আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রের ফাইনালে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বাদ পেয়েছে দক্ষিণ আফ্রিকা। এবারের ফাইনাল অনুষ্ঠিত হয় ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে। এর আগেও টুর্নামেন্টটির দুই আসরে ফাইনালের ভেন্যু ছিল ইংল্যান্ডের মাটিতে। এর মধ্যে প্রথম আসরের (২০১৯-২১) ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল সাউদাম্পটনে। এরপর দ্বিতীয় আসরের (২০২১–২৩) ফাইনাল বসেছিল ওভালে। এবার লর্ডসে ফাইনাল হওয়ার পর, টানা চারবার ফাইনালের আয়োজক হতে যাচ্ছে ইংল্যান্ড।বৃটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ–এর এক প্রতিবেদন থেকে জানা গেছে, আগামী তিন আসর—২০২৭, ২০২৯ ও ২০৩১ সালের ফাইনালও ইংল্যান্ডেই আয়োজন করতে যাচ্ছে আইসিসি। যদিও ভারত এসব ফাইনালের আয়োজক হতে আগ্রহ দেখিয়েছিল। তবে নানা কূটনৈতিক ও টেকনিক্যাল কারণে তা আমলে নেয়নি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।ইংল্যান্ডকে বেছে নেওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। একদিকে, টেস্ট খেলুড়ে প্রায় সব দেশের সঙ্গে ইংল্যান্ডের সময়ের ব্যবধান তুলনামূলক অনুকূল, ফলে বিশ্বব্যাপী দর্শক টিভিতে খেলা দেখতে পারেন সুবিধামতো সময়ে। তাছাড়া গ্যালারিতে দর্শক উপস্থিতির দিক থেকেও ইংল্যান্ড এগিয়ে। এবার লর্ডসে প্রথম তিন দিনেই প্রায় ৭৫ হাজার দর্শক ম্যাচ উপভোগ করেছেন। টিকিটের দাম তুলনামূলক কম রাখাও এর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।অন্যদিকে, ভারতের বিপক্ষে সিদ্ধান্ত না নেওয়ারও কারণ রয়েছে। যদি ভারত ফাইনালে না ওঠে, তাহলে দেশটির মাঠে দর্শক-উপস্থিতি নিয়ে শঙ্কা থেকেই যায়। আর পাকিস্তানের সঙ্গে ভারতের রাজনৈতিক সম্পর্ক দীর্ঘদিন ধরেই জটিল। এমনকি ভারত-পাকিস্তান দ্বন্দ্বের কারণে যদি পাকিস্তান ফাইনালে ওঠে, তাহলে ম্যাচ আয়োজন নিয়ে নতুন সংকটে পড়তে পারে আইসিসি।জুলাই মাসে সিঙ্গাপুরে আইসিসির বার্ষিক সভা হওয়ার কথা রয়েছে। তার আগেই ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) পরবর্তী তিন ফাইনালের প্রস্তুতি নিতে শুরু করবে। আইসিসির তরফ থেকেও শিগগিরই ইসিবিকে আয়োজক হিসেবে স্বীকৃতি দেওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাসিনা ব্যবস্থার সবকিছুই দরকার, শুধু হাসিনা ছাড়া: হাসনাত
হাসিনা ব্যবস্থার সবকিছুই দরকার, শুধু হাসিনা ছাড়া: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট Read more

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলা, নিহত ২
যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলা, নিহত ২

যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলাকালে বন্দুকধারীর হামলায় ২ জন নিহত হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও ৮ জন।শনিবার Read more

ডাসারে কলেজ অধ্যক্ষ ও স্ত্রী বিদেশে থেকেও নিচ্ছেন সরকারি বেতন!
ডাসারে কলেজ অধ্যক্ষ ও স্ত্রী বিদেশে থেকেও নিচ্ছেন সরকারি বেতন!

মাদারীপুরের ডাসার উপজেলার শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দুর্লভানন্দ বাড়ৈ এবং তাঁর স্ত্রী, সমাজকর্ম বিভাগের প্রভাষক চম্পা রানী মন্ডলের বিরুদ্ধে Read more

৩৫ বছর পর আজ চাকসু নির্বাচন
৩৫ বছর পর আজ চাকসু নির্বাচন

দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন আজ। বুধবার (১৫ অক্টোবর) সকাল Read more

ভুল সিদ্ধান্তের কারণে শিক্ষিকাকে হারিয়েছি, অভিযোগ শিবিরের ভিপি প্রার্থীর
ভুল সিদ্ধান্তের কারণে শিক্ষিকাকে হারিয়েছি, অভিযোগ শিবিরের ভিপি প্রার্থীর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের দায়িত্ব পালনকালে জান্নাতুল ফেরদৌস নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। তিনি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন