প্রস্রাব কি ঘন ঘন হয়? না কি খুব কম হয়? দিনে কত বার প্রস্রাব হওয়া স্বাভাবিক, সেই মাপকাঠিটা জানেন কি? অর্থাৎ, কতটা কম বা বেশি হলে তখন সতর্ক হওয়ার প্রয়োজন আছে, তা জেনে রাখা ভালো।ঘন ঘন প্রস্রাব বা রাতে বার বার শৌচাগারে যাওয়া, এমন উপসর্গ দেখা দিলে সবাই শঙ্কিত হন। তার মানে কি ডায়াবেটিস হয়েছে? বয়স্কদের মধ্যে এ প্রবণতা বেশি। অন্তঃসত্ত্বারাও এ সমস্যায় ভুগেন। অনেকেই ভাবেন, ঘন ঘন প্রস্রাব মানেই তা ক্ষতিকর। কিন্তু ঘন ঘন বলতে তা ঠিক কতটা বা কত বার বোঝায়?দিনে কত বার স্বাভাবিক?প্রস্রাব দিনে কত বার হওয়া স্বাভাবিক, তার একটা মাপ আছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেল্‌থের গবেষণাপত্র বলছে, একজন পূর্ণবয়স্ক মানুষের দিনে ছয় থেকে সাত বার প্রস্রাব হওয়াকে স্বাভাবিকই বলা যায়। প্রস্রাব কত বার হবে, তা নির্ভর করে সেই ব্যক্তি কতটা জল বা তরল খাবার খাচ্ছেন তার উপর। সে দিক থেকে দিনে চার থেকে ১০ বার প্রস্রাব হওয়াকে চিকিৎসকেরা স্বাভাবিকই বলে থাকেন।ধরুন, দিনে ১০ বারের বেশি প্রস্রাব হচ্ছে, আর প্রতি ৩০ মিনিট অন্তর প্রস্রাবের বেগ আসছে। তখন বুঝতে হবে, কিছু একটা সমস্যা হচ্ছে। আবার যদি দিনে চার থেকে ছয় বারের কম প্রস্রাব হয়, প্রস্রাবের সময়ে জ্বালা বা যন্ত্রণা হয়, তখনও সতর্ক হতে হবে।কখন তা রোগ?একজন সুস্থ পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে মূত্রাশয়ে ২০০ মিলিলিটার পরিমাণ প্রস্রাব জমা হলেই মূত্রত্যাগের প্রয়োজন অনুভূত হয়। সুস্থ অবস্থায় মূত্রাশয় ৩৫০ থেকে ৫৫০ মিলিলিটার মূত্র ধরে রাখতে সক্ষম। যারা দীর্ঘ সময়ে প্রস্রাব চেপে রাখেন তাদের সমস্যা বেশি হয়। সে ক্ষেত্রে পেলভিক ফ্লোরের পেশি দুর্বল হয়ে যেতে পারে। তখন মূত্রথলিতে চাপ পড়ে, সেই জায়গার পেশির সঙ্কোচন ও প্রসারণ বাধা পায়, ফলে নানা রকম সমস্যা দেখা দেয়। যেমন, মূত্রনালিতে সংক্রমণ হতে পারে, ঘন ঘন প্রস্রাবের বেগ আসতে পারে, হাঁচি বা কাশির সময়েও প্রস্রাব বেরিয়ে যেতে পারে।এক জন পূর্ণবয়স্ক মানুষ দিনে তিন থেকে সাড়ে তিন লিটার পানি পান করলে ভাল। তবে রোগব্যাধি থাকলে এই পরিমাণ আলাদা হবে। চিকিৎসকেরা বলেন, দিনে ১০ বারের বেশি প্রস্রাব হতে থাকলে তা অস্বাভাবিক। তখন একে বলা হবে ‘পলিইউরিয়া’। প্রয়োজনের অতিরিক্ত জল খেলে, ক্যাফিন যুক্ত পানীয় ঘন ঘন খেতে থাকলে, অ্যালকোহল বেশি খেলে তখন এমন হতে পারে। কর্মসূত্রে অনেককেই রাত জেগে কাজ করতে হয়। রাতভর যদি ঘন ঘন চা বা কফি খেতে থাকেন, তখন এমন সমস্যা হতে পারে।যেসব কারণে প্রসাব বাড়ে১. অ্যান্টি সাইকিয়াট্রিক ড্রাগ বা কিডনির ওষুধ খেলেও প্রস্রাব বেশি পায়।২. চল্লিশের পরে নকচুরিয়ায় ভোগেন অনেকে, বয়স্কদের সমস্যা বেশি হয়।৩. মহিলাদের গর্ভাবস্থায় বা রজোনিবৃত্তির পরে এই সমস্যা বেশি দেখা দেয়।৪. হার্টের অসুখ, কিডনিতে স্টোন বা প্রস্টেটের রোগ থাকলেও এমন হতে পারে।৫. ডায়াবিটিস থাকলে এই সমস্যা হতে পারে।৬. শরীরে থাইরয়েড হরমোন বা কর্টিসল হরমোনের আধিক্য হলেও হতে পারে।৭. স্নায়ুর রোগ বা মূত্রথলির ক্যানসার হলেও হতে পারে।প্রস্রাবের সমস্যা হলে চিকিৎসকের কাছে তো যেতেই হবে, পাশাপাশি জীবনযাপনেও বদল আনা জরুরি। মদ্যপান, চা-কফি বা বেশি ক্য়াফিন যুক্ত খাবার খাওয়া ছাড়তে হবে। বেশি মশলাদার খাবার খাওয়া যাবে না। পাশাপাশি, শরীরচর্চা নিয়ম মেনে করতে হবে। হাঁটাহাঁটি, দৌড়নো, সাঁতার বা যোগব্যায়াম নিয়মিত করলে পেলভিক পেশির ব্যায়াম হবে। ফলে মূত্রথলির যে কোনও সমস্যা দূরে থাকবে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেত্রকোনায় আকস্মিক শিলাবৃষ্টি বোরো ধানের ব্যাপক ক্ষতি শঙ্কায় কৃষকরা
নেত্রকোনায় আকস্মিক শিলাবৃষ্টি বোরো ধানের ব্যাপক ক্ষতি শঙ্কায় কৃষকরা

নেত্রকোনার বিভিন্ন উপজেলায় আকস্মিক শিলাবৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি শঙ্কায় কৃষকরা।মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যার পর হঠাৎ করে জেলার বিভিন্ন এলাকায় Read more

বাঘাইছড়িতে জাতীয় শিক্ষা সপ্তাহ পালিত
বাঘাইছড়িতে জাতীয় শিক্ষা সপ্তাহ পালিত

মান সম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ি এই স্লোগানে সারা দেশের ন্যায় বাঘাইছড়িতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ -২০২৫ Read more

১০ শহীদসহ আরও ১৭৫৭ জন জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
১০ শহীদসহ আরও ১৭৫৭ জন জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ

১০ জন শহীদসহ ৩ ক্যাটাগরির আহত আরও ১,৭৫৭ জন জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ করেছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়। গতকাল সোমবার (২৮ জুলাই) Read more

চাকরিচ্যুত শিক্ষকদের আন্দোলনে উখিয়া-টেকনাফ সড়ক অচল
চাকরিচ্যুত শিক্ষকদের আন্দোলনে উখিয়া-টেকনাফ সড়ক অচল

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে চাকরিচ্যুত শিক্ষকরা সড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছেন। দীর্ঘ ৪ ঘণ্টা ধরে কক্সবাজার-টেকনাফের প্রধান সড়ক অচল Read more

নোয়াখালীতে সিএনজি-পিকআপ সংঘর্ষে শিশুর মৃত্যু
নোয়াখালীতে সিএনজি-পিকআপ সংঘর্ষে শিশুর মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. সিফাত (৩) নামে এক শিশু নিহত হয়েছে। এ Read more

জামিনে মুক্তি পেয়ে খুশিতে মদ পান করে আ.লীগ নেতার নৃত্য
জামিনে মুক্তি পেয়ে খুশিতে মদ পান করে আ.লীগ নেতার নৃত্য

কিশোরগঞ্জের মিঠামইনে জুলাই আন্দোলনের একাধিক মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা ওমর ফারুক ভূঁইয়ার মদ সেবনের একটি ভিডিও সামাজিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন