বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে একটি মাছ ধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার (১৬ জুন) সন্ধ্যায় পটুয়াখালী কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে।মঙ্গলবার (১৭ জুন) দুপুরে স্থানীয় জেলেরা ভাসমান অবস্থায় ৪ জেলেকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।আহত জেলেরা হলেন- আলকাচ মাঝি (২৫), খায়রুল ইসলাম (২৫), রাসেল (২৭) ও শামিম হাসান (৩৫)। এরা সকলেই কুয়াকাটা পৌরসভার বিভিন্ন এলাকার বাসিন্দা।এর আগে, গতকাল সন্ধ্যায় বঙ্গোপসাগরের পায়রা বন্দর এলাকা খাম্বা বয়ার পশ্চিমে ট্রলার ডুবির ঘটনা ঘটে। এ সময় ট্রলারে থাকা ৪ জেলে সমুদ্রে পড়ে যান। সমুদ্রে ১৮ ঘণ্টা ভেসে থাকার পরে ৩ জেলে তুফানিয়া নামক একটি চরে ওঠেন। অপরজনকে সমুদ্রে ভাসতে দেখে জেলেরা তাদের ট্রলারে তুলে নেন।আহত জেলে শামিম বলেন, ‘গতকাল সন্ধ্যায় মাছ শিকারের জন্য বঙ্গোপসাগরে গেলে হঠাৎ ঝড়ের কবলে পড়ে ট্রলাটি ডুবে যায়। আমরা ৩ জন বয়া ও ফ্লুট নিয়ে সমুদ্রে ভেসে একটি চরে গিয়ে মাটি উঠি। পরে হুঁশ হয়ে দেখি কুয়াকাটা হাসপাতালে আছি।’ট্রলার মাঝি আলকাচ বলেন, ‘সমুদ্রে পড়ে গেলে আমাকে একটি ট্রলারে উঠিয়ে নেয়। পরে অন্যদের অনেক খোঁজাখুঁজির পরে আজ সংবাদ পাই তারা তুফানিয়া নামক একটি চড়ে ওঠেন।’কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে কমিউনিটি মেডিকেল অফিসার রিয়াজ হোসেন বলেন, ‘আহত অবস্থায় সকালে ৩ জেলে হাসপাতালে আসেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, তবে সকলেই সুস্থ রয়েছেন।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আগস্টে ইন্দোনেশিয়া সফরের সম্ভাবনা অধ্যাপক ইউনূস
আগস্টে ইন্দোনেশিয়া সফরের সম্ভাবনা অধ্যাপক ইউনূস

আগামী আগস্টে ইন্দোনেশিয়ায় একটি সরকারি সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের। বাংলাদেশ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম দেশটির Read more

নাটোরে সাবেক এমপি শিমুলের বিরুদ্ধে জেলারকে প্রাণনাশের হুমকির অভিযোগ
নাটোরে সাবেক এমপি শিমুলের বিরুদ্ধে জেলারকে প্রাণনাশের হুমকির অভিযোগ

নাটোর কারাগারের জেলার শেখ মো. রাসেলকে স্বপরিবারে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নাটোর-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শফিকুল Read more

‘খালেদা জিয়াকে বরণ করতে প্রস্তুত ঢাকা মহানগর উত্তর বিএনপি’
‘খালেদা জিয়াকে বরণ করতে প্রস্তুত ঢাকা মহানগর উত্তর বিএনপি’

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বরণ Read more

নির্বাচন হলে দেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হবে: সেনাসদর
নির্বাচন হলে দেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হবে: সেনাসদর

দেশের জনগণের মতো সেনাবাহিনীও চায় সরকারের রূপরেখা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক। নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা Read more

নিউইয়র্কে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করলেন আখতার হোসেন
নিউইয়র্কে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করলেন আখতার হোসেন

নিউইয়র্কে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য (এনসিপি) সচিব আখতার হোসেন। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় Read more

পাকুন্দিয়ায় এসিল্যান্ড, ওসি, সাংবাদিকসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা
পাকুন্দিয়ায় এসিল্যান্ড, ওসি, সাংবাদিকসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ঈদগাহ মাঠের পরিচালনা কমিটির বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে কমিটির কার্যক্রম স্থগিত করে নতুন করে আহবায়ক কমিটি করায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন