সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাউল ইউনিয়ন আওয়ামী লীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সেলিম রেজা (৪৮) বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে মারপিটের অভিযোগে মামলায় কারাগারে প্রেরণ করেছেন আদালত।বুধবার (১৮ জুন) বাদী সাথী খাতুনের করা ৩২৬ ধারায় জি আর ৬৩/২৫ মামলার ধার্য তারিখে সকালে সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট কামারখন্দ আমলী আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন সেলিম রেজা। আদালত শুনানি শেষে জামিন নাকোচ করে তাকে কারাগারে প্রেরণ করেন।মামলা সূত্রে জানা যায়, বাদীর স্বামী আব্দুল্লাহ শেখকে (১৪ মে) বুধবার রাত সাড়ে ৯ টার দিকে পূর্বপরিকল্পনা অনুযায়ী সেলিম ও তার লোকজন হত্যার উদ্দেশ্যে রামদা দিয়ে মাথায় আঘাত ও শরীরের বিভিন্ন অংশে বেধড়ক মারপিট করে। শুধু তাই নয়, তার সঙ্গে থাকা নগদ ২৫ হাজার ৩০০ টাকাও ছিনিয়ে নেয় তারা। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় সেলিম রেজাকে প্রধান করে ৬ জনের নামে একটি হত্যা চেষ্টার মামলাও দায়ের করেন তিনি। এতে আরও ৩-৪ জনকে অজ্ঞাত আসামি করা হয়।স্থানীয় ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন বলেন, ‘দীর্ঘ ১৬ বছর সেলিমের অত্যাচারে আমরা ঘরে থাকতে পারি নাই। সাধারণ মানুষও তার এই অত্যাচার থেকে রক্ষা পায়নি। এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নেই। তবুও তিনি বিএনপির কিছু নেতার প্রশয়ে এলাকায় নানান অপকর্ম করছেন। তার নির্যাতনে অতিষ্ঠ হয়ে স্থানীয় যুবদলের এক নেতা দেশের বাইরেই চলে গেছেন।’তিনি আরও বলেন, ‘সেলিম শুধু আওয়ামী লীগের একজন নেতা নয়। তিনি একজন বড় অর্থ দাতা। যে কারণে এলাকার কেউ তার বিরুদ্ধে কোন প্রতিবাদ করার সাহস পায় না। চোরাই পথে সুতার ব্যবসা করে সে এখন শতকোটি টাকার মালিক। বাস করেন বিলাসবহুল বাড়িতে। অথচ এক সময় তার কিছুই ছিল না।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ঠেকানোর সাধ্য কারও নেই’
‘ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ঠেকানোর সাধ্য কারও নেই’

এ সরকারের অধীনে নির্বাচন হবে। ফেব্রুয়ারির নির্বাচন ঠেকানোর সাধ্য কারও নেই। সারাদেশে এখন নির্বাচনের উৎসব শুরু হয়ে গেছে। রাজনৈতিক দলগুলো Read more

গলাচিপায় স্থানীয় প্রযুক্তি উদ্ভাবনের মেলা ও সেমিনার অনুষ্ঠিত
গলাচিপায় স্থানীয় প্রযুক্তি উদ্ভাবনের মেলা ও সেমিনার অনুষ্ঠিত

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং গলাচিপা উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ চত্বরে দুই দিনব্যাপী “স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ Read more

১৩ বছরের শিশুকে ধর্ষণ, মোটরসাইকেল চালক পলাতক
১৩ বছরের শিশুকে ধর্ষণ, মোটরসাইকেল চালক পলাতক

পটুয়াখালীর গলাচিপায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণিতে পড়ুয়া তেরো বছরের এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাহাদুর হাওলাদার (২৯) নামে এক Read more

শার্শায় ট্রেন দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু
শার্শায় ট্রেন দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু

যশোরের শার্শায় বেনাপোলগামী ‘বেতনা এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে একজন ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সদরের শার্শা-জামতলা সড়কের Read more

সুদানে সহিংসতায় রাস্তায় পড়ে আছে শত শত লাশ, দাফন করার কেউ নেই
সুদানে সহিংসতায় রাস্তায় পড়ে আছে শত শত লাশ, দাফন করার কেউ নেই

সুদানের এল-ফাশের শহরে ভয়াবহ সহিংসতার পর রাস্তায় পড়ে আছে শত শত লাশ। কবর দেওয়ার মতো কেউ নেই। শহরটি গত সপ্তাহে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন