বরিশাল শহরসহ গোটা জেলায় গত এক মাসে অর্থাৎ মে মাসে ২৮টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এর মধ্যে বরিশাল মেট্রোপলিটন এলাকায় ৯টি ও জেলায় ১৯টি গরু চুরির ঘটনা ঘটেছে বলে ১৭ জুন বরিশাল জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।বরিশালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। সভায় জানানো হয়, গত মে মাসে ৩৫৬টি অপরাধ সংগঠিত হয়েছে।আইনশৃঙ্খলা কমিটির সভায় বরিশালের জেলা পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ‘নারী নির্যাতন বন্ধে কাজ করতে হবে।’সভায় জানানো হয়, মে মাসে বরিশাল মেট্রোপলিটন এলাকায় ১৪০টি ও জেলায় ২১৬টি অপরাধ সংগঠিত হয়েছে। এর মধ্যে বরিশাল মেট্রোপলিটন এলাকায় ডাকাতি একটি, খুন ৪টি, দাঙ্গা একটি, চুরি ৫টি, নারী নির্যাতন ১২টি, অপহরণ একটি, মাদক দ্রব্য ৩৭টি, পুলিশ আক্রান্ত একটি, দ্রুত বিচার একটি, শিশু নির্যাতন একটি, ধর্ষণ ৯টি, অন্যান্য অপরাধ ৫১টি।অপরদিকে বরিশাল জেলায় মে মাসে ২১৬টি অপরাধ হয়েছে। এর মধ্যে ডাকাতি একটি, দস্যুতা একটি, খুন দুটি, সিঁধেল চুরি ৬টি, চুরি ৬টি, নারী নির্যাতন ২৩টি, মাদক দ্রব্য ২৯টি, পুলিশ আক্রান্ত একটি, ধর্ষণ ১৯টি, অন্যান্য অপরাধ ১২৮টি।বরিশাল মহিলা অধিদপ্তরের উপর-পরিচালক মেহেরুন নাহার মুন্নি বলেন, ‘বরিশালে ইভটিজিং, নারী নির্যাতন, ধর্ষণ প্রতিরোধে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের মধ্যে সচেতনাবৃদ্ধি করা প্রয়োজন।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৫ স্ত্রী ও ১০০ ভৃত্য নিয়ে আমিরাতে এসওয়াতিনির রাজা, ভিডিও ভাইরাল
১৫ স্ত্রী ও ১০০ ভৃত্য নিয়ে আমিরাতে এসওয়াতিনির রাজা, ভিডিও ভাইরাল

আফ্রিকার দেশ এসওয়াতিনির রাজা মসোয়াতি তৃতীয়র পুরোনো একটি ভিডিও নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। ভিডিওতে Read more

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ১৩
ইন্দোনেশিয়ায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ১৩

পুরনো গোলাবারুদ ধ্বংসের সময় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৩ জনের প্রাণহানি ঘটেছে। ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে সোমবারের এ দুর্ঘটনায় নিহতদের মধ্যে Read more

ঘরোয়া উপায়ে কমবে কোমর ব্যথা
ঘরোয়া উপায়ে কমবে কোমর ব্যথা

কোমরের ব্যথা কমাতে ঘরোয়া পরিচর্যা, ব্যায়াম ও অভ্যাসে পরিবর্তন অনেকটাই সাহায্য করে। নিচে সহজ কিছু উপায় দেখে নিন-গরম সেঁক: হালকা Read more

ঠাকুরগাঁওয়ে প্রবাসে থাকা স্ত্রীকে ভিডিও কলে রেখে নাটকর্মীর গলায় ফাঁস
ঠাকুরগাঁওয়ে প্রবাসে থাকা স্ত্রীকে ভিডিও কলে রেখে নাটকর্মীর গলায় ফাঁস

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে প্রবাসে থাকা স্ত্রীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়েছেন শামীম আকতার (৪০) নামে এক নাট্যকর্মী।সোমবার (২৭ অক্টোবর) বিকালে Read more

অনলাইনে মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দিয়ে নগদ টাকা ছিনতাই
অনলাইনে মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দিয়ে নগদ টাকা ছিনতাই

চট্টগ্রামের মিরসরাইয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দিয়ে নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগে ৭ যুবককে আটক করেছে মিরসরাই থানা পুলিশ।মঙ্গলবার Read more

গোলাপগঞ্জে সুরমা নদীর ভাঙনে বেড়িবাঁধ বিলীন, পৌর শহর হুমকিতে
গোলাপগঞ্জে সুরমা নদীর ভাঙনে বেড়িবাঁধ বিলীন, পৌর শহর হুমকিতে

সিলেটের গোলাপগঞ্জে বেড়ি বাঁধ ভেঙে বিলীন হয়ে গেছে। এতে ঝুঁকির মধ্যে পড়েছে পৌর শহরসহ আশপাশের এলাকা। বন্ধ হয়ে গেছে এলাকার যান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন