সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে দায়েরকৃত মামলায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জর্জ কোর্টের সাবেক অতিরিক্ত পিপি শেখ মোজাহার কান্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ।রবিবার (১৫ জুন) দুপুরে কালিগঞ্জ উপজেলা সদরের নাজিমগঞ্জ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।কালিগঞ্জ থানার উপপরিদর্শক আব্দুর রহমান বলেন, ‘সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নাশকতা সৃষ্টির পরিকল্পনা’ অভিযোগে গত ১৩ জুন কালিগঞ্জ থানায় ৪২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৬০ থেকে ৭০ জনকে আসামি করে একটি মামলা (নম্বর: ৯) দায়ের করেন উপজেলার নলতা ইউনিয়নের ইন্দ্রনগর গ্রামের আকবর হোসেনের ছেলে মহিবুল্লাহ। মামলার এজাহারনামীয় আসামি শেখ মোজাহার হোসেন কান্টুকে গোপন সংবাদের ভিত্তিতে নাজিমগঞ্জ বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।তিনি আরো বলেন, গ্রেপ্তার মোজাহার হোসেন কান্টুকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে গাজীপুর সদরে মানববন্ধন
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে গাজীপুর সদরে মানববন্ধন

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে গাজীপুর সদর উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকেরা। কর্মসূচি থেকে সাংবাদিক Read more

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ Read more

দেশে একদিনে ৪ জনের করোনা পরীক্ষায় শনাক্ত ৩ জনের
দেশে একদিনে ৪ জনের করোনা পরীক্ষায় শনাক্ত ৩ জনের

সারাদেশে গত ২৪ ঘণ্টায় চারজনকে পরীক্ষা করে ৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে Read more

আলোচনা বা গবেষণার নামে মুক্তিযুদ্ধের গৌরবকে খাটো করা যাবে না: প্রধানমন্ত্রী
আলোচনা বা গবেষণার নামে মুক্তিযুদ্ধের গৌরবকে খাটো করা যাবে না: প্রধানমন্ত্রী

আলোচনা বা গবেষণার নামে মুক্তিযুদ্ধের গৌরবকে খাটো করা যাবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, অতীত ভুলে গেলে Read more

নিরপরাধ মানুষ হত্যাকারী অভিশপ্ত ও চিরজাহান্নামি
নিরপরাধ মানুষ হত্যাকারী অভিশপ্ত ও চিরজাহান্নামি

ইসলামে বড় অপরাধ ও পাপসমূহের একটি হলো নিরপরাধ মানুষ হত্যা বা খুন। মানুষের হক সম্পর্কিত সবচেয়ে বড় অপরাধ এটি। ইসলামে Read more

রক্ষণাবেক্ষণের অভাবে আমতলীর ৯৯টি লোহার সেতু এখন মৃত্যুফাঁদ
রক্ষণাবেক্ষণের অভাবে আমতলীর ৯৯টি লোহার সেতু এখন মৃত্যুফাঁদ

বরগুনার আমতলী উপজেলায় রক্ষণাবেক্ষণের অভাবে ৯৯টি লোহার সেতু বর্তমানে কার্যত মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। যেকোনো সময় এসব সেতু ধসে বড় ধরনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন