রাজশাহীতে ৫০০ বছর আগে নির্মিত হয় বাঘা শাহি মসজিদ। দেশ কিংবা দেশের বাইরে থেকেও দেখতে আসে এই মসজিদটি। আমার বাড়ি (প্রতিবেদকের) বাঘা উপজেলাতেই, সবাই জানলে বা দেখলেও আমার দেখা হয়নি বাঘা শাহি মসজিদের টেরাকোটায় থাকা আমের মোটিফ। মাসে প্রায় ৩-৪ বার বা তার বেশি বাঘাতে যাওয়া হয়। কিন্তু মসজিদটি পর্যবেক্ষণ করে বা ভালোভাবে দেখা হয় না। কথায় আছে ‘নিজের এলাকার বলে কদর নেই’।তাই একদিন মন স্থির করলাম, আমি বাঘা শাহি মসজিদের আমের মোটিফটি দেখবো। আর এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করবো। সঙ্গে নিলাম আমার সহকর্মী নাহিদ ইসলামকে। আমার বাড়ি থেকে ১২ কিমি দূরে মসজিদটি। সেখানে গিয়ে আমের টেরাকোটা খুঁজে পেতে কষ্টই হলো কারণ আমের টেরাকোটাটি মসজিদের ভিতরে আছে, বাইরে নয়। এবার মনে প্রশ্ন আসলো, এতো বড় একটি মসজিদে এতো কিছু রেখে আমের ছবি কেন?সঠিক তথ্য জানতে চলে গেলাম বাঘা উপজেলা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বাঘা জাদুঘরের সহকারী কাস্টোডিয়ান মোঃ দবির হোসেনের কাছে। জিজ্ঞাসা করি, ‘এই মসজিদের গায়ে যে টেরাকোটা গুলো ব্যবহার করা হয়েছে, তার মাঝে আমের মোটিফ আছে। প্রশ্ন হলো! রাজশাহীতে আরো অনেক কিছুই তো আছে, সেগুলো রেখে আমের ছবি কেন ব্যবহার করলো?’ উত্তরে তিনি বলেন, ‘৫০০ বছর আগে এই বাঘাসহ আশেপাশের মধ্যে কোন জিনিসগুলো বেশি জনপ্রিয় ও আকর্ষণীয় ছিল। যেমন ফুলের মাঝে পদ্মফুল ও গোলাপ, ফলের মধ্যে আনারস, আম ও বেদানা এবং বিভিন্ন অলংকার। আর এই সকল বিষয়গুলো স্মৃতি হিসেবে বাঘা মসজিদে মোটিফ হিসেবে ব্যবহার করা হয়েছে।’ইতিহাস ঘেঁটে জানা যায়, রাজশাহীর বাঘা শাহি মসজিদ নির্মিত হয় ৫০০ বছর আগে। মসজিদের টেরাকোটায় থাকা আমের মোটিফ দেখে বোঝা যায়, বাঘার আমের ঐতিহ্য কত প্রাচীন। ঊনবিংশ শতাব্দীতে কলকাতার বাজারে বাঘার ফজলি ও ক্ষীরশাপাতি আম ব্যাপক জনপ্রিয় ছিল। ‘নাটোর ম্যাঙ্গো’ নামে পরিচিত ওই আমের জন্য অপেক্ষায় থাকতেন কলকাতার মানুষ।১৮১৩ সালের আগপর্যন্ত রাজশাহী জেলার অন্তর্গত ছিল চাঁপাইনবাবগঞ্জ। ওই অঞ্চলের মানুষের মুখে মুখে একটা কথা প্রচলিত আছে, ‘আহা, তিনি দুপুরের খাবারের পর আয়েশ করে আমটা খেতে পারলেন না!’ এর মাধ্যমে ১২০৫ সালে বখতিয়ার খিলজির আক্রমণের মুখে লক্ষ্মণ সেনের পলায়নের প্রসঙ্গ বোঝানো হয়। এতে হাজার বছর আগেও রাজশাহীর আমের কত কদর ছিল, সেটা প্রতীয়মান হয়।ইতিহাসে আছে, রাজশাহীতে আমের প্রচলন করেছিলেন তৎকালীন রাজা ও জমিদারেরা। তাঁরা ভারতবর্ষের বিভিন্ন এলাকা থেকে বিখ্যাত আমের চারা এনে এ অঞ্চলে বাগান করেন। এ ছাড়া ছোট-বড় ব্যক্তি উদ্যোগেও জেলায় আমবাগান করার রীতি গড়ে উঠেছিল। ধীরে ধীরে সাধারণ চাষি পর্যায়ে আমবাগানের উদ্যোগ ছড়িয়ে পড়ে।বাঘা উপজেলার সর্ববৃহৎ ও উল্লেখ করার মতো আমবাগান আছে পুরোনো হাজড়াপাড়া গ্রামে। বাগানটির আয়তন ২০০ বিঘার বেশি। মালিক ছিলেন জমিদার বিনোদবিহারী হাজরা। দেড়শ বছরের পুরোনো বাগানটির পরবর্তী সময়ে মালিক হন আবদুল মজিদ দেওয়ান ও মো. সোলেমান দেওয়ান। এলাকাটি বাগবাগিচার জন্য প্রাচীন আমল থেকে সুপরিচিত। ১৬০৯ সালে মুঘল সম্রাট জাহাঙ্গীরের বার্তা নিয়ে আসা আবদুল লতিফ তাঁর রোজনামচায় বাঘা মসজিদ, মাদ্রাসাসহ আম, কাঁঠালসহ বেহেশততুল্য এলাকাটির কথা উল্লেখ করেন।বাঘার বাউশা, মনিগ্রাম, পাকুড়িয়া ইউনিয়নের আম সর্বোৎকৃষ্ট। পৌরসভার মধ্যে বলিহার মহল্লার আম বেশি দামে বিক্রি হয়। উপজেলার আড়পাড়া, কলিগ্রাম, চকছাতারী, বারোখাদিয়া, বলিহার, বাউশা, হাবাশপুর, মনিগ্রাম, পানিকামড়া, জোত কাদিরপুর, নারায়ণপুর, হরিণা, তেঁতুলিয়া, আড়ানী গ্রামে ছোট-বড় শত শত বাগান আছে। আড়ানী কুশাবাড়িয়া গ্রামে বড়াল নদের দক্ষিণ পাড়ের আমবাগানটির বয়স প্রায় ৮০ বছর। আড়ানী থেকে বাঘা ১০ কিলোমিটার পথের দুই ধারে শুধুই আমবাগান। জেলার মধ্যে বাঘা ও চারঘাট আম চাষে সবচেয়ে এগিয়ে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দ্বিতীয় দফায় আবারও কোহিনূর শিপ ইয়ার্ডে উচ্ছেদ অভিযান
দ্বিতীয় দফায় আবারও কোহিনূর শিপ ইয়ার্ডে উচ্ছেদ অভিযান

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় দফায় আবারো কোহিনুর শিপ ইয়ার্ডে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসন।বুধবার (২ জুলাই) ছলিমপুর ইউনিয়নের সমুদ্র উপকূলে Read more

সুদি মহাজন ও ঘুষচক্রের বিরুদ্ধে গলাচিপায় তৌহিদী জনতার মানববন্ধন
সুদি মহাজন ও ঘুষচক্রের বিরুদ্ধে গলাচিপায় তৌহিদী জনতার মানববন্ধন

সুদ ও ঘুষচক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবিতে গলাচিপায় মানববন্ধন করেছে তৌহিদী জনতা। সোমবার (২৬ মে) সকাল ১১টায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট Read more

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা 
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা 

দেশের সব সরকারি-বেসরকারি স্কুল ও কলেজকে নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। বৃহস্পতিবার (০৩ জুলাই) অধিদপ্তরের সহকারী পরিচালক Read more

কুরিয়ার সার্ভিসে গাঁজা এনে পুলিশের হাতে আটক
কুরিয়ার সার্ভিসে গাঁজা এনে পুলিশের হাতে আটক

নীলফামারীতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিয়ে আসা ১৫ কেজি ৩শ গ্রাম গাঁজাসহ মো. রফিকুল ইসলাম (৩৮) নামে এক যুবককে আটক করেছে Read more

ডাকসু নির্বাচনের প্রচার শুরু আজ থেকে, দুজনের প্রার্থিতা বাতিলের সুপারিশ
ডাকসু নির্বাচনের প্রচার শুরু আজ থেকে, দুজনের প্রার্থিতা বাতিলের সুপারিশ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু আজ। আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রচার চালাতে Read more

চাঁপাইনবাবগঞ্জে ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
চাঁপাইনবাবগঞ্জে ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

৬ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সকল ধরনের পলিটেকনিক ইনিস্টিউটের শিক্ষার্থীরা। বুধবার (১৬ এপ্রিল) সকালে সাড়ে ১০ টা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন