আশাবাদ ব্যক্ত করে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ বলেন, আগামী জুলাই মাসের মধ্যেই ‘জুলাই সনদ’ তৈরি করা যাবে। এজন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন তিনি।আজ মঙ্গলবার (১৭ জুন) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের শুরুতে আশা ব্যক্ত করেন। তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশন সংকল্পবদ্ধ যে আমরা জুলাই মাসের মধ্যেই জাতীয় সনদ তৈরি করতে পারব। সে ক্ষেত্রে আপনারা যে সহযোগিতা দেখাচ্ছেন সে জন্য রাজনীতিক দলগুলোর প্রতি এবং রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা।আলী রীয়াজ বলেন, আমরা আশা করছি প্রক্রিয়া অব্যাহত থাকলে, আমাদের পক্ষে অভীষ্ট লক্ষ্য অর্জন করা সম্ভব। আমরা চেষ্টা করছি সমস্ত বিষয়গুলোতে যাতে আমরা সকলে একমত না হলেও সামগ্রিকভাবে বিভিন্ন বিষয়ে মতে আসতে পারি।জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি বলেন, সব বিষয়ে আমরা হয়তো একমত হতে পারব না, কিন্তু তারপরেও আমরা জাতি এবং রাষ্ট্রের স্বার্থে যেন খানিকটা ছাড় দিয়ে এক জায়গায় আসতে পারি। সবগুলো বিষয়ে শেষ করতে পারব এমন নিশ্চয়তা নেই।আলী রীয়াজ এ বৈঠকে সভাপতিত্ব করছেন। বৈঠক রয়েছেন কমিশনের সদস্য বিচারপতি এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, আইয়ুর মিয়া, ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পিলখানা বিদ্রোহ: বিডিআরের আরও ৪০ জওয়ানের জামিন
পিলখানা বিদ্রোহ: বিডিআরের আরও ৪০ জওয়ানের জামিন

পিলখানা বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় কারাগারে আটক আরও ৪০ বিডিআর জওয়ান জামিন পেয়েছেন।ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক ইব্রাহিম Read more

রাতে ঘুম না এলে মহানবী (সা.) যে দোয়া পড়তেন
রাতে ঘুম না এলে মহানবী (সা.) যে দোয়া পড়তেন

ব্যস্তময় জীবনে অনেকেরই রাতে সঠিক সময়ে ঘুম না আসার সমস্যা রয়েছে। বিছানায় এপাশ-ওপাশ করছেন আর চোখের পাতা এক হচ্ছে না। Read more

কুড়িগ্রামে চুরি হওয়া অটোরিকশাসহ যুবক গ্রেফতার
কুড়িগ্রামে চুরি হওয়া অটোরিকশাসহ যুবক গ্রেফতার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ব্যাটারীচালিত অটোরিকশাসহ জাকির হোসেন (২৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ নভেম্বর) অটোরিকশার মালিক গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে Read more

১ কোটি ৩০ লাখ টাকা নিয়ে নিখোঁজ জনতা ব্যাংকের ম্যানেজার খালেদ
১ কোটি ৩০ লাখ টাকা নিয়ে নিখোঁজ জনতা ব্যাংকের ম্যানেজার খালেদ

এক কোটি ৩০ লাখ টাকা নিয়ে নিখোঁজ হয়েছেন জনতা ব্যাংক পিএলসি পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী শাখার ব্যবস্থাপক (ম্যানেজার) খালেদ সাইফুল্লাহ। রোববার Read more

ফের ভারত-পাকিস্তানের মধ্যে নিয়ন্ত্রণরেখায় গোলাগুলি
ফের ভারত-পাকিস্তানের মধ্যে নিয়ন্ত্রণরেখায় গোলাগুলি

পাকিস্তান ও ভারতের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। ভারত দাবি করেছে, পাকিস্তানি সেনারা নিয়মিত নিয়ন্ত্রণরেখা বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘন করে Read more

কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত
কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

হাজারো মুসুল্লীর অংশগ্রহণে কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। ১৮২৮ সালে প্রথম অনুষ্ঠিত জামাতের হিসাবে এটি হবে ঈদুল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন