চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় প্রায় ৭ হাজারেরও বেশি নিবন্ধিত জেলে রয়েছে, যাদের মধ্যে প্রায় সবাই সমুদ্রগামী, যাদের জীবিকা একমাত্র মাছ আহরণের উপর নির্ভর করে। এমন হতদরিদ্র জেলেদের ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প’-এর আওতায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে বকনা গরুর বাছুর বিতরণ করা হয়।মঙ্গলবার (১৭ই জুন) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসব বাছুর বিতরণ করে প্রশাসন।এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার ও উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. রাশিদুল হকসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী এবং বাছুরগ্রহীতা ১৬ জন হতদরিদ্র জেলে।এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. রাশিদুল হক ‘দ্য ডেইলি ক্যাম্পাস’-কে বলেন, ‘ইলিশ আহরণকারী জেলেদের মাছ ধরা বন্ধ মৌসুমে বিকল্প কর্মসংস্থান এবং তাদের আর্থ-সামাজিক অবস্থা উন্নয়নের জন্য বর্তমান সরকার ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। সেই সাথে দেশে ইলিশের উৎপাদন বৃদ্ধিতে বিভিন্ন আইন প্রণয়ন এবং প্রয়োগ করতে সরকার বদ্ধ পরিকর।’পর্যায়ক্রমে হতদরিদ্র জেলেদের মাঝে ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প’-এর আওতায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানিয়েছে উপজেলা মৎস্যসম্পদ অফিস কর্তৃপক্ষ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাঙ্গাইলে ব্রিজের অসমাপ্ত কাজ শেষের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
টাঙ্গাইলে ব্রিজের অসমাপ্ত কাজ শেষের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

টাঙ্গাইলের কালিহাতী টু ঘাটাইল উপজেলার ধলাপাড়া সড়কে দেওপাড়া ইউনিয়নের খাকুরিয়ার ব্রিজের কাজ ১ বছরে শেষ হওয়ার কথা থাকলেও ৪ বছরেও Read more

ইরানের প্রশংসা করলেন ট্রাম্প
ইরানের প্রশংসা করলেন ট্রাম্প

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার দাবি করেছেন যে, ইরানের সামরিক বাহিনীকে অনেকাংশেই নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে।বৃহস্পতিবার Read more

নারায়ণগঞ্জের বন্দরে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
নারায়ণগঞ্জের বন্দরে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

বৃহস্পতিবার (১ জানুয়ারী) দুপুরে র‍্যাব-১ সদর দপ্তর থেকে সিপিএসসি কোম্পানী কমান্ডার, লে. কমান্ডার মো; নাঈম উল হক স্বাক্ষরিত এক সংবাদ Read more

চন্দনাইশে সাঙ্গু নদীর সেতুর নিচে পড়েছিল নির্মাণ শ্রমিকের লাশ
চন্দনাইশে সাঙ্গু নদীর সেতুর নিচে পড়েছিল নির্মাণ শ্রমিকের লাশ

চট্টগ্রামের চন্দনাইশে সাঙ্গু নদীর সেতুর নিচ থেকে আবু নোমান (৪০) নামে এক নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার Read more

হতাশ শবনম ফারিয়া! বললেন ‘দেশের কাছে আর কোনো প্রত্যাশা নেই’
হতাশ শবনম ফারিয়া! বললেন ‘দেশের কাছে আর কোনো প্রত্যাশা নেই’

জুলাইয়ের ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখলেও দেশ ও দেশের রাজনীতি নিয়ে চরম হতাশা প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। বুধবার Read more

যুক্তরাষ্ট্রের আদালতে মাদুরোর বিচার করা হবে
যুক্তরাষ্ট্রের আদালতে মাদুরোর বিচার করা হবে

যুক্তরাষ্ট্রের সিনেটর মাইক লি জানিয়েছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর তিনি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কথা বলেছেন। পররাষ্ট্রমন্ত্রী তাকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন