ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের হাইফা শহরে অবস্থিত একটি প্রধান তেল শোধনাগার বন্ধ হয়ে গেছে। খবর টাইমস অব ইসরায়েল’র।তেল পরিশোধনাগরটি পরিচালনা করা প্রতিষ্ঠান বাজান গ্রুপ এক বিবৃতিতে জানায়, ইরানের মিসাইল হামলার কারণে তাদের সব সব অবকাঠামো বন্ধ হয়ে গেছে। পরিশোধনাগারে মিসাইলের আঘাতে তিনজন নিহতও হয়েছেন বলে নিশ্চিত করে বাজান।তেলআবিব স্টক এক্সচেঞ্জকে দেয়া এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, পরিশোধনাগারের অবকাঠামো ক্ষতিগ্রস্ত এবং বিদ্যুৎ কেন্দ্র বেশ ক্ষতিগ্রস্ত হওয়ায়, পরিশোধনাগার এবং এর সঙ্গে অন্যান্য কোম্পানিগুলো সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। আমরা এখন বিদ্যুৎ ফিরিয়ে আনার চেষ্টা করছি।ইসরায়েলের উত্তরে হাইফা উপসাগরের ঘনবসতিপূর্ণ অঞ্চলে অবস্থিত বজান তেল শোধনাগারটি। এই স্থাপনাটি দীর্ঘদিন ধরেই একটি সম্ভাব্য হামলার লক্ষ্য হিসেবে চিহ্নিত ছিল।  যদিও অতীতে কখনও এটি সরাসরি হামলার শিকার হয়নি।স্থানীয় বাসিন্দা, পরিবেশ কর্মী এবং অন্যান্যরা দীর্ঘদিন ধরে বাজান স্থাপনাটি বন্ধ করে অন্যত্র স্থানান্তরের জন্য দাবি জানিয়ে আসছিলেন। এটি ওই এলাকায় ব্যাপক দূষণ সৃষ্টি করে এবং প্ল্যান্টে আঘাত হলে ভয়াবহ পরিণতি হতে পারে।পরবর্তীতে ২০২২ সালে সরকার সিদ্ধান্ত নেয় ২০৩০ সালের মধ্যে এই স্থাপনাটি স্থানান্তর করা হবে। সাইটের সংলগ্ন বিশাল তেল ট্যাঙ্কগুলোর একটি সারি অপসারণের কাজ এই বছর শুরু হওয়ার কথা ছিল।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরগুনায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী-সতীন-জামাইয়ের মৃত্যুদন্ড
বরগুনায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী-সতীন-জামাইয়ের মৃত্যুদন্ড

বরগুনায় যৌতুকের দাবীতে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যা করার দায়ে স্বামী, সতিন ও মেয়ের জামাইকে মৃত্যুদন্ড প্রদান করেছেন আদালত। একই Read more

গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত, শিশুসহ আহত ৩
গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত, শিশুসহ আহত ৩

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আনারপুরা ইউ-টার্নে যাত্রীবাহী বাস-অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় এক শিশুসহ আহত হয়েছে আরো Read more

হেফাজতে ইসলামকে লিগ্যাল নোটিশ এনসিপি নেত্রীসহ ৬ নারীর
হেফাজতে ইসলামকে লিগ্যাল নোটিশ এনসিপি নেত্রীসহ ৬ নারীর

নারীকে জনসভায় অবমাননার অভিযোগে হেফাজতে ইসলাম বাংলাদেশকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন নেত্রী ও তিন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। সোমবার Read more

জুলাই ঘোষণা হতে হবে ঐক্যমতের ভিত্তিতে: আহমেদ আযম খান
জুলাই ঘোষণা হতে হবে ঐক্যমতের ভিত্তিতে: আহমেদ আযম খান

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ‘জুলাই মাসকে ঐতিহাসিকভাবে ঘোষণা করতে হলে সেটি রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে হওয়া Read more

নড়াইলে প্রতিবেশীকে হত্যা, নারীসহ ৩ জনের যাবজ্জীবন
নড়াইলে প্রতিবেশীকে হত্যা, নারীসহ ৩ জনের যাবজ্জীবন

নড়াইলে জমি নিয়ে বিরোধে প্রতিবেশিকে হত্যার দায়ে এক নারীসহ ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন