গাজীপুরের কাশিমপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত চক্রের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থেকে দেশি-বিদেশি অস্ত্রসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।মঙ্গলবার (১৭ জুন) রাত ২টা ১৫ মিনিটে মহানগরীর কাশিমপুরের ২ নম্বর ওয়ার্ডের লতিফপুর এলাকার মাদার গেইট তিন রাস্তার মোড়ের সামনের পাকা রাস্তার উপর ডাকাতির প্রস্তুতি চলছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটককৃতরা হলো- ফয়সাল, সবুজ ইসলাম, আনারুল ইসলাম রানা, খলিল শেখ, সোহেল বাবু এবং শান্ত শাহ।আটককৃতদের কাছ থেকে কালো রংয়ের প্লাস্টিকের বাটসহ ১টি চাইনিজ কুড়াল, ২টি স্টিলের চাপাতি ও ২টি স্টিলের চাকুসহ ডাকাতির কাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, ‘গতকাল রাতে ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাতকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদের ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি, আওতার বাইরে যারা
ঈদের ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি, আওতার বাইরে যারা

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।বুধবার (০৭ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ Read more

বরিশালে নদীতে গোসলে নেমে মামা-ভাগ্নির মৃত্যু
বরিশালে নদীতে গোসলে নেমে মামা-ভাগ্নির মৃত্যু

মেঘনা নদীর শাখা বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়া গ্রামের অপু চৌধুরীর স্ব-মিল সংলগ্ন এলাকার নদীতে মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে Read more

২০ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
২০ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি

আজ শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, ৫ আশ্বিন ১৪৩২ বাংলা, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

শেকৃবির এগ্রিকার্নিভাল ১.০: আনন্দ আর ঐতিহ্যের মেলবন্ধন
শেকৃবির এগ্রিকার্নিভাল ১.০: আনন্দ আর ঐতিহ্যের মেলবন্ধন

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) মেতেছিল এক আনন্দময় উৎসবে "এগ্রিকার্নিভাল ১.০"। দিনভর নানা রঙের আর ঢঙে সেজেছিল সবুজ চত্বর, যেখানে শিক্ষক Read more

ভারতের ওপর ফের শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প
ভারতের ওপর ফের শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প

রাশিয়ার তেল কেনা অব্যাহত রাখলে ভারতের ওপর নতুন করে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, নয়াদিল্লি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন