ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ হুমকি দিয়ে বলেছেন, খামেনি যদি ইসরায়েলের বিরুদ্ধে বর্তমান নীতিতে অটল থাকেন, তাহলে তার পরিণতিও হতে পারে ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের মতো।স্থানীয় সংবাদমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে কাতজ বলেন, `আমি ইরানি শাসককে সতর্ক করে দিচ্ছি- যুদ্ধাপরাধ এবং ইসরায়েলি বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রাখলে তাকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।’এই হুঁশিয়ারির মধ্যে নতুন করে উত্তেজনা বাড়তে শুরু করেছে মধ্যপ্রাচ্যে। তেহরান এবং তেলআবিবের মধ্যে পাল্টাপাল্টি হুমকি‑ধমকি এবং হামলার প্রেক্ষাপটে এমন বক্তব্যকে বিশেষজ্ঞরা একটি সরাসরি যুদ্ধ বার্তার শামিল হিসেবে দেখছেন।এদিকে কানাডায় অনুষ্ঠিত জি৭ সম্মেলন থেকে ফিরে যাওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি ইরানের সঙ্গে কোনো যুদ্ধবিরতি চান না। বরং তিনি চান একটি স্থায়ী এবং বাস্তব চুক্তি, যার মাধ্যমে ইরান পরমাণু অস্ত্রের পথ চিরতরে ত্যাগ করবে।ট্রাম্প আরও বলেন, আমি কখনোই যুদ্ধবিরতির কথা বলিনি। আমি চাই, এই সমস্যার একটি পূর্ণাঙ্গ সমাপ্তি হোক। অর্থাৎ ইরানকে অবশ্যই পরমাণু অস্ত্র ত্যাগ করতে হবে। তিনি এ মন্তব্য করেন এয়ার ফোর্স ওয়ানে থাকা অবস্থায়, ওয়াশিংটনের উদ্দেশ্যে যাত্রার পথে।পর্যবেক্ষকরা বলছেন, নেতানিয়াহুর সরকারের কড়া অবস্থান এবং ট্রাম্পের স্থায়ী চুক্তির আকাঙ্ক্ষা- দুটি ভিন্ন কৌশল হলেও উভয়ের লক্ষ্য ইরানকে পরমাণু কর্মসূচি থেকে বিরত রাখা। তবে হুমকি আর কূটনীতির এই মিশ্র বার্তা মধ্যপ্রাচ্যে সংঘাত আরও জটিল করে তুলছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এক ভারতীয় নাগরিকসহ ৩ জনকে পুশইন করল বিএসএফ
এক ভারতীয় নাগরিকসহ ৩ জনকে পুশইন করল বিএসএফ

যশোরের শার্শা সীমান্ত দিয়ে রাতের অন্ধকারে তিনজনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর মধ্যে একজন ভারতীয় নাগরিকও রয়েছে।শনিবার Read more

কুমিল্লায় সীমান্ত দিয়ে মানব পাচারের সময় আটক ৫
কুমিল্লায় সীমান্ত দিয়ে মানব পাচারের সময় আটক ৫

কুমিল্লার বুড়িচং সীমান্ত এলাকা দিয়ে ভারতে মানব পাচারের সময় তিন বাংলাদেশি নাগরিক ও দুই মানব পাচারকারীকে আটক করেছে বিজিবি। এ Read more

দুপুরের মধ্যে ঢাকাসহ ১১ অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
দুপুরের মধ্যে ঢাকাসহ ১১ অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

ঢাকাসহ দেশের ১১ অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অফিস।রোববার (১৩ জুলাই) Read more

কুলিয়ারচরে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় গ্রেপ্তার ২
কুলিয়ারচরে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় গ্রেপ্তার ২

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় মো. মঈন উদ্দিন (৪৮) ও মো. মগল মিয়া (৪৬) নামের দুইজনকে Read more

আত্মশুদ্ধি সমাজ ও রাষ্ট্রের উন্নতির মূল চাবিকাঠি: ড. খালিদ হোসেন
আত্মশুদ্ধি সমাজ ও রাষ্ট্রের উন্নতির মূল চাবিকাঠি: ড. খালিদ হোসেন

অন্তর্বর্তী সরকারের সাবেক ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ব্যক্তি পরিবর্তনের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের কাঙ্ক্ষিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন