ভোলার মনপুরায় গলায় ফাঁস দেওয়া তানিয়া (২০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যা।মঙ্গলবার (১৭ জুন) রাত ২টার দিকে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের সাকুচিয়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত ওই গৃহবধূ ওই গ্রামের ইউনুস মিয়ার মেয়ে এবং ১ সন্তানের জননী।নিহতের বাবা ইউনুস মিয়া জানান, দেড় বছর আগে একই উপজেলার চর জহিরউদ্দিন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইসলাম মাঝির ছেলে সজিবের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় তানিয়ার। বিয়ের পর থেকে তাদের সংসার জীবন সুখের ছিল। ২ মাস আগে তানিয়ার একটি ছেলে সন্তান হয়। নাতির আকিকা অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে জানতে পারেন, মেয়ে জামাই সজিব তার ফুফাতো বোনের সঙ্গে প্রেমের সম্পর্ক জড়িয়েছেন। এ নিয়ে সজিবের সঙ্গে প্রায় সময়ে ঝগড়া হয় তানিয়ার। এছাড়াও প্রেমের সম্পর্ক থেকে সরে আসতে বললে তাকে মারধরও করা হয়। পরে গেল ১০ জুন বিকেলে তানিয়া বেড়াতে আসেন বাবার বাড়িতে। পরে গতকাল রাতে সজিব তাদের বাসায় আসে এবং রাতের খাওয়া শেষ করে সবাই ঘুমিয়ে পড়লে রাত ২টার দিকে নাতির কান্নায় ঘুম ভেঙে তানিয়ার মা তানিয়াকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পেয়ে ডাক চিৎকার দেন।তানিয়ার বাবা ইউনুস মিয়া সময়ের কণ্ঠস্বরকে জানান, মেয়ের সুখের কথা চিন্তা করে জামাই যখন যা চেয়েছে, তাই দিয়েছি। তার পরেও আমার আদরের মেয়েকে বাঁচতে দিলো না। আমার মেয়েকে হত্যা করা হয়েছে। আমি এই ঘটনার উপযুক্ত বিচার চাই।এদিকে, তানিয়ার লাশ রেখে তার স্বামী সজিব পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে আটক করে থানা হেফাজতে নেয়।তানিয়ার বাবা ইউনুস মিয়া সময়ের কণ্ঠস্বরকে জানান, মেয়ের সুখের কথা চিন্তা করে জামাই যখন যা চেয়েছে, তাই দিয়েছি। তার পরেও আমার আদরের মেয়েকে বাঁচতে দিলো না। আমার মেয়েকে হত্যা করা হয়েছে। আমি এই ঘটনার উপযুক্ত বিচার চাই।এদিকে, তানিয়ার লাশ রেখে তার স্বামী সজিব পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে আটক করে থানা হেফাজতে নেয়।তানিয়ার বাবা ইউনুস মিয়া সময়ের কণ্ঠস্বরকে জানান, মেয়ের সুখের কথা চিন্তা করে জামাই যখন যা চেয়েছে, তাই দিয়েছি। তার পরেও আমার আদরের মেয়েকে বাঁচতে দিলো না। আমার মেয়েকে হত্যা করা হয়েছে। আমি এই ঘটনার উপযুক্ত বিচার চাই।এদিকে, তানিয়ার লাশ রেখে তার স্বামী সজিব পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে আটক করে থানা হেফাজতে নেয়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে দূতাবাসের জরুরি সতর্কবার্তা
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে দূতাবাসের জরুরি সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রের ভিসা থাকলেই দেশটিতে প্রবেশের নিশ্চয়তা পাওয়া যায় না বলে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস।শনিবার (২৮ মার্চ) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক Read more

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ৬৬৪
ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ৬৬৪

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও ৬৬৪ জন ডেঙ্গু Read more

নানা বাড়ি যাওয়া হল না আপনের, সড়কে ঝরল প্রাণ
নানা বাড়ি যাওয়া হল না আপনের, সড়কে ঝরল প্রাণ

যশোরের শার্শায় মোটরসাইকেলের সাথে আলমসাধুর সামনাসামনি ধাক্কায় বাইক চালকের মৃত্যু হয়েছে।রবিবার (১২ অক্টোবর) দুপুরে জামতলা শার্শা সড়কের লাউতাড়া মোড়ে ঘটনাটি ঘটেছে Read more

মেঘনায় হেরিংবন সড়কের বেহাল দশা, ভোগান্তিতে ৬ গ্রামের মানুষ
মেঘনায় হেরিংবন সড়কের বেহাল দশা, ভোগান্তিতে ৬ গ্রামের মানুষ

কুমিল্লার মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মহেশখোলা উচ্চ বিদ্যালয় থেকে আ. কাদির মোল্লার বাড়ি পর্যন্ত প্রায় ২৫০ মিটার হেরিংবন সড়কটি এখন Read more

গাজায় ত্রাণ ফেলতে শুরু করেছে বেলজিয়াম
গাজায় ত্রাণ ফেলতে শুরু করেছে বেলজিয়াম

অবরুদ্ধ গাজা উপত্যকায় আকাশপথে ত্রাণ ফেলতে শুরু করেছে বেলজিয়াম।দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সামরিক বিমান থেকে তারা মানবিক ত্রাণ পৌঁছাচ্ছে। কাতারভিত্তিক Read more

যশোর হাসপাতালে আধুনিক এক্সরে মেশিন যুক্ত, তিন মিনিটে মিলবে রিপোর্ট
যশোর হাসপাতালে আধুনিক এক্সরে মেশিন যুক্ত, তিন মিনিটে মিলবে রিপোর্ট

যশোরের চৌগাছা উপজেলার ফুলসারা গ্রামের মতিয়ার রহমান (৪৫) দীর্ঘদিন কোমরের যন্ত্রনায় ভুগছেন।রবিবার (১০ আগস্ট) এসেছিলেন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন