কুড়িগ্রামের উলিপুর উপজেলা জাতীয় নাগরিক পার্টি–এনসিপি’র সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মাও. মো. সিরাজুল ইসলামকে প্রধান সমন্বয়কারী ও সাখাওয়াত হোসাইনকে যুগ্ম সমন্বয়কারী করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠনের পূর্ব পর্যন্ত সমন্বয় কমিটি করা হয়।মঙ্গলবার (১৭ জুন) রাতে জাতীয় নাগরিক পার্টি–এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে এই তথ্য জানানো হয়।অন্যান্যদের মধ্যে যুগ্ম সমন্বয়কারী ইমরান হুসাইন, শাহিনুল ইসলাম, লিয়াকত আলী রিপন, মাসুম করিম, তারেক মিয়া, মামুন মিয়া। সদস্যরা হলেন আরিফুর জামান অন্তর, রফিকুল ইসলাম, তাজভিরুল ইসলাম (সজল), আহম্মেদ আলী, মজনু মিয়া, হাবিবুর রহমান, লিমন বাবু, লাফিজুল ইসলাম, বিপ্লব মিয়া, আতাউর রহমান, ইন্দু ভুশন রায়, নুরুল ইসলাম, মুকুল মিয়া।যুগ্ম সমন্বয়কারী সাখাওয়াত হোসাইন বলেন, ‘উলিপুরের রাজনীতিতে ইতিবাচকতার চর্চা ও সত্যিকার অর্থে মানুষের ভাগ্য বদলের রাজনীতির ধারা নির্মাণে এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন।’ এছাড়াও যারা এনসিপিকে প্রতিষ্ঠায় শুরু থেকে নিরলসভাবে কাজ করেছেন, যারা প্রকাশ্যে বা আড়ালে থেকে সাহায্য করেছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন তিনি।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
`ইউনুস সরকার নির্বাচন নিয়ে তালবাহানা শুরু করেছে’
`ইউনুস সরকার নির্বাচন নিয়ে তালবাহানা শুরু করেছে’

ইউনুস সরকার নির্বাচন নিয়ে তালবাহানা শুরু করেছে বলে মন্তব্য করেছেন ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন খান মিঠু।বৃহস্পতিবার (২২ Read more

রাজধানীতে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
রাজধানীতে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

রাজধানীর কলাবাগানে একটি ভবনের বৈদ্যুতিক তার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাড় থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২৯ মার্চ) Read more

গবি শিক্ষার্থীর বিরুদ্ধে মিথ্যা মামলা, প্রতিবাদে মানববন্ধন
গবি শিক্ষার্থীর বিরুদ্ধে মিথ্যা মামলা, প্রতিবাদে মানববন্ধন

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) আইন বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী সামিউল ইসলাম মুন্নার বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা অভিযোগ উল্লেখ করে Read more

গৌরনদীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
গৌরনদীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

বরিশালের গৌরনদীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বুধবার (২৮ মে) সকালে র‌্যালী Read more

অনেকে বলছে নির্বাচনের দরকার কী? কার নির্বাচন দরকার?
অনেকে বলছে নির্বাচনের দরকার কী? কার নির্বাচন দরকার?

নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের দীর্ঘ সময় লাগা নিয়ে ব্রিটিশ-আমেরিকান সাংবাদিক মেহেদি হাসানের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস Read more

মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল

বিশ্বের মুসলিমদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছে ইসরায়েল। শুক্রবার (২০ মার্চ) ফেসবুকে দেওয়া এক পোস্টে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এ শুভেচ্ছা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন