বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর গঠনতন্ত্র, নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলায় সহিংসতা অভিযোগে পুলিশ তাঁকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।সোমবার (১৬ জুন) রাত ১০টার দিকে বিএনপির কেন্দ্রীয় ‘মিডিয়া সেল’ পরিচালিত ফেসবুক পেজে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পারভেজ আহমেদের বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, গাজীপুর জেলা বিএনপি, কালিয়াকৈর উপজেলা বিএনপির সদস্য পারভেজ আহমেদ দীর্ঘদিন ধরে দলের নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রমে লিপ্ত ছিলেন। তাঁর এসব কর্মকাণ্ড বিএনপির গঠনতন্ত্রের স্পষ্ট লঙ্ঘন। এসব অভিযোগের যথাযথ তদন্তে সন্তোষজনক প্রমাণ পাওয়ার পর, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে প্রাথমিক সদস্যপদসহ বিএনপির সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।বহিষ্কার আদেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষর রয়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।বহিষ্কারের ঘোষণার পরপরই কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। একাংশ এই সিদ্ধান্তকে সময়োপযোগী ও দলীয় শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সাহসী পদক্ষেপ হিসেবে প্রশংসা করেন, অন্যদিকে অনেকেই একে তড়িঘড়ি, পূর্ব পরিকল্পনাহীন বলে মন্তব্য করেছেন।অন্যদিকে, নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার পর বিএনপির অভ্যন্তরে যে উত্তেজনা বিরাজ করছে, তারই অংশ হিসেবে সহিংসতা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের হওয়া মামলায় পারভেজ আহমেদকে প্রধান আসামি করা হয়।পুলিশ জানায়, গত ১৪ জুন উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণার পর ১৫ জুন রোববার দুপুরে বিএনপির একদল নেতাকর্মী খাড়াজোড়া ফ্লাইওভারের নিচে আনন্দ মিছিল বের করেন। তখন পূর্বপরিকল্পিতভাবে সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদের নেতৃত্বে তাঁর অনুসারীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মিছিলের ওপর অতর্কিত হামলা চালায়। সেই সঙ্গে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়, যাতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলার ফলে আকছের মন্ডল নামে একজন নেতাকর্মী গুরুতর আহত হন। বর্তমানে তিনি কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। হামলায় আরও অন্তত ২০-৩০ জন বিএনপি কর্মী আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।মামলার এজাহারে বলা হয়, পারভেজ আহমেদের নেতৃত্বে অন্তত ২০-৩০ জন অজ্ঞাত সহযোগী এই হামলায় অংশ নেন। আকছের মন্ডলের মাথায় আঘাত করে মারাত্মক জখম করেন। এ ছাড়া এলোপাতাড়ি মারধর ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে মিছিলটি ছত্রভঙ্গ করে দেওয়া হয়।কালিয়াকৈর থানায় দায়ের হওয়া মামলায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩/৪/৬ ধারা যুক্ত করা হয়েছে। পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে পারভেজ আহমেদের সংশ্লিষ্টতা নিশ্চিত হওয়া গেছে। তাঁকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে, একইসঙ্গে রিমান্ড আবেদন করা হয়েছে।পুলিশ আরও জানায়, আসামি জামিনে মুক্তি পেলে মামলার তদন্ত প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে কারাগারে রাখার আবেদন জানানো হয়েছে আদালতের কাছে।ঘটনার রাতেই কালিয়াকৈর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে হিজলতলী এলাকা থেকে পারভেজ আহমেদকে গ্রেফতার করা হয়।এ বিষয়ে কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) যোবায়ের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুনপাড়া সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া গুলিতে মো. আজাদ (২৬) নামের এক যুবক গুরুতর আহত Read more

শ্রমিক লীগ নেতা থেকে যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক!
শ্রমিক লীগ নেতা থেকে যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক!

বাংলাদেশ যুব অধিকার পরিষদ পাবনা জেলা শাখার আওতাধীন চাটমোহর উপজেলা শাখার আংশিক কমিটি অনুমোদন দিয়েছে দলটির পাবনা জেলা শাখার সভাপতি Read more

আনোয়ারায় নির্মাণাধীন খাদ্য গুদাম ঘুরে দেখলেন খাদ্য উপদেষ্টা
আনোয়ারায় নির্মাণাধীন খাদ্য গুদাম ঘুরে দেখলেন খাদ্য উপদেষ্টা

চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন ৫০০ মেট্রিকটন ধারণক্ষমতা সম্পন্ন খাদ্য গুদাম পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আলী Read more

সৌদিতে ডিজিটাল হজ পারমিট পাবেন যারা
সৌদিতে ডিজিটাল হজ পারমিট পাবেন যারা

আবাসিক কর্মীদের জন্য ডিজিটাল হজ পারমিট চালু করেছে সৌদি আরব। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) তরফ থেকে জানানো হয়, হজ মৌসুমে Read more

নেপালে প্রধান দলগুলোর পার্লামেন্ট পুনর্বহালের দাবি
নেপালে প্রধান দলগুলোর পার্লামেন্ট পুনর্বহালের দাবি

দুর্নীতিবিরোধী গণঅভ্যুত্থানে উত্তাল নেপালে নতুন সংকট দেখা দিয়েছে। বিক্ষোভ-সহিংসতার জেরে ভেঙে দেওয়া পার্লামেন্ট পুনর্বহালের দাবি জানিয়েছে দেশটির প্রধান রাজনৈতিক দলগুলো। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন