যমুনা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৪১ হাজার ৯৮৯টি যানবাহন পারাপার করেছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ২৮ লাখ ২০ হাজার ২০০ টাকা।এদিকে ঈদের ১০ দিন পর সোমবারও (১৬ জুন) ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক দিয়ে রাজধানী ঢাকায় যাচ্ছে মানুষ। তবে আজ কোথাও যানজটের সৃষ্টি হয়নি। গত দুদিন যমুনা সেতুর দুই পাশেই যানজট ও ধীরগতির কারণে ভোগান্তিতে পড়তে ঢাকামুখী মানুষকে।যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, শনিবার (১৪ জুন) রাত ১২টা থেকে রোববার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪১ হাজার ৯৮৯টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৯ হাজার ১৮৯টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৬০ লাখ ৫১ হাজার ৭০০ টাকা। অপরদিকে ঢাকাগামী ২২ হাজার ৮০০টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীত টোল আদায় ১ কোটি ৬৭ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা।এ বিষয়ে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে দুইপাশেই ২টি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেলের জন্য পারাপার হচ্ছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নবীগঞ্জে টমটম-সিএনজি ভাড়া নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশত
নবীগঞ্জে টমটম-সিএনজি ভাড়া নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশত

হবিগঞ্জের নবীগঞ্জে টমটম ও সিএনজি ভাড়া নিয়ে বিরোধকে কেন্দ্র করে পূর্বঘোষণার মাধ্যমে চার গ্রামের লোকজনের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার Read more

কালিয়াকৈরে নাগরিকত্ব সনদে অতিরিক্ত ৭০ টাকা আদায়ের অভিযোগ
কালিয়াকৈরে নাগরিকত্ব সনদে অতিরিক্ত ৭০ টাকা আদায়ের অভিযোগ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ৫নং শ্রীফলতলী ইউনিয়ন পরিষদ থেকে নাগরিকত্ব সনদ সংগ্রহ করতে গিয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে।রোববার (৬ এপ্রিল) Read more

কারা সেফ এক্সিট চায় তা নাহিদকে স্পষ্ট করতে বললেন রিজওয়ানা হাসান
কারা সেফ এক্সিট চায় তা নাহিদকে স্পষ্ট করতে বললেন রিজওয়ানা হাসান

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে কারা সেফ এক্সিট নিতে চায় এটি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে পরিষ্কার করতে হবে বলে Read more

ব্যবসায়ী হত্যার দুদিন পর ভিডিও সামনে এনে ভিন্নখাতে নেয়ার চেষ্টা: যুবদল সভাপতি
ব্যবসায়ী হত্যার দুদিন পর ভিডিও সামনে এনে ভিন্নখাতে নেয়ার চেষ্টা: যুবদল সভাপতি

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগকে হত্যার দু’দিন পর ভিডিও সামনে এনে বিষয়টিকে ভিন্নখাতে নেয়ার চেষ্টা চলছে বলে মন্তব্য Read more

মেঘনা নদীতে ধরা পড়ল ২৯ কেজি ওজনের বিগহেড মাছ
মেঘনা নদীতে ধরা পড়ল ২৯ কেজি ওজনের বিগহেড মাছ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ২৯ কেজি ওজনের একটি বিশাল বিগহেড মাছ। রোববার (১৮ মে) সকাল ১১টার দিকে Read more

নাটোরে গোরস্থান থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার
নাটোরে গোরস্থান থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

নাটোরের বড়াইগ্রাম উপজেলার একটি গোরস্থান থেকে মাগুরা জেলার এক ইটভাটার ম্যানেজারের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ অক্টোবর) সকাল আটটার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন