ক্যারিয়ারের এক নির্মম বাস্তবতার মুখোমুখি বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। রাজনৈতিক কারণে দেশের ক্রিকেটের দরজা বন্ধ তার জন্য। তবে লাল-সবুজ জার্সি গায়ে জড়ানো এখন তার জন্য কঠিন হলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত তিনি। সবশেষ পিএসএলের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন এই অলরাউন্ডার। আর এবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকন্সের জার্সিতে দেখা যাবে তাকে। অনেকের জন্য এটি প্রত্যাবর্তনের গল্প, সাকিবের জন্য নিজের চেনা মঞ্চে নতুন করে কিছু প্রমাণ করার মিশন!এর আগে সিপিএলে ২০১৩ ও ২০১৯ সালে বার্বাডোজ ট্রাইডেন্টস, ২০১৬ ও ২০১৭ সালে জ্যামাইকা তালাওয়াস এবং সর্বশেষ ২০২২ সালে খেলেছেন গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে খেলেছেন সাকিব।  সিপিএলে ৩৬ ম্যাচে ৭৪১ রান করেছেন সাকিব আল হাসান। এছাড়া বল হাতে ৬.৮২ ইকোনোমিতে ৩৭টি উইকেট নিয়েছেন তিনি। গত এক বছরে জাতীয় দলের জার্সিতে তেমন একটা দেখা যায়নি সাকিবকে। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছেন, ওয়ানডেতেও অনেকদিন খেলছেন না। তবে মাঠ ছেড়ে যাননি একেবারেই। বরং ফ্র্যাঞ্চাইজি লিগের প্রতি আগ্রহটা আরও বেড়েছে। পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে কিছু গুরুত্বপূর্ণ ম্যাচে বল হাতে দায়িত্বশীল পারফরম্যান্স করেছিলেন তিনি, যেখানে বোলিং অ্যাকশনের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেই নিজের জাত চিনিয়েছিলেন। উল্লেখ্য, আগামী ১৪ আগস্ট থেকে শুরু ৬ দলের সিপিএলের নতুন আসর। ফাইনাল ২১ সেপ্টেম্বর।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচন না হলে বিদেশি বিনিয়োগ আসবে না: আমীর খসরু
নির্বাচন না হলে বিদেশি বিনিয়োগ আসবে না: আমীর খসরু

জাতীয় নির্বাচন না হলে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা কেউ বিনিয়োগ করবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।সোমবার Read more

বিএনপি ও আ.লীগকে যারা এক করতে চায়, তারাই দেশের ষড়যন্ত্রকারী: আব্দুস সালাম
বিএনপি ও আ.লীগকে যারা এক করতে চায়, তারাই দেশের ষড়যন্ত্রকারী: আব্দুস সালাম

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, যারা আওয়ামী লীগ আর বিএনপিকে এক করতে চায়, তারাই দেশের ষড়যন্ত্রকারী। তারা ষড়যন্ত্র করে Read more

গবিতে অন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন
গবিতে অন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন

‘যুক্তিতে মুক্তি পাচ্ছে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে গণ বিশ্ববিদ্যালয় (গবি) ডিবেটিং সোসাইটির (জিবিডিএস) আয়োজনে ‘অন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা–২.০’ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৬ Read more

নেত্রকোনায় সাড়ে ২৬ কেজি গাঁজাসহ আটক ৩
নেত্রকোনায় সাড়ে ২৬ কেজি গাঁজাসহ আটক ৩

নেত্রকোনায় সাড়ে ২৬ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক র‍্যাব-১৪। র‍্যাবের একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ছাড়াও মাদক রাখার Read more

মালয়েশিয়ায় ক্রেন দূূর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশির
মালয়েশিয়ায় ক্রেন দূূর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশির

মালয়েশিয়ায় ক্রেন দূর্ঘটনায় আসাদুল ইসলাম (৪০) নামে এক বাংলাদেশি নির্মান শ্রমিক নিহত হয়েছে। সোমবার (২১ এপ্রিল) বাংলাদেশ সময় দুপুর দেড়টার মালয়েশিয়ার Read more

চরফ্যাশনে বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম
চরফ্যাশনে বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম

ভোলার চরফ্যাশনে বিএনপির দুই নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে অস্ত্রধারী আবুল হোসেন।রবিবার (১৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন