অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও বিক্রি এবং ওজনে কারচুপির অভিযোগে কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর বাজারের ‘হাসি-খুশি মিষ্টান্ন ভাণ্ডার’কে দুই হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১৭ জুন) বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার শারমীন। অভিযানে তাকে সহায়তা করেন মেঘনা থানা পুলিশের একটি টিম।অভিযানের সময় দেখা যায়, দোকানটিতে মিষ্টি তৈরির ন্যূনতম স্বাস্থ্যবিধিও মানা হচ্ছে না। মিষ্টি রাখা হয়েছে খোলা অবস্থায়, উৎপাদন ও পরিবেশনের জায়গা অপরিচ্ছন্ন ও নোংরা। সবচেয়ে উদ্বেগজনক বিষয়, বিক্রয়ের সময় প্রতিনিয়ত ওজনে কারচুপি করা হচ্ছে। ভোক্তা অধিকারকে চরমভাবে অবহেলা করায় প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৬ ধারা অনুযায়ী এ জরিমানা করা হয়।অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার শারমীন সময়ের কণ্ঠস্বরকে বলেন, ‘অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও ওজনে কারচুপি-দুইটিই গুরুতর অপরাধ। এসব অনিয়ম ভোক্তার স্বাস্থ্য ও অধিকারকে হুমকির মুখে ফেলে। আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি, জনস্বার্থে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।’ এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নৌবাহিনীর যুদ্ধজাহাজ
বরিশালে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নৌবাহিনীর যুদ্ধজাহাজ

মহান বিজয় দিবস উপলক্ষ্যে বরিশালে প্রদর্শিত হয়েছে ‘নৌবাহিনীর যুদ্ধজাহাজ বোনৌজা অদম্য’। যা দেখতে জনসাধারণের উপচে পরা ভিড় লক্ষ করা গেছে। Read more

জীবননগরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক ১
জীবননগরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক ১

চুয়াডাঙ্গার জীবননগরে মাদ্রাসার এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিহাব নামে একজনকে আটক করেছে পুলিশ।তিন দিন আগে জীবননগর পৌরসভার নতুন তেতুলিয়া গ্রামে Read more

যুক্তরাষ্ট্রের মাইনর লিগে খেলবেন সাকিব
যুক্তরাষ্ট্রের মাইনর লিগে খেলবেন সাকিব

এবার যুক্তরাষ্ট্রের মাইনর ক্রিকেট লিগে নাম লেখালেন সাকিব আল হাসান। এই টুর্নামেন্টে আটলান্টা ফায়ারের হয়ে খেলবেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার।গতকাল Read more

বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী শমশের আলী মারা গেছেন
বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী শমশের আলী মারা গেছেন

বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ও গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য, প্রফেসর এমিরেটাস ড. এম Read more

সবজি-মুরগির দাম চড়া, কমেনি মরিচের দামও
সবজি-মুরগির দাম চড়া, কমেনি মরিচের দামও

ঢাকার বাজারে সবজির দাম কিছুতেই কমছে না। কয়েক সপ্তাহ ধরেই বাড়তি দামে বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের সবজি। মৌসুম ফুরিয়ে Read more

খালেদা জিয়ার প্রত্যাবর্তন ঘিরে ডিএমপির বিশেষ নির্দেশনা
খালেদা জিয়ার প্রত্যাবর্তন ঘিরে ডিএমপির বিশেষ নির্দেশনা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীতে বিশেষ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা নেওয়া হয়েছে। আগামীকাল মঙ্গলবার (০৬ মে) সকাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন