জনপ্রিয় জাতীয় অনলাইন সংবাদমাধ্যম ‘সময়ের কণ্ঠস্বর’-এর ১২ বছর পূর্তি উপলক্ষে কেরানীগঞ্জ প্রেসক্লাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দীর্ঘ এক যুগ ধরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সাহসিক অনুসন্ধান ও পাঠকপ্রিয়তা অর্জনের এই যাত্রা স্মরণীয় করে রাখতে আয়োজিত হয় এ উদযাপন।রবিবার (১৫ জুন) সন্ধ্যায় কেরানীগঞ্জ প্রেসক্লাবে সকল সাংবাদিকদের নিয়ে সময়ের কণ্ঠস্বরের প্রতিনিধি আয়োজনে কেক কাটার মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। এ সময় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।এ সময় বক্তারা সময়ের কণ্ঠস্বরের অবদানকে স্মরণ করে বলেন, দীর্ঘ এক যুগ ধরে সত্যনিষ্ঠ সাংবাদিকতার মানদণ্ড ধরে রেখে সময়ের কণ্ঠস্বর দেশের গণমাধ্যমে নিজের অবস্থান সুদৃঢ় করেছে। এই ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে—এমনটাই প্রত্যাশা।কেরানীগঞ্জ প্রতিনিধি আবু বকর সিদ্দিক বলেন, ‘সময়ের কণ্ঠস্বর আমার পেশাগত জীবনের একটি গর্বের অংশ। দুর্নীতি, মাদক, সীমান্ত অপরাধসহ নানা বিষয়ে আমরা বরাবরই সাহসী ও তথ্যনির্ভর রিপোর্ট করে এসেছি। এই প্ল্যাটফর্ম আমাকে দায়িত্বশীল সাংবাদিকতার অনুপ্রেরণা দেয়।’এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আব্দুল গনি, কেরানীগঞ্জের ক্লাবের সেক্রেটারি শেখ শামীম, মজিবুর রহমান সাবেক সভাপতি, এইচএম আমিন (ইউএনবি), আলমগীর (মোহনা টিভি), সুলতান মাহমুদ (বাংলাভিশন), ইমরুল কায়েস (কালবেলা), রানা আহমেদ (এশিয়ান টিভি), আবু সাঈদ (মুক্ত খবর), সিপন উদ্দিন (দৈনিক জনকণ্ঠ), ইব্রাহিম (ভোরের পাতা), ইমরান হোসেন (ইমু), দৈনিক রুপবানীর মোহাম্মদ দেলোয়ার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন অনেক সাংবাদিক।সভাপতি আব্দুল গনি বলেন, ‘সময়ের কণ্ঠস্বর যেভাবে সত্য তুলে ধরে, এতে আমাদের কেরানীগঞ্জে অনেক জটিলতা দূর করে।’ প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে সময়ের কণ্ঠস্বর পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতের পথচলায় সাফল্য কামনা করেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারত সীমান্তে পাকিস্তানের পূর্ণমাত্রার সামরিক মহড়া
ভারত সীমান্তে পাকিস্তানের পূর্ণমাত্রার সামরিক মহড়া

ভারতের সঙ্গে সীমান্তবর্তী লাইন অব কন্ট্রোলের (এলওসি) কাছে পূর্ণমাত্রার সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার (০১ মে) ট্যাংক, কামান, গোলা ও Read more

মাইলস্টোন ট্র্যাজেডি: ডিএনএ পরীক্ষায় ৫ মরদেহের পরিচয় শনাক্ত
মাইলস্টোন ট্র্যাজেডি: ডিএনএ পরীক্ষায় ৫ মরদেহের পরিচয় শনাক্ত

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় বিকৃত হয়ে যাওয়া ৬ মরদেহ শনাক্তে ১১ জনের ডিএনএ নমুনা সংগ্রহ Read more

দুর্যোগে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতে পল্লী বিদ্যুৎ স্টেশন প্রস্তুত রাখার নির্দেশ
দুর্যোগে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতে পল্লী বিদ্যুৎ স্টেশন প্রস্তুত রাখার নির্দেশ

টানা বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে গ্রাহকদের ভোগান্তি Read more

জামায়াতের দুর্গে চ্যালেঞ্জ নিতে ঐক্যবদ্ধ হচ্ছে বিএনপি
জামায়াতের দুর্গে চ্যালেঞ্জ নিতে ঐক্যবদ্ধ হচ্ছে বিএনপি

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনটি দক্ষিণ চট্টগ্রামের রাজনৈতিক ভূচিত্রে বরাবরই গুরুত্বপূর্ণ। ১৯৯১ সাল থেকে ২০০৮ পর্যন্ত তিনবার জামায়াতে ইসলামীর প্রার্থী এখানে বিজয়ী Read more

পাকিস্তানে ভয়াবহ বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে প্রায় ৭০০
পাকিস্তানে ভয়াবহ বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে প্রায় ৭০০

পাকিস্তানে টানা বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যায় কমপক্ষে ৭০০ জনের প্রাণহানি ঘটেছে। গত ২৪ ঘণ্টায় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে আরও ২৬ জন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন