রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলসহ বিএনপির তিন নেতাকে কারণ দর্শানো নোটিশ করা হয়েছে।দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই তিন নেতাকে কারণ দর্শানো নোটিশ দিয়েছেন জেলা বিএনপি। গত ১৩ জুন এই নোটিশ ইস্যু করা হলেও বিষয়টি প্রকাশ পায় রোববার (১৫ জুন)।বিএনপি নেতা নজরুল ইসলাম মন্ডলসহ কারণ দর্শানো নোটিশ পাওয়া অপর দুই নেতা হলেন, পুঠিয়া পৌর বিএনপির সভাপতি বজলুর রহমান ও সাধারণ সম্পাদক হাবিবুর ইসলাম মন্ডল।জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক বিশ্বনাথ সরকার স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ১১ জুন বিএনপি থেকে আজীবন বহিষ্কার হওয়া পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম জুমার সঙ্গে দলীয় ফরম বিতরণ ও সভা করেছেন শোকজ পাওয়া এই তিন নেতা। এভাবে একজন বহিষ্কৃত নেতার সাথে সভা করে তারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে দলের মধ্যে বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি করেছেন।এই ঘটনায় এই তিন নেতার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবেনা তা জানতে চেয়ে কারণ দর্শানো হয়েছে। নোটিশে সাত দিনের মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে ওই তিন নেতাকে।নজরুল ইসলাম মন্ডল ২০০৮ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন। তবে দু’বারই পরাজিত হোন তিনি।এ ব্যাপারে কথা বলতে নজরুল ইসলাম মন্ডলের মুঠোফোনে কল করা হলে তিনি এ প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি।এবিষয়ে পুঠিয়া পৌর বিএনপির সভাপতি বজলুর রহমান, বলেন, আমি কারণ দর্শানো নোটিশ পেয়েছি। তবে যে কারনে কারণ দর্শানোর কথা বলা হয়েছে। সেটি ঠিক নয়। ১১ জুন বিএনপির একটি প্রোগ্রামে পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম জুমা প্রধান বক্তা ছিলেন, আমিও বিশেষ অতিথি ছিলাম। তবে জানতাম না তাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের বিষয়টি যেনেছি রাত ১১-১২টার দিকে ফেসবুকে। তবে আগে জানলে সেই অনুষ্ঠানে যেতাম না।   রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার বলেন, দলের শৃঙ্খলা রক্ষার্থে এ ধরনের সিদ্ধান্ত জরুরি ছিল। শোকজের জবাব পাওয়ার পর পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অনলাইন জুয়ায় সর্বস্বান্ত যুবক, শেষমেশ আত্মহত্যা
অনলাইন জুয়ায় সর্বস্বান্ত যুবক, শেষমেশ আত্মহত্যা

যশোরে অনলাইন জুয়ার ফাঁদে পড়ে হৃদয় (২০) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২৯ জুলাই) বেলা সাড়ে Read more

শ্রীপুরে জলাবদ্ধতায় তিন শতাধিক পরিবার
শ্রীপুরে জলাবদ্ধতায় তিন শতাধিক পরিবার

গাজীপুরের শ্রীপুরে টানা বৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছেন উপজেলার বাগমারা গ্রামের তিন শতাধিক পরিবার। বসতবাড়ি ও রাস্তাঘাটে পানি Read more

হাদি হত্যার বিচারের দাবিতে সিদ্ধিরগঞ্জে সড়ক অবরোধ
হাদি হত্যার বিচারের দাবিতে সিদ্ধিরগঞ্জে সড়ক অবরোধ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন  ছাত্র-জনতা। রোববার (২৮ ডিসেম্বর) Read more

মগবাজার রেলক্রসিং এড়িয়ে চলার পরামর্শ
মগবাজার রেলক্রসিং এড়িয়ে চলার পরামর্শ

মগবাজার রেল ক্রসিংয়ে রেললাইনের ফিশ প্লেট মেরামতের কাজ চলমান থাকায় সংলগ্ন সড়ক এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।সোমবার Read more

টিভিতে আজকের খেলা (২৯ জুলাই)
টিভিতে আজকের খেলা (২৯ জুলাই)

আজ ভোরে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া। এছাড়া ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে দক্ষিণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন