দেশজুড়ে করোনাভাইরাস ও ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষায় বাড়তি সতর্কতার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। পরীক্ষাকেন্দ্রগুলোতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষভাবে কেন্দ্রগুলোতে মাস্ক পরা ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।সোমবার (১৬ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক জরুরি নির্দেশনায় এসব কথা বলা হয়েছে।নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরা বাধ্যতামূলক। একইসঙ্গে কেন্দ্রের প্রবেশপথে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। ডেঙ্গুর বিস্তার রোধে কেন্দ্রের ভেতরে ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং পরীক্ষা শুরুর আগে মশা নিধনের ওষুধ স্প্রে করতে হবে। এক্ষেত্রে স্থানীয় প্রশাসনের সহযোগিতা নেওয়ার কথাও বলা হয়েছে।নির্দেশনায় আরও বলা হয়েছে, পরীক্ষা কক্ষের আসন বিন্যাস যথাযথভাবে বোর্ডের নির্দেশনা অনুযায়ী করতে হবে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে মেডিকেল টিম সক্রিয় রাখতে হবে এবং সিভিল সার্জন বা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখতে হবে। একইসঙ্গে জনসচেতনতা বাড়াতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে স্বাস্থ্যবিধি মানা নিশ্চিত করতে হবে এবং পরীক্ষা কেন্দ্রের সামনে অভিভাবকদের ভিড় বা জটলা এড়াতে প্রচারণা চালাতে হবে।নির্দেশনায় পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থীসহ সবার প্রতি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।বোর্ডের ঘোষিত সূচি অনুযায়ী, এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে ২৬ জুন এবং চলবে ১০ আগস্ট পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা হবে ১১ থেকে ২১ আগস্ট।উল্লেখ্য, দেশে ২০২০ সালের শুরুর দিকে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর একাধিক দফায় সংক্রমণ বেড়ে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ে। পরিস্থিতি মোকাবেলায় সরকার নানা ধরনের বিধিনিষেধ আরোপ করলেও সংক্রমণ হ্রাস পাওয়ায় সেগুলোর অনেকটাই শিথিল করা হয়। তবে সাম্প্রতিক সময়ে সংক্রমণ আবার কিছুটা বেড়ে যাওয়ায় সরকার নতুন করে সতর্কতা নেওয়ার তাগিদ দিচ্ছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশ থেকে অশুভ দূর হয়েছে, যতটুকু আছে তাও চলে যাবে: প্রেস সচিব
দেশ থেকে অশুভ দূর হয়েছে, যতটুকু আছে তাও চলে যাবে: প্রেস সচিব

দেশ থেকে ইতোমধ্যে অমঙ্গল দূর হয়ে গেছে। আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের চেষ্টা করছি। যেটুকু অশুভ আছে, তাও দূর হয়ে যাবে Read more

চেলসিকে হারিয়ে ইতিহাস গড়ল ব্রাজিলিয়ান ক্লাব
চেলসিকে হারিয়ে ইতিহাস গড়ল ব্রাজিলিয়ান ক্লাব

ক্লাব বিশ্বকাপে ব্রাজিলের ক্লাবগুলো যেন ঝড় তুলেছে। ইউরোপের শক্তিশালী দলগুলো একের পর এক হেরে যাচ্ছে দক্ষিণ আমেরিকার এসব দলের কাছে। Read more

বেনাপোলে ৬০ লাখ ৪৫ হাজার টাকার ভায়াগ্রা পাউডার আটক
বেনাপোলে ৬০ লাখ ৪৫ হাজার টাকার ভায়াগ্রা পাউডার আটক

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৬০ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের ২০১ কেজি ৫০০ গ্রাম ভায়াগ্রা পাউডারের চালান আটক করেছে Read more

ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প
ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

ইরানের সঙ্গে গত দুইদিন বেশ ভালো আলোচনা হয়েছে বলে দাবি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থতিতে ইরানের বিদ্যুৎ কেন্দ্র Read more

শিক্ষিকাকে গণধর্ষণ, তিনজনের যাবজ্জীবন
শিক্ষিকাকে গণধর্ষণ, তিনজনের যাবজ্জীবন

কক্সবাজারে এক শিক্ষিকাকে পালাক্রমে গণধর্ষণের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০ লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছে নারী Read more

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন, হামলা-ভাঙচুর
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন, হামলা-ভাঙচুর

মাসজুড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদরে পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুর করেছে নিষিদ্ধ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন