মেহেরপুরের গাংনীতে দুই দিনের ব্যবধানে দু’জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার (১৮ জুন) গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাদের করোনা শনাক্তের তথ্য নিশ্চিত করা হয়েছে। সারাদেশে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস, আর মেহেরপুরে নতুন করে দু’জন করোনা আক্রান্ত হওয়ায় আতঙ্কিত সাধারণ মানুষ। স্বাস্থ্য বিভাগ বলছে, আতঙ্কিত না হয়ে সচেতন থাকতে হবে।গাংনীতে দুই দিনের ব্যবধানে করোনায় আক্রান্ত দু’জন হলেন- উপজেলা শহরের চৌগাছা গ্রামের রমজান আলীর স্ত্রী রুনা খাতুন (৫০) এবং উপজেলার বামন্দী চেরাগি পাড়ার মৃত জিয়াউল হকের ছেলে কালাম হোসেন (৪৭)।স্থানীয়রা জানান, ইতিমধ্যে আমরা জানতে পেরেছি গাংনী উপজেলায় দু’জন করোনা আক্রান্ত হয়েছে। তবে আমাদের সকলেরই স্বাস্থ্য বিধি মেনে চলা উচিত। করোনা রোগের যে উপসর্গ রয়েছে, তা শরীরে দেখা দিলে সঙ্গে সঙ্গে পরীক্ষা করাতে হবে।করোনায় আক্রান্ত বামন্দী গ্রামের বাসিন্দা কালাম হোসেন বলেন, ‘হঠাৎ শরীর খুব অসুস্থ লাগছিল। এর আগের করোনার উপসর্গ সম্পর্কে মানুষের কাছ থেকে শুনেছিলাম। আমার মনে হল করোনা হতে পারে, সে থেকেই স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষা করাতে গিয়েছিলাম। এখানে আমার করোনা পজিটিভ ধরা পড়ে। বর্তমানে আমি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাড়িতে চিকিৎসা নিচ্ছি।’গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুপ্রভা রানী বলেন, ‘করোনায় আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আমাদের কাছে করোনা ভাইরাস সনাক্তকরণে জন্য পুরনো কিট রয়েছে, তা দিয়ে পরীক্ষা করা হচ্ছে। নতুন কিটের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আবেদন করা হয়েছে। এছাড়া সকলকে সচেতন করার জন্য মাইকিং করা হবে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিদ্ধিরগঞ্জের যুবলীগ নেতা এলএক্স খোকন গ্রেফতার
সিদ্ধিরগঞ্জের যুবলীগ নেতা এলএক্স খোকন গ্রেফতার

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা ৯টি মামলার আসামী মোঃ খোকন ওরফে এল এক্স খোকন (৩৩) গ্রেফতার করেছে পুলিশ।শনিবার Read more

চন্দনাইশে ক্ষুদ্র জাতিসত্তা ও নৃগোষ্ঠীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
চন্দনাইশে ক্ষুদ্র জাতিসত্তা ও নৃগোষ্ঠীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

চন্দনাইশের পাহাড়ি জনপদ ধোপাছড়ি ইউনিয়নে বসবাসরত ক্ষুদ্র জাতিসত্তা ও নৃগোষ্ঠী সম্প্রদায়ের মাঝে  উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে নগদ আর্থিক অনুদান Read more

মুন্সীগঞ্জে অটোরিকশা চালক হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
মুন্সীগঞ্জে অটোরিকশা চালক হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের লৌহজংয়ে অটোরিকশা চালক আশরাফুল ইসলাম (৩০) হত্যা মামলায় মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। Read more

বাঘাইছড়িতে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
বাঘাইছড়িতে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগামী ১০ মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে বাঘাইছড়িতে প্রস্তুতি সভা করেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল Read more

‘দুর্গাপূজা নিয়ে প্রতিবেশী দেশ ও ফ্যাসিস্টের সহযোগীরা গুজব সৃষ্টির চেষ্টা চালাবে’
‘দুর্গাপূজা নিয়ে প্রতিবেশী দেশ ও ফ্যাসিস্টের সহযোগীরা গুজব সৃষ্টির চেষ্টা চালাবে’

দুর্গাপূজা ভালোভাবে সম্পন্ন হবে। এ নিয়ে কোনো শঙ্কা নেই। তবে প্রতিবেশী দেশ ও ফ্যাসিস্টের সহযোগীরা বিভিন্ন গুজব সৃষ্টির চেষ্টা করবে Read more

ইলন মাস্কের সঙ্গে সম্পর্ক শেষ: ডোনাল্ড ট্রাম্প
ইলন মাস্কের সঙ্গে সম্পর্ক শেষ: ডোনাল্ড ট্রাম্প

বিশ্বের অন্যতম ক্ষমতাধর ২ ব্যক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তকমা পাওয়া ইলন মাস্কের বিরোধ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন