়া কোনো পক্ষের ওপর সমাধান চাপিয়ে দিচ্ছে না জানিয়ে পুতিন বলেন, আলোচনার মাধ্যমে আমরা একটি সম্ভাব্য সমাধান বের করতে চাইছি। তার কথায়, ‘আমরা কাউকে কিছু চাপিয়ে দিচ্ছি না। শুধু বলছি, কীভাবে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা যেতে পারে। এই সিদ্ধান্ত মূলত সংশ্লিষ্ট দেশগুলোর, বিশেষ করে ইরান ও ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্বের নেয়ার বিষয়।’পুতিন জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন তিনি। তার মতে, ইরানি জনগণ এখন তাদের নেতৃত্বের পেছনে একতাবদ্ধ হচ্ছে এবং এই সংকট সমাধানে কূটনৈতিক সমাধান প্রয়োজন।  সূত্র : ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উলিপুরে কাজ শেষ না করেই প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ
উলিপুরে কাজ শেষ না করেই প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে কাজ শেষ না করেই প্রকল্পের চার লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। আর এই কাজে Read more

যারা নির্বাচন চায় না, তারাই হাদির ওপর হামলা করেছে: সালাউদ্দিন আহমেদ
যারা নির্বাচন চায় না, তারাই হাদির ওপর হামলা করেছে: সালাউদ্দিন আহমেদ

যারা বাংলাদেশে নির্বাচন চায় না, তারা ওসমান হাদির ওপর হামলার ঘটনা ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন Read more

ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। সোমবার (০৭ জুলাই) দুপুরে উপজেলার পাগলা থানা পাঁচবাগ চৌকা গোল চত্বর এলাকায় এই Read more

সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা
সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে নদীতে বিপদসংকুল পরিস্থিতি তৈরি হয়েছে। এ অবস্থায় যাত্রীদের নিরাপত্তার স্বার্থে উপকূলীয় ও অভ্যন্তরীণ রুটে সব ধরনের Read more

ভাঙ্গুড়ায় ভিজিএফের চাল আত্মসাতের পরিকল্পনা, ৯ জনকে শোকজ
ভাঙ্গুড়ায় ভিজিএফের চাল আত্মসাতের পরিকল্পনা, ৯ জনকে শোকজ

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ কর্মসূচির ৮ শ' কেজি চাল আত্মসাতের পরিকল্পনা ফাঁস হয়ে Read more

উপদেষ্টারা আগামী নির্বাচনে প্রার্থী হতে পারবেন না: জাতীয় নাগরিক জোট
উপদেষ্টারা আগামী নির্বাচনে প্রার্থী হতে পারবেন না: জাতীয় নাগরিক জোট

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপদেষ্টাদের প্রার্থী হওয়ার বিরোধিতা করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক জোট।মঙ্গলবার (২৮ অক্টোবর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন