চলতি বছরের ২৩ মে ভারতের প্রখ্যাত অভিনেতা মুকুল দেব প্রয়াত হন। তার আকস্মিক মৃত্যু ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে গভীর শোকের ছায়া ফেলে। তবে তার মৃত্যুর পরপরই নানা রকম গুঞ্জন ও প্রশ্ন উঠে আসে। এবার সেই সমস্ত জল্পনার অবসান ঘটালেন তার ছোট ভাই ও অভিনেতা রাহুল দেব। ভাইয়ের শেষ সময়ের কঠিন বাস্তবতা ও মৃত্যুর কারণ নিয়ে খোলামেলা কথা বললেন তিনি।একটি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাহুল জানান, মৃত্যুর আগে মুকুল প্রায় সাড়ে আট দিন ধরে আইসিইউ-তে ভর্তি ছিলেন। তার শারীরিক অবস্থার এমন অবনতির অন্যতম কারণ ছিল অসামঞ্জস্যপূর্ণ খাদ্যাভ্যাস।রাহুল বলেন, ‘শারীরিক যত্ন না নেওয়া ও খাওয়াদাওয়ার সঠিক নিয়ম না মানলেই এমন অবস্থা তৈরি হয়। শেষ চার-পাঁচ দিনে মুকুল একেবারেই খাওয়া বন্ধ করে দিয়েছিল।’ এই খারাপ খাদ্যাভ্যাসই ধীরে ধীরে তার শরীরকে দুর্বল করে তোলে।গুঞ্জন আছে, মৃত্যুর আগে মুকুল মানসিক অবসাদে ভুগছিলেন। তবে বিষয়টি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন রাহুল দেব। এনিয়ে কিছুটা বিরক্ত প্রকাশ করে তিনি বলেছেন,‘যারা এখন এসব বলছেন, তারা কখনো ওর খোঁজ নিতেন না। তারা বলছে, মুকুলের মানসিক অবস্থা ভালো ছিল না, অথচ সে হাফ ম্যারাথনে দৌড়েছে। ওর ওজন বেড়েছিল ঠিক, কিন্তু নিজের যত্ন না নিলে শরীরে তো তার প্রভাব পড়েই।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে আটক রেখে ধর্ষণ, আসামির যাবজ্জীবন
সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে আটক রেখে ধর্ষণ, আসামির যাবজ্জীবন

নওগাঁয় সপ্তম শ্রেণীর এক মাদ্রাসা শিক্ষার্থীকে আটক রেখে ধর্ষণ মামলায় আ: সালাম (৩৮) নামে এক আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। Read more

স্বপ্ন থেমে থাকেনি, ৪৮ বছর বয়সে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন সালেহা
স্বপ্ন থেমে থাকেনি, ৪৮ বছর বয়সে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন সালেহা

সপ্তম শ্রেণিতে পড়াকালীনই বিয়ের বন্ধনে আবদ্ধ হতে হয়েছিল সালেহা খাতুনকে। সংসারের দায়িত্ব নিয়ে গৃহস্থালির কাজে মনোযোগী হলেও তার মনে পড়ালেখা Read more

হাবিপ্রবিতে রেজাল্ট বৈষম্যের তদন্তে বিলম্ব: ভুক্তভোগী শিক্ষার্থীদের বিক্ষোভ
হাবিপ্রবিতে রেজাল্ট বৈষম্যের তদন্তে বিলম্ব: ভুক্তভোগী শিক্ষার্থীদের বিক্ষোভ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান সজীব কুমার রায়ের বিরুদ্ধে পরীক্ষার রেজাল্ট প্রদানের ক্ষেত্রে Read more

ইরানের সঙ্গে যুদ্ধে ৫০০ ইসরাইলি নিহত হয়েছে: বাকের গালিবাফ
ইরানের সঙ্গে যুদ্ধে ৫০০ ইসরাইলি নিহত হয়েছে: বাকের গালিবাফ

তেলআবিব ও তেহরানের সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধে ইসরাইলের কমপক্ষে ৫০০ জন নিহত হয়েছে। এমনটা দাবি করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ Read more

ববিতে রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পেলেন অধ্যাপক মুহসিন উদ্দীন
ববিতে রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পেলেন অধ্যাপক মুহসিন উদ্দীন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন অতিরিক্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন ইংরেজি বিভাগের অধ্যাপক মো. মুহসিন উদ্দীন।বুধবার (২০ মে) বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী Read more

সৌদিতে হাজিদের সঙ্গে প্রতারণা, ৪ চীনা নাগরিক গ্রেফতার
সৌদিতে হাজিদের সঙ্গে প্রতারণা, ৪ চীনা নাগরিক গ্রেফতার

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে জাল হজ প্যাকেজ প্রচারের অভিযোগে ৪ চীনা নাগরিককে গ্রেফতার করেছে সৌদি পুলিশ।বুধবার (৩০ এপ্রিল)পবিত্র মক্কায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন