ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের শহর তাবরিজের আকাশসীমায় ইসরায়েলের একটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা। মঙ্গলবার (১৭ জুন) প্রাদেশিক সংকট ব্যবস্থাপনা সংস্থার মহাপরিচালক মজিদ ফারশির বরাত দিয়ে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।প্রতিবেদনে আরও বলা হয়, একই সময় তাবরিজের আকাশে থাকা আরও দুটি ইসরায়েলি ড্রোনও গুলি করে ধ্বংস করা হয়েছে। ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এটি চতুর্থবারের মতো কোনো এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনা।এর আগে, গত ১৩ জুন ইসরায়েল ইরানের অভ্যন্তরে বেশ কয়েকটি স্থানে হামলা চালায়, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল দেশটির সামরিক ও কৌশলগত অবকাঠামো লক্ষ্য করে পরিচালিত হামলা। ওইসব হামলায় নিহত হন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাঘেরি, বিপ্লবী রক্ষীবাহিনীর প্রধান মেজর জেনারেল হোসেন সালামি এবং খাতাম আল-আনবিয়ার তৎকালীন কমান্ডার জেনারেল গোলামআলি রশিদ।এই ঘটনার পরপরই খামেনি আলি শাদমানিকে খাতাম আল-আনবিয়ার নতুন প্রধান হিসেবে নিযুক্ত করেন এবং তাকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেন। তবে সম্প্রতি ইসরায়েল দাবি করেছে, তেহরানে এক হামলায় আলি শাদমানিও নিহত হয়েছেন। যদিও ইরান এখনো আনুষ্ঠানিকভাবে এ দাবির সত্যতা স্বীকার করেনি।স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক হামলার পর ইরান পুরো দেশে বাড়তি সতর্কতায় রয়েছে এবং প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ প্রস্তুতিতে রাখা হয়েছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শান্তি আলোচনায় আজ মালয়েশিয়ায় বৈঠকে বসছে থাইল্যান্ড-কম্বোডিয়া
শান্তি আলোচনায় আজ মালয়েশিয়ায় বৈঠকে বসছে থাইল্যান্ড-কম্বোডিয়া

সীমান্তে যুদ্ধ থামানো ও অস্ত্রবিরতিতে পৌঁছাতে মালয়েশিয়ায় আলোচনায় বসতে যাচ্ছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। সোমবার (২৮ জুলাই) এই শান্তি আলোচনায় মালয়েশিয়ার Read more

আবারও ইনজুরিতে দিবালা
আবারও ইনজুরিতে দিবালা

ইনজুরি থেকে ফিরেই নিজের হারানো ছন্দ ফিরে পেয়েছিলেন আর্জেন্টাইন তারকা ফুটবলার পাউলো দিবালা। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে রোমার জয়ে গোল-অ্যাসিস্টে অবদান Read more

যশোরে দুলা ভাইয়ের ঘের থেকে শ্যালকের মাছ লুট
যশোরে দুলা ভাইয়ের ঘের থেকে শ্যালকের মাছ লুট

পারিবারিক বিরোধের জের ধরে আপন দুলা ভাইয়ের মাছের ঘের থেকে প্রায় একশ' মনের মত মাছ ধরে নিয়ে গেছে আপন শ্যালক। Read more

মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধ ঘিরে নির্দেশনা
মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধ ঘিরে নির্দেশনা

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে ১৩ থেকে ১৫ Read more

জনগণের হাসপাতাল জনগণেরই হতে হবে: শাহজাহান চৌধুরী
জনগণের হাসপাতাল জনগণেরই হতে হবে: শাহজাহান চৌধুরী

সরকারি হাসপাতাল গরিব ও সাধারণ মানুষের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য আশ্রয়স্থল — আর সেখানে কোনো গাফিলতি মানেই মানুষের জীবন নিয়ে সরাসরি Read more

ধামইরহাটে ১৬০ বস্তা সার বোঝাই ট্রাক্টর জব্দ
ধামইরহাটে ১৬০ বস্তা সার বোঝাই ট্রাক্টর জব্দ

নওগাঁর ধামইরহাট উপজেলায় সরকারি ১৬০ বস্তা স্যার বোঝাই একটি ট্রাক্টর জব্দ করেছে থানা পুলিশ। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) রাত ১০টায় ধামইরহাট সোনালী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন